এক্সপ্লোর

Bogtui Update: নেই উৎসবের জৌলুস, শোকস্তব্ধ বগটুইয়ে এ বছর ব্রাত্য ইদ

Rampurhat Fire: ২১ মার্চ, বগটুইয়ে খুন হন তৃণমূলের উপ প্রধান ভাদু শেখ (Bhadu Sheikh Murder)। এরপরই বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটে।

নান্টু পাল, বীরভূম: ইদ (Eid Festival) পালন করছে না রামপুরহাটের (Birbhum News) বগটুইকাণ্ডে (Bogtui Arson Case) স্বজনহারা পরিবার। অভিযুক্তদের চরম শাস্তি না হলে ইদ পালন নয় বলে জানালেন স্বজনহারা পরিবারের সদস্যরা। প্রতিবছর বগটুই পূর্বপাড়ায় সাড়ম্বরে পালিত হয় খুশির ইদ। এবার সেই উৎসবে ভাঁটা পড়েছে। রাস্তায় লোকজন কম। গ্রামের মসজিদে নমাজ পড়া হলেও, সর্বত্র থমথমে পরিবেশ।

একই দিনে প্রথমে খুন তৃণমূল নেতা, তার পর অগ্নিসংযোগের ঘটনা

২১ মার্চ, বগটুইয়ে খুন হন তৃণমূলের উপ প্রধান ভাদু শেখ (Bhadu Sheikh Murder)। এরপরই বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটে। তাতে অগ্নিদগ্ধ হয়ে মোট ১০ জনের মৃত্যু হয়েছে। টানা ৪০ দিন লড়াইয়ের পর দু'দিন আগেই হাসপাতালে মৃত্যু হয় আতাহার বিবি। বছর পঞ্চাশের ওই মহিলার শরীরের ২৫ শতাংশ পুড়ে যায়। বগটুইকাণ্ডের পর ৪০ দিন রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন আতাহার বিবি।

হাসপাতাল সূত্রে খবর, গত শুক্রবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। সেখানমেও যমে-মানুষে টানাটানি চলছিল। কিন্তু শত চেষ্টা সত্ত্বেও বাঁচানো যায়নি ওই মহিলাকে। এই নিয়ে রামপুরহাটকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল ১০ জনের।

আরও পড়ুন: Mamata and Selim : ইদের সকালে অভিষেককে নিয়ে রিজওয়ানুরের বাড়িতে মমতা, আনিসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ সেলিমের

অন্য দিকে, রামপুরহাট (Rampurhat Fire) হত্যাকাণ্ডে সিবিআই-এর হাতে নতুন তথ্য এসে পৌঁছেছে। সূত্রের খবর, তদন্তে জানা গিয়েছে, ঘটনার দিন শুধু বগটুইয়ের পূর্বপাড়ায় ভাদু শেখের পাড়া থেকে নয়, অন্য জায়গা থেকেও দুষ্কৃতীরা এসেছিল। এক ধৃতকে নিয়ে এদিন বগটুইয়ের পশ্চিমপাড়ায় যান কেন্দ্রীয় গোয়েন্দারা। একটি বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হয়। 

তদন্ত চালাচ্ছে সিবিআই

পাশাপাশি, রামপুরহাট হত্যাকাণ্ডে স্বজনহারা মিহিলাল শেখ-সহ ৮ জনের ডিএনএ নমুনা পাঠানো হল দিল্লিতে CFSL-এ। ওই নমুনা মৃতদের ডিএনএ-এর সঙ্গে মিলিয়ে দেখা হবে। স্বজনহারা পরিবারগুলি অভিযোগ করে, তাদের দিয়ে দেহ শনাক্ত না করেই শেষকৃত্য সেরে ফেলা হয়। তার প্রেক্ষিতেই স্বজনহারাদের ডিএনএ নমুনা মিলিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে সিবিআই। 

সেরা শিরোনাম

Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget