এক্সপ্লোর

Gorkha Janmukti Morcha: ফের পৃথক রাজ্যের দাবি, ১২ বছর পর GTA থেকে বেরিয়ে মোর্চা, নয়া সমীকরণ পাহাড়ে!

Gorkhaland Territorial Administration: অন্য দিকে, বিরোধিতা করেছে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক পার্টি, যাকে ঘিরে ফের নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির পথে পাহাড়ের রাজনীতি।

সনৎ ঝা ও মোহন প্রসাদ, দার্জিলিং: ২০১১-র GTA (Gorkhaland Territorial Administration) চুক্তি থেকে বেরিয়ে এল গোর্খা জনমুক্তি মোর্চা (Gorkha Janmukti Morcha )। ফের পৃথক রাজ্যের দাবিতে সরব হল বিমল গুরুংয়ের (Bimal Gurung) দল। মোর্চাকে সমর্থন জানিয়েছে অজয় এডওয়ার্ডের হামরো পার্টি। অন্য দিকে, বিরোধিতা করেছে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক পার্টি, যাকে ঘিরে ফের নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির পথে পাহাড়ের রাজনীতি। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। 

নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির পথে পাহাড়ের রাজনীতি!

শুক্রবার  গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, "২০১১-র ১৮ জুলাই যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন তৈরির জন্য, সেখান থেকে গোর্খা জনমুক্তি মোর্চা উইথড্র করছে।"

প্রায় এক যুগ পর, ২০১১-র GTA চুক্তি থেকে বেরিয়ে এল গোর্খা জনমুক্তি মোর্চা। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে সে কথা জানিয়ে দিয়েছে বিমল গুরুংয়ের দল।

আর তার সঙ্গে সঙ্গেই আবার প্রশ্ন উঠে গেল, তাহলে কি ফের পৃথক রাজ্যের দাবিতে সুর চড়বে পাহাড়ে? পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে আবার উত্তপ্ত হবে দার্জিলিং? কারণ, ইতিমধ্যেই GTA চুক্তি থেকে বেরিয়ে আসা নিয়ে গোর্খা জনমুক্তি মোর্চাকে সমর্থন জানিয়েছেন হামরো পার্টির সভাপতি ও GTA সদস্য অজয় এডওয়ার্ড। 

অন্য দিকে, GTA-র বর্তমান চেয়ারম্যান ও ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক পার্টির অনিত থাপা আবার মোর্চার এই সিদ্ধান্তের বিরোধিতা  করেছে। সব মিলিয়ে শীতের শেষে ফের নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির ইঙ্গিত মিলছে পাহাড়ে।

আরও পড়ুন: Indus Water Treaty: জল নিয়ে সুর নরম নয় আর, সিন্ধু-প্রশ্নে সটান পাকিস্তানকে নোটিস ধরাল ভারত

তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর, ২০১১-র ১৮ জুলাই, কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং গোর্খা জনমুক্তি মোর্চার মধ্যে GTA চুক্তি স্বাক্ষরিত হয়। তার পর প্রায় ১২ বছর কেটে গিছে। একইসঙ্গে GTA চুক্তি আইনে পরিণত হয়েছে। সম্প্রতি GTA নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক পার্টি। এই পরিস্থিতিতে এবার GTA চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা করল গোর্খা জনমুক্তি মোর্চা। একইসঙ্গে উঠল আলাদা রাজ্য গঠনের দাবি।

গোর্খা জনমুক্তির সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, "GTA-কে আমরা আর সাপোর্ট করছি না। এবার ভারত সরকার ও রাজ্য সরকার দেখুক। জিটিএ আমাদের কিছুই দিতে পারেনি। তরাই ডুয়ার্সকে একপাশে সরিয়ে রাখা হয়েছে। বিজেপি বলেছে পাহাড়ে স্থায়ী সমাধান করা হবে। সেটা এখন ওদের দেখতে হবে। আমাদের দাবি পৃথক গোর্খাল্যান্ড রাজ্য।"

গোর্খা জনমুক্তি মোর্চার এই ঘোষণার পরই কার্যত আড়াআড়ি ভাবে ভাগ হয়ে গিয়েছে পাহাড়ের রাজনৈতিক মহল। তাৎপর্যপূর্ণ ভাবে গোর্খা জনমুক্তি মোর্চার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন হামরো পার্টির চেয়ারম্যান অজয় এডওয়ার্ড। তিনি বলেন, "আমিও তো জিটিএ মেম্বার। কোনও কাজ করা যায় না। আমরাও পদত্যাগ করব।"

অন্য দিকে, বিরোধিতা করেছে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক পার্টি। অনীত বলেন, "এত অপরিণত জানা ছিল না। এখন চুক্তি আর নেই। এখন আইন হয়ে গেছে। মানুষ জনমত দিয়েছে। এখন আর প্রত্যাহার করার প্রশ্ন আসে না পাহাড়ের মানুষের স্বপ্ন...আগে উন্নয়ন জরুরি।"

আড়াআড়ি ভাবে ভাগ হয়ে গিয়েছে পাহাড়ের রাজনৈতিক মহল

GTA চুক্তি মোর্চা বেরিয়ে আসায়, পাহাড়ে কী প্রভাব পড়ে, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। এ নিয়ে শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল সাংসদ গৌতম দেব বলেন, "রাজনীতিতে এ সব অপ্রাসঙ্গিক। কাকে চিঠি দিল গুরুত্বপূর্ণ নয়।" মোর্চা সূত্রে খবর, শীঘ্রই তারা বৈঠকে বসে পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget