এক্সপ্লোর

BJP Candidate List : বিজেপির প্রার্থী তালিকায় বিরাট চমক ! কী কী নাম উঠে আসছে?

জানা গিয়েছে শুভেন্দু অধিকারী, রুদ্রনীল ঘোষ, অগ্নিমিত্রা পালের মতো হেভিওয়েটরা কে কোথা থেকে লড়ছেন। এবার বাকি আসনে বড় চমক, নতুন নামের সম্ভাবনা তৈরি হয়েছে। 

আগামী বিধানসভা ভোটের জন্য ২ ভাগে প্রার্থী তালিকাপ্রকাশ করছে বিজেপি।  প্রথম দফায় ১৪৪ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। বাকি আসনগুলিতে কে কে প্রার্থী হচ্ছেন, তা ঘোষণা হবে আর কিছুক্ষণের মধ্যেই। তেমন সম্ভাবনাই প্রবল। ইতিমধ্যেই জানা গিয়েছে শুভেন্দু অধিকারী, রুদ্রনীল ঘোষ, অগ্নিমিত্রা পালের মতো হেভিওয়েটরা কে কোথা থেকে লড়ছেন। এবার বাকি আসনে বড় চমক, নতুন নামের সম্ভাবনা তৈরি হয়েছে। 

বিজেপির এবারের প্রার্থী তালিকার চমক হল নন্দীগ্রাম এবং ভবানীপুর।  দুই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রচারও শুরু করে দিয়েছেন পুরোদমে। আর কে কোন কেন্দ্র থেকে প্রার্থী কে হতে পারেন, দেখে নেওয়া যাক। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে বিজেপির হয়ে এবার ভোটে দাঁড়াতে পারেন আরজি করে নিহত চিকিৎসক 'অভয়া'র মা। তিনি লড়তে পারেন পাণিহাটি থেকে। এছাড়া বিজেপির প্রার্থী তালিকায় বিভিন্ন পেশার উজ্জ্বল কিছু মুখ দেখা যেতে পারে। বেশ কয়েকটি হেভিওয়েট নাম দ্বিতীয় তালিকায় থাকবে বলে মনে করছেন সমর্থকরা। বাকি প্রার্থী তালিকা নিয়ে বুধবার দিল্লিতে দফায় দফায় বৈঠক করছে বিজেপি হাইকমান্ড।  

বিজেপি সূত্রে কী খবর, কোন কোন নাম থাকছে

বিজেপি সূত্রে খবর, পরের তালিকায় থাকতে পারে প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরী, বর্তমান বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, রীতেশ তিওয়ারি, তাপস রায়ের নাম। এছাড়াও বিজেপির দ্বিতীয় দফার তালিকায় থাকতে পারে একাধিক পরিচিত নাম। দাবি সূত্রের। 

কাদের নাম থাকতে পারে দ্বিতীয় তালিকায় 

প্রথম তালিকা অনুযায়ী অবশ্য এমন বর্তমান বিজেপি বিধায়কও রয়েছেন, যাঁদের এবার টিকিট দেওয়া হয়নি। যেমন, 
খড়গপুর সদরের হিরণ চট্টোপাধ্য়ায়, বালুরঘাটের অশোক লাহিড়ি, আরামবাগের মধূসুদন বাগ, গোঘাটে বিশ্বনাথ কারক, শীতলকুচির বরেন বর্মন, কালিয়াগঞ্জের সৌমেন রায় , পুরুলিয়ার বলরামপুর ও রঘুনাথপুরেও বর্তমান বিজেপি বিধায়কও এবার টিকিট পাননি। এখন দেখার এঁদের নাম দ্বিতীয় তালিকায় থাকে কি না।  

প্রথম তালিকা অনুযায়ী কিছু জায়গায় প্রার্থী করা হয়েছে পুরনো মুখেদের। যাঁরা এখন বিধায়ক ছিলেন না। যেমন,  করিমপুরে প্রার্থী করা হয়েছে সমরেন্দ্রনাথ ঘোষ, মন্তেশ্বরে প্রার্থী করা হয়েছে সৈকত পাঁজাকে। পাণ্ডবেশ্বরে টিকিট পেয়েছেন প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। প্রথম দফায় প্রকাশিত ১৪৪ জন প্রার্থীর মধ্যে ৪০ বছরের নীচে বয়স ৩৬ জনের। এখন দেখার দ্বিতীয় তালিকায় কাদের নাম থাকে।              

 

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

Indranil Sen Arrested: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নতুন ধারা যুক্ত করার আর্জি পুলিশের | ABP Ananda
Nepal Helicopter Collision: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু এক ভারতীয়র | ABP
CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget