এক্সপ্লোর

Birbhum TMC News: নিজের ওয়ার্ডেই বিজেপির কাছে হার, সবচেয়ে খারাপ ফল! রেগে গেলেন শতাব্দী

Shatabdi Roy TMC Birbhum: লোকসভা নির্বাচনে রেকর্ড ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। কিন্তু তিনি রামপুরহাট পুরসভার যে ওয়ার্ডে থাকেন সেই ওয়ার্ডে তৃণমূল বিজেপির কাছে ৯০০-এর বেশি ভোটে হেরেছে।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: অনুব্রতহীন (Anubrata Mondal) বীরভূমে (Birbhum) ২০২৪-এর লোকসভা নির্বাচনে উঠেছে সবুজ ঝড়। বীরভূম ও বোলপুর (Bolpur) জোড়া লোকসভা কেন্দ্রেই ২০১৯-এর চেয়েও বেশি মার্জিনে জয়ী হয়েছেন তৃণমূলের (TMC) প্রার্থীরা। লোকসভা নির্বাচনে বীরভূম কেন্দ্রে থেকে রেকর্ড ভোটে জিতেছেন চার বারের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় (Shatabdi Roy)। কিন্তু তিনি রামপুরহাট (Rampurhat News) পুরসভার যে ওয়ার্ডে থাকেন সেই ওয়ার্ডে তৃণমূল বিজেপির কাছে ৯০০-এর বেশি ভোটে হেরেছে। যা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী থেকে স্থানীয় সাধারণ মানুষ।  

স্থানীয়দের তরফে বলা হয়েছে বীরভূম থেকে তৃণমূলের ৪ বারের সাংসদ শতাব্দী রায়ের জনসংযোগের অভাব রয়েছে। সেই কারণেই তিনি যে ওয়ার্ডে থাকেন সেই ওয়ার্ডে হেরেছেন। যদিও এই বিষয়ে  শতাব্দী রায় দলের অন্দরে ক্ষোভ প্রকাশ করেছেন, এমনটাই খবর তৃণমূল সূত্রে। তৃণমূল নেত্রী দলের কর্মীদের বলেছেন, কোথায় কোথায় এত ভোট কমল তা খুঁজে বের করো। কোথায় ৫০০, কোথায় ৩০০ ভোট বেড়েছে তা দেখিয়ে ভোট কোথায় কমেছে তা খুঁজতে হবে।  

যদিও এর আগে লোকসভা ভোটে বোলপুর-বীরভূমে তৃণমূলের জয় নিয়ে শতাব্দী রায় বলেছিলেন, অনুব্রত মণ্ডল ছাড়াই এবার বীরভূমে আরও ভাল ফল করেছে তৃণমূল। ২০১৯-এর চেয়েও বেশি মার্জিনে জয়ী হয়েছেন বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা। 

তবে নিজের ওয়ার্ডে শতাব্দীর এই হার নিয়ে বীরভূমের বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, 'শতাব্দী রায় চারবার জিতলেন বীরভূম থেকে। কিন্তু তিনি বীরভূমের ভোটার নন। এ যেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তিনি কেবল শাসন ও শোষণ করতে এসেছেন। উনি অনুব্রত মন্ডল হতে চাইছেন।' 

আরও পড়ুন, ভোটে খরচের টাকা কোথায় গেল? হিসেব চেয়ে তৃণমূল সভাপতিকে ঘিরে তুমুল বিক্ষোভ

উল্লেখ্য, বীরভূম লোকসভা ভোটে এবার বিপুল ভোটে জয়লাভ করেছে তৃণমূল।  চারবারের প্রার্থী শতাব্দী রায় ১ লক্ষ ৯৭ হাজারের বেশি ভোটে জয়লাভ করেছেন। কিন্তু তার জয়ে গলার কাঁটা তার কেন্দ্রে থাকা পাঁচটি পুরসভার ফলাফল। সবচেয়ে খারাপ ফল হয়েছে শতাব্দী রায় যে পুরসভা এলাকায় থাকেন সেই রামপুরহাট পুরসভায়। এখানে ১৮টি ওয়ার্ডের মধ্যে ১৬ টি ওয়ার্ডে তৃণমূল বিরোধীদের থেকে পিছিয়ে। এমনকি শতাব্দী রায় নিজে যে ওয়ার্ডে থাকেন সেই ৩নং ওয়ার্ডেও হেরেছে বিজেপি। এখানে তৃণমূল ভোট পেয়েছে ৬১৬ এবং বিজেপি ভোট পেয়েছে ১৫২৬। অর্থাৎ ৯১০ ভোটে বিজেপির কাছে হেরেছে তৃণমূল। যা নিয়ে স্বভাবতই অস্বস্তিতে জেলা তৃণমূল।  

এই বিষয়ে সিপিআইএমের জেলা কমিটির সদস্য সঞ্জীব বর্মন বলেন, এক জন সংসদ যে ওয়ার্ডে থাকেন সেখানে হেরে গিয়েছেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। রামপুরহাট শহরে তৃণমূলের ভোট কমেছে। তাই রামপুরহাট শহরে বদলার রাজনীতি করছে। জঞ্জাল পরিষ্কার না করা, পানীয় জল বন্ধ করে দিচ্ছে, এটা তারই ফল। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: ভারী দুর্যোগের জন্য সপ্তাহান্তে স্বাধীনতা দিবসে জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় প্রবল বর্ষণ-ঝড়
ভারী দুর্যোগের জন্য সপ্তাহান্তে স্বাধীনতা দিবসে জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় প্রবল বর্ষণ-ঝড়
Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget