এক্সপ্লোর

Coal Smuggling: পাচার রুখতে বীরভূমে পুলিশের অভিযান, উদ্ধার প্রায় ৩০ টন কয়লা

Birbhum News: শুক্রবার ভোরে, ঝাড়খন্ড লাগোয়া রাজনগরের গাংমুড়ি-জয়পুর অঞ্চলের মুর্গাথলি গ্রামে অভিযান চালিয়ে অবৈধ ৪ টন কয়লা সহ ১টি ছোট লরি আটক করে পুলিশ।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: পাচার রুখতে বীরভূম (Birbhum News) জেলা পুলিশের অভিযান। তিন জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার হল প্রায় ৩০ টন কয়লা। অন্য়দিকে, বালি পাচার রুখতে, ড্রোন উড়িয়ে চলল নজরদারি (Coal Smuggling)। 

বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়ে প্রায় ৩০ টন কয়লা উদ্ধার

কোথাও রাতের অন্ধকারে কয়লা পাচারের চেষ্টা। কোথাও আবার নদীর বুক থেকে পাচার হয়ে যাচ্ছে বালি। বীরভূমের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়ে প্রায় ৩০ টন কয়লা উদ্ধার করল পুলিশ।

শুক্রবার ভোরে, ঝাড়খন্ড লাগোয়া রাজনগরের গাংমুড়ি-জয়পুর অঞ্চলের মুর্গাথলি গ্রামে অভিযান চালিয়ে অবৈধ ৪ টন কয়লা সহ ১টি ছোট লরি আটক করে পুলিশ।

তার আগে, বৃহস্পতিবার রাতে তল্লাশি চালিয়ে, কয়লা বোঝাই একটি ছ চাকার ট্রাক বাজেয়াপ্ত করে মহম্মদবাজার থানার পুলিশ পুলিশ সূত্রে দাবি, ভুয়ো চালান কেটে ইসিএলের খনি থেকে কয়লা পাচার করা হচ্ছিল।

Gorkha Janmukti Morcha: ফের পৃথক রাজ্যের দাবি, ১২ বছর পর GTA থেকে বেরিয়ে মোর্চা, নয়া সমীকরণ পাহাড়ে!

কয়লা নিয়ে ট্রাকটি জাতীয় সড়ক ধরে যাচ্ছিল মুর্শিদাবাদের দিকে। পুলিশ সূত্রে খবর, ট্রাক চালক যে চালান দেখান তাতে মুর্শিদাবাদের এক ব্যক্তির নাম ছিল। কিন্তু তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে, এই কয়লা তাঁর নয় বলে পুলিশকে জানিয়ে দেন তিনি।

সূত্রের খবর, তারপরই জেরায় ঝাড়খণ্ডে কয়লা নিয়ে যাওয়া হচ্ছিল বলে স্বীকার করে ট্রাক চালক। তাঁকে গ্রেফতার করেছে মহম্মদবাজার থানার পুলিশ।
বৃহস্পতিবার রাতেই সদাইপুরের রেঙ্গুনি গ্রামে কয়লা বোঝাই ৬টি মোষের গাড়ি পুলিশ আটক করে। পুলিশ সূত্রে দাবি, প্রায় ১২ টন কয়লা বেআইনিভাবে পাচারের জন্য় নিয়ে য়াওয়া হচ্ছিল।

বালি পাচার রুখতে তৎপর জেলা প্রশাসন

অন্য় দিকে, বালি পাচার রুখতে তৎপর জেলা প্রশাসন। বৃহস্পতিবার বীরভূমের ময়ূরাক্ষী নদীর তিলপাড়া ও খটঙ্গা বালিঘাটে অভিযান চালায় সিউড়ি থানার পুলিশ। কোথাও বেআইনিভাবে বালি তোলা হচ্ছে কিনা খতিয়ে দেখতে ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হয়।

বিগত কয়েক মাস ধরেই খবরের শিরোনামে বীরভূম। তার মধ্যে রয়েছে গরুপাচার মামলাও। তাতে গ্রেফতারও হয়েছেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তা নিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে অস্বস্তিতে শাসকদল। প্রচারে গিয়ে সেখানে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়ছেন দলের নেতা-নেত্রীরা। শুক্রবারও সেখানে বিক্ষোভের মুখে পড়েন সাংসদ শতাব্দী রায়।  সিউড়ির কৈখি গ্রামে তাঁর গাড়ি আটকে রাস্তা, পানীয় জল নিয়ে অভিযোগ করেন এক বৃদ্ধা। পরে গ্রামে গেলে সেখানেও রাস্তা, নিকাশি ব্যবস্থা নিয়ে অভিযোগ করেন গ্রামবাসীরা।

সেরা শিরোনাম

পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget