এক্সপ্লোর

Birbhum News: রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকাভর্তি মানিব্যাগ মালিককে ফেরালেন টোটোচালক

Birbhum News: মানিব্যাগটির মালিক আসলে ময়ূরেশ্বরের বহরা গ্রামের বাসিন্দা গোবিন্দ মাল। বাগডাঙা মোড় দিয়ে যাওয়ার সময় মানিব্যাগটি হারিয়ে ফেলেন তিনি।

এরশাদ আলম, বীরভূম: অভাবের সংসারে রোজগার নামমাত্র। টোটো চালিয়ে কোনও রকমে দিন চলে তাঁর। তা-ও প্রলোভনের হাতছানি এড়িয়ে নজির গড়লেন পেশায় টোটোচালকে (Toto Driver) এক যুবক। নিজের গরজে মালিককে খুঁজে বার করে রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকাভর্তি মানিব্যাগ (Toto Driver returns Wallet) ফিরিয়ে দিলেন তিনি। অন্যের হারানো জিনিস ফিরিয়ে দেওয়া সমাজের দস্তুর হলেও, আজকাল এমন সততার চোখে পড়ে না বলে জানিয়েছেন এলাকাবাসী। ওই যুবককে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা।

বীরভূমের (Birbhum News) সাইঁথিয়ার অন্তর্গত বাগডাঙা এলাকার ঘটনা। সাঁইথিয়া স্টেশন থেকে যাত্রী নিয়ে ফেরার সময় গত বৃহস্পতিবার বাগডাঙা মোড়ে রাস্তায় পড়ে থাকা টাকা ভর্তি একটি মানিব্যাগ কুড়িয়ে পান মিলন শীল নামের ওই টোটোচালক। ব্যাগটি কুড়িয়ে পেয়ে প্রথমে বাগডাঙা মোড়ে একে একে অনেকের কাছে ব্যাগ হারিয়েছেন কি না জানতে চান তিনি। কিন্তু সদুত্তর পাননি। এর পর সতীর্থ চোটোচালকদের কাছেও কোনও যাত্রী মানিব্যাগ হারিয়েছেন কি না জানেত চান তিনি।

কোথাও সদুত্তর না মেলায় পুলিশকে বিষয়টি জানান তিনি। তার পর খোঁজ খবর নিয়ে জানা যায়, কুড়িয়ে পাওয়া মানিব্যাগটির মালিক আসলে ময়ূরেশ্বরের বহরা গ্রামের বাসিন্দা গোবিন্দ মাল। বাগডাঙা মোড় দিয়ে যাওয়ার সময় মানিব্যাগটি হারিয়ে ফেলেন তিনি। এর পর মানিব্যাগের মালিকের সঙ্গে যোগাযোগ করে সাঁইথিয়া থানার পুলিশ। থানায় এসে মানিব্যাগ ফেরত নিয়ে যেতে বলেন। সেই মতো থানা থেকে হারানো মানিব্যাগ সংগ্রহ করেন গোবিন্দ।

আরও পড়ুন: India- Bangladesh Border: ভারত-বাংলাদেশ সীমান্তে দুষ্কৃতী রুখতে বিশেষ ব্যবস্থা, একাধিক এলাকায় বসছে সিসি ক্যামেরা

হারানো মানিব্যাগ ফিরে পেয়ে মিলনের ভূয়সী প্রশংসা করেন গোবিন্দ। টাকাভর্তি মানিব্যাগ মালিককে ফিরিয়ে দিতে যে গরজ দেখিয়েছেন মিলন, তার প্রশংসা করে সাঁইথিয়া থানার পুলিশও। তিনি সততার (Honesty) নজির গড়েছেন বলে জানানো হয় থানার তরফ থেকে। হাতে ফুলের তোড়া এবং শংসাপত্র তুলে দিয়ে টোটোচালক মিলনকে সম্মানিতও করা হয় সাঁইথিয়া থানার পক্ষ থেকে। করোনা কালে (COVID Pandemic) রোজগারপাতি বন্ধ হয়ে যাওয়ায় এক দিকে অপরাধমূলক কাজকর্ম যখন বেড়েছে, সেই সময় মিলনের এমন মনোভাব প্রশংসার দাবি রাখে বলে মত তাদের।

অভাবের বোঝা মাথায় নিয়ে সততার এমন নিদর্শন আগেও উঠে এসেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। গত বছর অগাস্টেই বনগাঁর বাটার মোড় এলাকায় ফেলে যাওয়া টাকাভর্তি ব্যাগ মালিকের হাতে তুলে দিয়ে নজির গড়েন এক টোটোচালক। টোটোয় ফেলে যাওয়া ওই ব্যাগে প্রায় ২০ হাজার টাকা ছিল। গোলপুরের গয়েশপুরের এক টোটোচালকও টাকাভর্তি ব্যাগ মালিককে ফিরিয়ে দিয়ে নজির গড়েছিলেন এক টোটোচালক। সে বার নগদ টাকার থোক ছাড়াও ওই ব্যাগে সোনার চেন, এটিএম কার্ড, ভোটার কার্ড ছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির

ভিডিও

Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী
BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget