এক্সপ্লোর

Birbhum News: শিকেয় কোভিড বিধি, নিয়ম ভেঙে অজয়ের তীরেও চলছে মকর সংক্রান্তির পুণ্যস্নান

Birbhum News:- ভয়াবহ করোনা (Corona) পরিস্থিতি। উদ্বিগ্ন চিকিৎসকরা। তবু তার কোনও ছাপ দেখা গেল না, গঙ্গাসাগর থেকে জয়দেবের কেঁদুলি মেলায় আসা পুণ্যার্থীদের মধ্যে। মেলা হল। হল পুণ্যস্নানও।

আবির ইসলাম, বীরভূম: বীরভূমের (Birbhum) ইলামবাজার (Ilambazar) জয়দেবের অজয় নদীর তীরে বিধি নিষেধ মেনে চলছে পুণ্যস্নান। মন্দির থেকে অজয় নদীর (Ajay River) ঘাট পর্যন্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রয়েছে বিপর্যয় মোকাবিলার দল। পাশাপাশি অজয় নদীর তীরে ছোট করে বসেছে মেলা। যদিও অন্যবারের তুলনায় অনেকটাই পুণ্যার্থী সংখ্যা অনেকটাই কম।

ভয়াবহ করোনা (Corona) পরিস্থিতি। উদ্বিগ্ন চিকিৎসকরা। তবু তার কোনও ছাপ দেখা গেল না, গঙ্গাসাগর থেকে জয়দেবের কেঁদুলি মেলায় আসা পুণ্যার্থীদের মধ্যে। মেলা হল। হল পুণ্যস্নানও। মাস্ক, দূরত্ববিধিকে কার্যত বিসর্জন দিয়ে বিধিভঙ্গ চলল সমানতালে। করোনা ঠেকানোর সচেতনতা না থাকলেও, প্রশ্নের মুখে উত্তর হাজির। শুক্রবার বোলপুরের মহকুমাশাসক জানিয়েছিলেন, বীরভূমে এবার জয়দেব কেঁদুলির মেলা হবে না। ৪ দিন কাটতে না কাটতেই মঙ্গলবার মন্ত্রী চন্দ্রনাথ সিন্হা জানান, কোভিড বিধি মেনে, ছোট করে মেলা হবে। শুক্রবার ভোর থেকেই অজয়ের তীরে পুণ্যার্থীদের ভিড়। জয়দেবের মন্দিরে অবশ্য বিধি মেনেই পুজো দেন পুণ্যার্থীরা। নদীর ঘাট থেকে মেলা চত্বরে প্রশাসনের তরফে সতর্ক করার পাশাপাশি স্যানিটাইজ করা হয়।

প্রতি বছরই মকর সংক্রান্তি তিথিতে ইলামবাজার ব্লকের জয়দেব গ্রামে অজয় নদের চরে মেলা বসে। এই মেলা মূলত আউল, বাউল, ফকিরদের জন্য বিখ্যাত। শতাব্দী প্রাচীন এই মেলা মূল বৈশিষ্ট্য ধর্ম প্রচার। এখানেই জন্মগ্রহণ করেছিলেন কবি জয়দেব। তিনি ছিলেন রাজা লক্ষণ সেনের সভাকবি। ইতিহাস থেকে জানা গিয়েছে ১৬৮৩ সালে বর্ধমানের রাজার উদ্যোগে জয়দেবের তৈরি হয় রাধা বিনোদের মন্দির। কথিত আছে কবি জয়দেব গঙ্গা স্নানের জন্য কয়েকশো কিলোমিটার পাড়ি দিতেন সংক্রান্তি তিথিতে। কোন এক বছরে শারীরিক অসুস্থতার জন্য তিনি গঙ্গা স্নান করতে যেতে পারছিলেন না। সে সময় তাঁকে স্বপ্নাদেশ দেওয়া হয়। তিনি জানতে পারেন জয়দেবের অজয় নদে গঙ্গা মিলিত হয়ে আসবেন কদমখণ্ডির ঘাটে। অনেকেই মনে করেন তারপর থেকেই মকর সংক্রান্তি তিথিতে জয়দেবের অজয় নদের ঘাটে পুণ্যস্নান শুরু হয়।

আরও পড়ুন: North Dinajpur News: অমলের তৃণমূলে ফেরার পথে কাঁটা বিছিয়ে মমতাকে চিঠি জেলার আট বিধায়কের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satabdi On Abhishek:
Satabdi On Abhishek:"আপনারা ফিরে আসুন, ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব", চ্যালেঞ্জ অভিষেকের, পাল্টা এবার শতাব্দী রায় , “ এই সিদ্ধান্তটা ৫ তারিখ নিলে ভাল হত..”
West Bengal Live Updates: স্বীকৃতি পেতে চলেছে NCPI, সর্বদল বৈঠকে আমন্ত্রণ, ওয়াকআউট করল বিরোধী দলগুলি
স্বীকৃতি পেতে চলেছে NCPI, সর্বদল বৈঠকে আমন্ত্রণ, ওয়াকআউট করল বিরোধী দলগুলি
Sonam Wangchuk: হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
Sona Pappu: সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক তথ্য় ED-র,
Sona Pappu: সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক তথ্য় ED-র, "বেআইনি নির্মাণ যাতে হয় সেই জন্য ২২ সালে.."

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Embed widget