এক্সপ্লোর

Rampurhat Fire: বগটুইকাণ্ডে নাবালক-সহ গ্রেফতার ২০, আট জনের পলিগ্রাফ টেস্ট চায় সিবিআই

Bogtui Arson: এক নাবালক-সহ বগটুইকাণ্ডে এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা ২০।

প্রকাশ সিনহা ও পার্থপ্রতিম ঘোষ, বীরভূম: বগটুই হত্যাকাণ্ডে (Bogtui Arson) রামপুরহাট (Rampurhat Fire) আদালতে ধৃতদের মধ্যে আটজনের পলিগ্রাফ টেস্টের (Polygraph Test) আবেদন জানাল সিবিআই (CBI)। আবেদনের শুনানি ৮ এপ্রিল। সূত্রের খবর, জেরার সময় ফরেন্সিক সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টে ধৃতদের কয়েকজনের ভঙ্গিমায় সন্দেহ হওয়াতেই এই সিদ্ধান্ত। আজ রামপুরহাটকাণ্ডে আদালতে রিপোর্ট জমা দেবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

মনোবিদের রিপোর্টের ভিত্তিতেই পলিগ্রাফ টেস্টের সিদ্ধান্ত

3D লেজার স্ক্যানারের মাধ্যমে ক্রাইম সিনের মডেল তৈরি থেকে শুরু করে ধৃতদের জেরার সময় ফরেন্সিক সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টের মতো অত্যাধুনিক পদ্ধতি আগেই ব্যবহার করেছে সিবিআই। রামপুরহাটের বগটুই হত্যাকণ্ডের তদন্তে এবার পলিগ্রাফ টেস্টের আবেদন জানাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

গত ২১ মার্চ রাতে ভয়ঙ্কর হত্যাকাণ্ডে বগটুইয়ে দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু হয়। ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। কলকাতা হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার এই মামলায় তদন্তের গতিপ্রকৃতি সংক্রান্ত স্টেটাস রিপোর্ট জমা দেবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তার আগে বুধবার এই মামলায় ধৃত আনারুল হোসেন, আজাদ চৌধুরী, ইমতিয়াজ শেখ, এক নাবালক অভিযুক্ত-সহ আট জনের পলিগ্রাফ টেস্ট করানোর জন্য রামপুরহাট মহকুমা আদালতে আবেদন জানাল সিবিআই। সরকারি আইনজীবী শুভজিৎ সিনহা বিষয়টি নিশ্চিত করেছেন।  

আরও পড়ুন: নিরঞ্জন বৈষ্ণবের রহস্যমৃত্যুতে এবার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Bangla News

এক নাবালক-সহ বগটুইকাণ্ডে এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা ২০। তাহলে ধৃতদের মধ্যে কেন শুধু আটজনের পলিগ্রাফ টেস্টের আবেদন জানানো হল? সিবিআই সূত্রে খবর, আগে ধৃতদের জেরার সময় যে ফরেন্সিক সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করা হয়েছিল, তাতে কথা বলার ধরন, ভঙ্গিমা দেখে মনোবিদরা পরামর্শ দিয়েছেন, কয়েক জন কোনও তথ্য গোপন করতে পারেন। মনোবিদদের তালিকায় নাম থাকা সেই আটজনেরই পলিগ্রাফ টেস্টের আবেদন জানিয়েছে সিবিআই।

এক দিন বাদেই এ নিয়ে সিদ্ধান্ত জানাবে আদালত

আগামী ৮ এপ্রিল সিবিআইয়ের পলিগ্রাফ টেস্টের আবেদনের শুনানি হবে। সেদিন সব অভিযুক্তকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন রামপুরহাট মহকুমা আদালতের বিচারক। এদিকে এদিন বগটুই গ্রামে যান সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিং। নিহত তৃণমূলের উপপ্রধান ভাদু শেখের বাড়ির সামনে কর্তব্যরত পুলিশ কর্মীর সঙ্গে কথা বলেন।

সিবিআই সূত্রে খবর,  ভাদু শেখ হত্যার মামলার সঙ্গে বগটুই হত্যাকাণ্ড কীভাবে জড়িত, তা আদালতে জমা দেওয়া রিপোর্টে উল্লেখ থাকবে। এছাড়াও আদালতে জমা দেওয়া রিপোর্টে সমস্ত বয়ানের কপিও থাকবে বলে সূত্রের খবর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget