এক্সপ্লোর

Shantiniketan Accident: মাটি পাচারের সময় ট্র্যাক্টরের ধাক্কা কলেজ ছাত্রীর মৃত্যু, ধুন্ধুমার শান্তিনিকেতনে

Birbhum News: নানুরের তৃণমূল বিধায়কের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় গুরুতর আহত ছাত্রী ও তাঁর বান্ধবীকে।

ভাস্কর মুখোপাধ্যায়, শান্তিনিকেতন: মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় কলেজ ছাত্রীর মৃত্যু ঘিরে শান্তিনিকেতনে (Shantiniketan Accident) তুলকালাম। আহত আরও এক কলেজ ছাত্রী। ঘটনায় খোদ তৃণমূল বিধায়কের অভিযোগ, মাটি পাচারের সময় দুর্ঘটনা ঘটেছে। 

ছাত্রীর মৃত্যু ঘিরে তুলকালাম: মাটি পাচারের সময় ট্র্যাক্টরের ধাক্কা কলেজ ছাত্রীর মৃত্যু ঘিরে শান্তিনিকেতনে তুলকালাম। স্থানীয় বাসিন্দারা গাড়ি আটকে দেন। নানুরের তৃণমূল বিধায়কের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় গুরুতর আহত ছাত্রী ও তাঁর বান্ধবীকে। সেখানে বোলপুর কলেজের BA দ্বিতীয় বর্ষের ইংরেজি অনার্সের ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বান্ধবী বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। নানুরের তৃণমূল বিধায়ক বিধানচন্দ্র মাঝির অভিযোগ, সোনাঝুরি হাটের জনবহুল রাস্তায় বেআইনি বালি-মাটির ট্র্যাক্টর বেপরোয়া গতিতে চলে। প্রশাসন ব্যবস্থা না নিলে  আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। বিজেপির কটাক্ষ, কাটমানির ভাগ না পাওয়াতেই বালি-মাটি পাচার নিয়ে মুখ খুলেছেন তৃণমূল বিধায়ক।  গতকাল দুপুর ১টা নাগাদ বান্ধবীকে নিয়ে স্কুটারে চড়ে যাচ্ছিলেন বোলপুরের বাসিন্দা বছর কুড়ির স্নেহা চৌধুরী। ট্র্যাক্টরের ধাক্কায় স্নেহার মৃত্যু হয়। শান্তিনিকেতন থানার পুলিশ ট্র্যাক্টর আটক করলেও চালক পলাতক। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর বাড়ি বোলপুর পুরসভার ৯নং ওয়ার্ডের মিশন কম্পাউন্ড এলাকায়। পুজোর ছুটিতে পেশায় ব্যবসায়ী স্নেহার বাবা চঞ্চল চৌধুরী ও মা মুনমুন চৌধুরী বৃন্দাবন বেড়াতে গিয়েছেন। বুধবার  দুপুরে এক বান্ধবীর সঙ্গে স্কুটিতে সোনাঝুরি হাটের উদ্দেশে যাচ্ছিলেন। শালবন সংলগ্ন খোয়াইয়ের রাস্তায় উল্টোদিক থেকে দ্রুতগতিতে আসা অবৈধ বালি ও রাবিশবোঝাই ট্রাক্টরটি সরাসরি স্কুটিতে ধাক্কা মারে। স্নেহা ও তাঁর বান্ধবী ছিটকে পড়েন। ওইসময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন নানুরের বিধায়ক বিধান মাজি। তিনি তড়িঘড়ি গুরুতর জখম দুই ছাত্রীকে তাঁর গাড়িতে চাপিয়ে মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু স্নেহাকে বাঁচানো যায়নি। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর বান্ধবীর চিকিৎসা চলছে। এই ঘটনায় পুলিশর ভূমিকায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। কারণ, হাটের রাস্তাতেই রয়েছে পুলিশের ক্যাম্প। তা সত্ত্বেও কীভাবে ভারী যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করছে তা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।

এদিকে এবিষয়ে নানুরের তৃণমূল বিধায়ক বিধান মাঝি অভিযোগ করেন, "অবৈধ বালি এবং মাটি নিয়ে দ্রুত গতিতে ট্রাক্টর গুলি যাতায়াত করে। এদিন অবৈধ মাটি এবং ইঁট নিয়ে যাচ্ছিল। এই রাস্তার উপর সোনাঝুড়ি হাট। প্রশাসনের যান নিয়ন্ত্রণের পাশাপাশি ট্রাক্টর নিয়ন্ত্রণ করতে হবে।'' পাল্টা বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার জেলা সভাপতি ধ্রুব সাহা জানান, "বেআইনি বালি, মাটির ট্রাক্টর চালানোর অভিযোগ করছেন তৃণমূল বিধায়ক। আর এই সব চালাচ্ছে তৃণমূল। তাহলে কি উনি কাটমানি পাচ্ছেন না।'' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।     

আরও পড়ুন: Burdwan Medical College: কলেজ ক্যাম্পাসে অজ্ঞাতপরিচয় মহিলাদের প্রবেশ, ফের প্রশ্নের মুখে নিরাপত্তা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
BJP on Extortion: তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget