এক্সপ্লোর

Birbhum News: কেজি কেজি অ্যামোনিয়াম নাইট্রেটের হদিশ! বীরভূমে ফের বিস্ফোরক উদ্ধার হতেই চাঞ্চল্য

Birbhum Explosive Found: ঝাড়খণ্ডের দুমকায় প্রচুর বিস্ফোরক নিয়ে যাওয়ার সময় তল্লাশি হয়। কী কারণে এত বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল?

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: নদিয়ার কল্যাণী থেকে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে ভয়াবহ বিস্ফোরণের মধ্যেই এবার বীরভূমে ফের বিস্ফোরক উদ্ধার। ১৬ হাজার কেজির পরে এবার ৩০০ কেজি বিস্ফোরকের হদিশ। সুলতানপুরে নাকা চেকিংয়ের সময় ৬০ বস্তা বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে।  বীরভূম-ঝাড়খণ্ড সীমানায় নলহাটি পুলিশের নাকা চেকিংয়ের সময় ৩০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত করা হয়।             

এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।  ঝাড়খণ্ডের দুমকায় প্রচুর বিস্ফোরক নিয়ে যাওয়ার সময় তল্লাশি হয়। কী কারণে এত বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল? তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।               

এর আগে প্রায় ১৬ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছিল বীরভূমের রামপুরহাটে। পুলিশ সূত্রে খবর, তেলঙ্গানার সাঙ্গারেড্ডি জেলা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক বেআইনিভাবে ঝাড়খণ্ডের দেওঘরে পাচার করা হচ্ছিল। ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIAকে দিয়ে তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। তৃণমূল পাল্টা বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে। 

আরও পড়ুন, ভয়ঙ্কর বিস্ফোরণে উড়ল সোনার দোকান, ছিটকে গেল জিনিসপত্র! তুমুল আতঙ্ক বারাসাতে

তেলঙ্গানা থেকে ঝাড়খণ্ড নিয়ে যাওয়ার পথে রামপুরহাটের মনসুবা মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়কে ট্রাক আটকায় পুলিশ। বাজেয়াপ্ত করা হয় ৩২০ ব্যাগ অ্যামোনিয়াম নাইট্রেট। পুলিশ সূত্রে খবর, তেলঙ্গানার সাঙ্গারেড্ডি জেলা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক বেআইনিভাবে ঝাড়খণ্ডের দেওঘরে পাচার করা হচ্ছিল। ব্যাগের ওপর ব্যাচ নম্বর মুছে ফেলা হয়েছিল। অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধারের ঘটনায় ট্রাকের চালক-খালাসি-সহ ৩ জনকে গ্রেফতার করেছিল রামপুরহাট থানার পুলিশ।                       

এদিকে দু দিন আগেই পরপর বোমাবাজিতে কেঁপে উঠেছে বীরভূমের কাঁকরতলা। বোমার আঘাতে গুরুতর আহত হয়েছে একজন। স্থানীয় বাসিন্দাদের একটা অংশ বলছে, বালি খাদানের টাকার ভাগ নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষেই কাঁকরতলায় বোমাবাজি হয়। বিজেপির অভিযোগ, এই সংঘর্ষের নেপথ্যে রয়েছে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের অনুগামীদের লড়াই। যদিও তৃণমূলের দাবি, গোটাটাই দুষ্কৃতীদের লড়াই। বোমাবাজির ঘটনায় ৯ জনকে আটক করেছে পুলিশ।              

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: 'টাটা ফিরবে, পশ্চিমবঙ্গে ভারী শিল্প নিয়ে আসাই লক্ষ্য বিজেপির', বার্তা শমীক ভট্টাচার্যের
'টাটা ফিরবে, পশ্চিমবঙ্গে ভারী শিল্প নিয়ে আসাই লক্ষ্য বিজেপির', বার্তা শমীক ভট্টাচার্যের
Abhishek Banerjee: হিংসায় উস্কানির অভিযোগে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR!
হিংসায় উস্কানির অভিযোগে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR!
Post Poll Violence: গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
TMC News: ভোটের ফল বেরোনোর পর থেকে দেখা নেই নেতৃত্বের, ক্ষোভে টিটাগড় পুরসভার ছয় তৃণমূল কাউন্সিলরের ইস্তফা
ভোটের ফল বেরোনোর পর থেকে দেখা নেই নেতৃত্বের, ক্ষোভে টিটাগড় পুরসভার ছয় তৃণমূল কাউন্সিলরের ইস্তফা

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget