এক্সপ্লোর

Birbhum TMC News : অনুব্রত অস্বস্তি চরমে, তারই মধ্যে 'TMC তে বড় ভাঙন, BJP তে শতাধিক কর্মী'

West Bengal TMC News : ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এটা কি তৃণমূলের কাছে অশনি-সঙ্কেত?

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : অনুব্রত মণ্ডলের ভাইরাল অডিও ক্লিপ ঘিরে যখন রাজ্যজুড়ে তোলপাড়, তখনই তৃণমূলে বড় ভাঙন বীরভূমে। অনুব্রত মণ্ডলের নোংরা হুমকি ফোন ঘিরে অস্বস্তি ক্রমেই বাড়ছে তৃণমূলে।  অনুব্রতর মন্তব্য নিয়ে সমালোচনায় সরব হয়েছেন তৃণমূলেরই অনেকে। দলের তরফে তড়িঘড়ি দায় ঝেড়ে, কেষ্টকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মাফ চাইলেও এখনও পুলিশের তলবে হাজির হননি অনুব্রত। এই পরিস্থিতিতেই বীরভূমে ঘাসফুল শিবির ছাড়লেন দেড়শরও বেশি পরিবার।   

বীরভূমের সাঁইথিয়া বিধানসভার কুনুরি গ্রাম সহ বিভিন্ন গ্রাম থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে ১৫০টি পরিবার।  বিজেপির দাবি, মঙ্গলবার সিউড়িতে বিজেপির বীরভূম জেলা কার্যালয়ে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার হাত ধরে তারা বিজেপিতে যোগদান করে।  বিজেপি দাবি, তৃণমূলের দলীয় নেতৃত্বের অভাব ও সংখ্যালঘু তোষনের জন্য পুরনো দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে এই পরিবারগুলি। 

গত মাসেই বহু পরিবার ঘাসফুল থেকে পদ্মশিবিরে নাম লেখায়। অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতি পদ থেকে সরানোর পরই, পরপর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক বেড়ে যায় । মে মাসের শেষাশেষি নলহাটি বিধানসভার ৫৫টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দান করে। তাঁদের হাতে বিজেপির পতাকা তুলে দেন বীরভূম সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি ধ্রুব সাহা।  বিজেপির দাবি ছিল, ৩ দিনে হাসন এবং নলহাটি বিধানসভার মোট ২৫০টি পরিবার চলে এসেছে তাদের দিকে। 

সম্প্রতি বীরভূমে তৃণমূলের সাংগঠনিক রদবদল করা হয়েছে। জেলা সভাপতি পদ থেকে সরানো হয়েছে অনুব্রত মণ্ডলকে। কোর কমিটির ওপরই আস্থা রেখেছে দল। এই আবহে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার ঢল শুরু হয়েছে বলে মনে করছে বিজেপি।  ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এটা কি তৃণমূলের কাছে অশনি-সঙ্কেত? এইরকম ভাবে দলবদল চলতে থাকলে  উদ্বেগ বাড়াতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।  

এদিকে, অনুব্রত মণ্ডলের ফোন-কাণ্ড নিয়ে উত্তপ্ত লালমাটির জেলা।  হুমকিকাণ্ডে ৫ দিন পার হয়ে গেলেও অনুব্রত মণ্ডল পুলিশের মুখোমুখি হননি। খাড়া করেছেন অসুস্থতার তত্ত্ব। একাধিক নোটিস জারি হলেও থানায় হাজিরা দেননি কেষ্ট। এখনও হাত গুটিয়ে কেন পুলিশ, উঠছে প্রশ্ন ।  বিরোধীদের  প্রশ্ন, হুমকি দেওয়ার অভিযোগে TMCP নেতাকে সাসপেন্ড করলেও স্রেফ ক্ষমা চাইতেই কি  অনুব্রতকে মাফ করে দিন দল?    

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
Annapurna Yojana : এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget