এক্সপ্লোর

Primary Recruitment: শেষমেশ লড়াইয়ে ইতি, প্রাথমিকের নিয়োগপত্র দেওয়া শুরু পূর্ব বর্ধমানে

East Burdwan: সুপ্রিম কোটের নির্দেশে জটিলতা কাটিয়ে অবশেষে প্রাথমিকে নিয়োগ পত্র দেওয়া শুরু হল পূর্ব র্ধমানে।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: জটিলতা কাটিয়ে প্রাথমিকের চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র (Primary Recruitment) দেওয়া শুরু। ৭৫৯ জনের নিয়োগ প্রক্রিয়া শুরু পূর্ব বর্ধমান (East Burdwan)। মঙ্গলবার ৯৮ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে।

নিয়োগপত্র দেওয়া শুরু: ২০১৭ সালে ফর্মফিলাপ থেকে শুরু করে ২০২৪। দীর্ঘ ৭ বছর ধরে লড়াইয়ে ইতি। সুপ্রিম কোটের নির্দেশে জটিলতা কাটিয়ে অবশেষে প্রাথমিকে নিয়োগ পত্র দেওয়া শুরু হল পূর্ব বর্ধমানে। মঙ্গলবার ৯৮ জনের হাতে নিয়োগপত্র তুলে দিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান তথা মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন ভট্টাচার্য জানান, "সুপ্রিমকোর্টের নির্দেশ মেনে জেলায় মোট ৭৫৯ জন চাকরিপ্রার্থীকে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। গতকাল প্রাথমিকভাবে ৯৮ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। আগামী ৯ ই ফেব্রুয়ারির মধ্যে সকল চাকরিপ্রার্থীর হাতেই নিয়োগপত্র তুলে দেওয়া হবে।'' 

এদিকে দক্ষিণ ২৪ পরগনার ২০০৯-এর প্রাথমিকের চাকরিপ্রার্থীদের তালিকা গতকাল প্রকাশ করেন দক্ষিণ ২৪ পরগনা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক। ২০০৯ সালে দুই ২৪ পরগনা মালদা  ও হাওড়া-এই ৪ জেলায়, শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নেয় জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। ২০১১-তে তৃণমূল সরকার আসার পর বাতিল হয়ে যায় নিয়োগ প্রক্রিয়া। পরবর্তীকালে, মেধাতালিকা অনুযায়ী ৩ জেলার চাকরিপ্রার্থীদের চাকরি হয়। কিন্তু বাদ পড়েন দক্ষিণ ২৪ পরগনার চাকরিপ্রার্থীরা। এরপর থেকে নিয়োগের দাবিতে আনদোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা।

কখনও রাস্তায় পড়ে থেকেছেন, ধর্না দিয়েছেন। কখনও মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেছেন। সম্প্রতি মাথা কামিয়েও প্রতিবাদ জানিয়েছিলেন তাঁরা ।শুক্রবার থেকে জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলের দফতরের সামনে অনির্দিষ্টকালের অনশন শুরু করেন প্রাথমিকের এই চাকরিপ্রার্থীরা। এরপরই সোমবার, তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষের ঘোষণা এবং মঙ্গলবার সেই মতো জেলা সকুল কাউন্সিলের চেয়ারম্য়ান অজিত নায়েক প্য়ানেল প্রকাশ। ১৫ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নিয়োগপত্র পাওয়ার রাস্তা খুলে যাওয়ায় খুশি আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। যদিও, সব দাবিদাওয়া পূরণ না হওয়া অবধি, আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছেন তাঁরা। আন্দোলনকারীদের বাকি দাবি-দাওয়া আলোচনার মাধ্যমে মিটিয়ে দেওয়া হবে বলেও এদিন আশ্বাস দিয়েছেন কুণাল ঘোষ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Narendrapur School Chaos: নরেন্দ্রপুরকাণ্ডে আগাম জামিনের আবেদন, প্রধান শিক্ষকের আর্জি খারিজ আদালতের

সেরা শিরোনাম

Book Lovers: বইয়ের জন্য় হাঁটো... বই বাঁচাতে, বই হাতে বইপাড়ায় মিছিল, হাজির বিমান-সুজনরা
বইয়ের জন্য় হাঁটো... বই বাঁচাতে, বই হাতে বইপাড়ায় মিছিল, হাজির বিমান-সুজনরা
West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
Suvendu Adhikari: 'সুজন-সূর্য বলে আমরা নাস্তিক...', CPM-কে 'মাকু' সম্মোধন করে জ্ঞানেশকাণ্ড নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'সুজন-সূর্য বলে আমরা নাস্তিক...', CPM-কে 'মাকু' সম্মোধন করে জ্ঞানেশকাণ্ড নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget