এক্সপ্লোর

Birbhum Fire: 'বাংলায় সন্ত্রাসের সংস্কৃতি চলছে', মন্তব্য ধনকড়ের, রামপুরহাট নিয়ে রিপোর্ট তলব

Birbhum Fire: একে একে কমপক্ষে ১০টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তাতে পুড়ে ১০-১২ জনের মৃত্যু হয়

কলকাতা: প্রকাশ্যে নেতাকে বোমা ছুড়ে খুন থেকে শুরু। তার পর জতুগৃহে ১০ জনের মৃত্যুর খবর। তা নিয়ে সোমবার থেকে খবরের শিরোনামে রামপুরহাট (Rampurhat Fire)। এ বার সেখানকার পরিস্থিতি নিয়ে মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও (Jagdeep Dhankhar)। রাজ্যের মুখোসচিবের কাছ থেকে এই নিয়ে রিপোর্ট তলব করলেন তিনি। একই সঙ্গে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছেন ধনকড়। রাজ্যে আইনের সংস্কৃতি নেই বলে অভিযোগ তুলেছেন তিনি।

বীরভূমের (Birbhum Fire) রামপুরহাটের ঘটনায় নতুন করে উত্তাল রাজ্য রাজনীতি। তৃণমূল নেতার খুনের বদলা নিতে পরের পর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ স্থানীয়দের। তা অস্বীকার যেমন করেছে, তেমনই দলের নেতা ভাদু শেখের মৃত্যুর জন্য বিজেপি-কে দায়ী করেছে জোড়াফুল শিবির। পাল্টা রাজ্যের আইন-শৃঙ্খলা সামলাতে ব্যর্থ হয়েছেন, তাই মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলেছে বিজেপি। রাজ্যে রাষ্ট্রপতি শাসনের জল্পনাও ফের উস্কে দিয়েছে তারা।

এমন পরিস্থিতিতে মঙ্গলবার টুইটারে রামপুরহাট নিয়ে মন্তব্য করেন ধনকড়। তিনি লেখেন, ‘বীরভূমের রামপুরহাটে ভয়ঙ্কর ধরনের হিংসা, অগ্নিসংযোগ, ব্যাভিচারে প্রমাণিত যে, এই রাজ্যে সন্ত্রাসের সংস্কৃতি চলছে, আইনের শাসন নেই। ইতিমধ্যেই আট জনের প্রাণ গিয়েছে। মুখ্যসচিবের কাছ থেকে জরুরি ভিত্তিতে তথ্য চেয়েছি। শোকগ্রস্ত পরিবারগুলিকে সমবেদনা।’

আরও পড়ুন: Rampurhat Fire : 'রাজনৈতিক কারণে এই সংঘর্ষ নয়', ৮ জনের মৃত্যুর কথা ঘোষণা রাজ্য পুলিশের ডিজির

সোমবার রামপুরহাটে জাতীয় সড়কের ধারে একটি দোকানে চা খাওয়ার সময় আক্রান্ত হন সেখানে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ। তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে একদল দুষ্কৃতী। তাতে মৃত্যু হয় ভাদু শেখের। সেই ঘটনায় এলাকার পরিস্থিতি যখন উত্তপ্ত, সেই সময়ই রাত সাড়ে ৮টা নাগাদ মোটর সাইকেলে চেপে চার-পাঁচ জনের একটি দল বকটুই গ্রামে চড়াও হয় (Birbhum News) বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, দেদার ভাঙচুর চালায় তারা।

তার পর একে একে কমপক্ষে ১০টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তাতে পুড়ে ১০-১২ জনের মৃত্যু হয়। হামলাকারীরা নিহত তৃণমূল নেতার অনুগামী এবং তারা রাতভর তাণ্ডব চালায় বলে অভিযোগ করেন স্থানীয়রা (Rampurhat News)। শাসনের কাছে এ নিয়ে কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছেন তাঁরা।  যদিও দুই ঘটনার মধ্যে কোনও সংযোগ রয়েছে কি না, সে ব্যাপারে এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ। 

গোটা ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কাঠগড়ায় তুলেছেন রাজ্য বিজেপি-র (BJP) সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তাঁর অভিযোগ, "রাজ্যে অরাজকতার শাসন চলছে। পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত। ১০ জনকে জলজ্যান্ত পুড়িয়ে মেরে দেওয়া হল। এরা আবার কথায় কথায় গুজরাত, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ দেখায়। বিন্দুমাত্র লজ্জা থাকলে ইস্তফা দেওয়া উচিত মুখ্যমন্ত্রীর। ওঁর অপদার্থতা এটি। এত বড় ঘটনা ঘটল, অথচ পুলিশ-প্রশাসন জানতে পারল না! এ রাজ্য ধঈরে ধীরে রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে বলে মনে হচ্ছে আমার।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget