এক্সপ্লোর

Jalpaiguri News: চেয়ারম্যান গাড়ি নিয়ে ঢুকতেই 'চোর চোর' স্লোগান, পুরসভার গেটের সামনে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ

Jalpaiguri Municipality: জানা গিয়েছে, পুরসভার সাফাই কর্মীদের তিন মাসের বেতন এবং পেনশন বকেয়া রয়েছে। চেয়ারম্যান পুরসভায় গাড়ি নিয়ে ঢুকতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন সাফাই কর্মীরা।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : জলপাইগুড়ি পুরসভার গেটের সামনে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ। চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় পুরসভায় গাড়ি নিয়ে প্রবেশ করতেই চোর চোর স্লোগান দিতে থাকেন পুরসভার সাফাই কর্মীরা।

জানা গিয়েছে, পুরসভার সাফাই কর্মীদের তিন মাসের বেতন এবং পেনশন বকেয়া রয়েছে। চেয়ারম্যান পুরসভায় গাড়ি নিয়ে ঢুকতেই বকেয়া বেতন এবং পেনশনের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন সাফাই কর্মীরা। নিমেষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে একপ্রকার বাধ্য হয়েই ময়দানে নামে কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে, পুরসভার কর্মীদের ভিতরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। এমনকী অভিযোগ, পুরসভার গেট আটকে দেওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারী সাফাই কর্মীরা। এই সময়েই পুলিশের সঙ্গে বচসা শুরু হয় বিক্ষোভকারীদের। মুহূর্তেই পারদ চড়ে যায় এলাকার পরিস্থিতির। সেই সময়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী, এমনটাই খবর সূত্রের। 

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের পরিত্যক্ত আবাসনের ঘরে একগাদা বস্তা, পুলিশ এসে খুলতেই মিলল... 

সাফাই কর্মীদের অভিযোগ বকেয়া বেতন এবং পেনশন আদায়ের জন্য আন্দোলন করতে এসেছিলেন তাঁরা। কিন্তু তাঁদের উপর লাঠিচার্জ করা হয়েছে। বিক্ষোভরত সাফাইকর্মীদের একাংশের অভিযোগ, তাঁদের পায়ে আঘাত লেগেছে। সেই সঙ্গে তাঁরা এও দাবি করেছেন যে বকেয়া না দিলে কাজ বন্ধ রাখা হবে। 

রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূল পরিচালিত বিভিন্ন পুরসভায় গণইস্তফা দেওয়ার হিড়িক পড়েছে। চেয়ারম্যান, ভাই চেয়ারম্যান, কাউন্সিলর - ইস্তফা দেওয়া থেকে বাদ থাকছেন না কেউই। সেই সঙ্গে পুরসভার সঙ্গে যুক্ত তৃণমূল নেতাদের নামে প্রকাশ্যে আসছে মারাত্মক সব অভিযোগ। এবার পুরসভার চেয়ারম্যান সম্মুখীন হলেন সাফাই কর্মীদের বিক্ষোভের মুখে। শুনতে হল 'চোর চোর' স্লোগানও। 

তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন কলকাতা পুরসভার আরও এক তৃণমূল কাউন্সিলর 

কলকাতার ১০৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর ওরফে রানা ঠাকুরকে গ্রেফতার করল গড়ফা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গত ১ জুন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে গড়ফা থানায় অভিযোগ দায়ের করেন এক প্রোমোটার। লক্ষ লক্ষ টাকা তোলা চেয়ে তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। মঙ্গলবার মধ্যরাতে ১২টা ৫ নাগাদ তাঁকে গ্রেফতার করে পুলিশ। ধৃত তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে আজ আলিপুর আদালতে তোলা হবে। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget