এক্সপ্লোর

Birbhum Murder: ‘বালিঘাট-বিবাদে’ যুবক খুন, তৃণমূল নেতা-সহ ৫ জনকে গ্রেফতার করল পুলিশ

Birbhum Sand Mining: বালিঘাটের দখল নিয়ে ফের রক্তাক্ত হল বীরভূম। অকালে ঝরে গেল এক যুবকের প্রাণ। ঘটনায় অভিযোগের আঙুল উঠল তৃণমূল নেতার ঘনিষ্ঠদের বিরুদ্ধে।

ভাস্কর মুখোপাধ্যায়, সিউরি: সিউড়ির (Siuri) বাঁশঝোড় গ্রামে বালিঘাটের দখলকে কেন্দ্র করে খুনের ঘটনায় তৃণমূল (TMC) নেতা-সহ ৫ জনকে গ্রেফতার করল পুলিশ (Police)। ধৃত কাজল শা সিউড়ি ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষ। ওই তৃণমূল নেতাই মূল অভিযুক্ত বলে দাবি মৃত শেখ ফাইজুলের পরিবারের।                    

গতকালের ঘটনার পর বাঁশঝোড় গ্রামে উত্তেজনা রয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশ। বিজেপির অভিযোগ, বর্ষার মরশুমে বালি তোলা বন্ধ থাকে। তারপরও তৃণমূলের মদতে বীরভূম জেলাজুড়ে বেআইনিভাবে বালি তোলা হচ্ছে। যদিও ঘটনায় রাজনৈতিক যোগ অস্বীকার করেছে তৃণমূল।                                                         

বালিঘাটের দখল নিয়ে ফের রক্তাক্ত হল বীরভূম। অকালে ঝরে গেল এক যুবকের প্রাণ। ঘটনায় অভিযোগের আঙুল উঠল তৃণমূল নেতার ঘনিষ্ঠদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ির ১ নম্বর পঞ্চায়েতের বাঁশজোড় গ্রামে।                                     

বালিঘাটের দখল নিয়ে ২ গোষ্ঠীর বিবাদে সিউড়িতে কুপিয়ে খুন করা হয়েছে বছর ২০-র এক যুবককে। তৃণমূল নেতার ঘনিষ্ঠদের বিরুদ্ধে হামলার অভিযোগ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা, অভিযোগ বিজেপির। অভিযোগ উড়িয়ে গ্রাম্য বিবাদ বলে দাবি তৃণমূল নেতৃত্বের। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ির ১ নম্বর পঞ্চায়েতের বাঁশজোড় গ্রামে।   

আরও পড়ুন, 'বাংলার দুর্গা মমতা, কলঙ্কিত করলে উচিত শিক্ষা দিতে হবে', তৃণমূল বিধায়কের মন্তব্যে বিতর্ক

স্থানীয় সূত্রে খবর, বাঁশজোড় বালিঘাট কার দখলে থাকবে, তা নিয়ে বিবাদ চলছিল দুই গোষ্ঠীর। শনিবার সন্ধ্যায় সেই বিবাদ চরমে ওঠে। শেখ ফাইজুলকে ভোজালি দিয়ে কুপিয়ে খুন করা হয়।  মৃতের পরিবারের অভিযোগ, খুনে জড়িত স্থানীয় তৃণমূল নেতা কাজল শাহর ঘনিষ্ঠরা। ঘটনার পরই গ্রামের একটি চালাঘরে আগুন লাগিয়ে দেয় ক্ষিপ্ত জনতা।

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা, অভিযোগ করেছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, অভিযোগ ভিত্তিহীন। গ্রাম্য বিবাদের জেরে এই ঘটনা।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget