এক্সপ্লোর

Birbhum: তিনি 'রাজ্যের প্রতিবাদী মুখ', শান্তিনিকেতনের ভাস্কর্য কর্মশালায় স্থান পেল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আবক্ষ মূর্তি

Birbhum News: শিল্পী ঝুলন মেহতরি বলেন, 'বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটা ছবি দেখেও মূর্তি বানানোর চেষ্টা করছি। যেহেতু এই মুহূর্তে তিনি প্রতিবাদী মুখ, তাই তাঁর মূর্তিও এই কর্মশালায় রয়েছে।' 

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: শান্তিনিকেতনের (Shantiniketan) ভাস্কর্য কর্মশালায় জায়গা করে নিল কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt) বিচারপতি (Chief Justice) অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) আবক্ষ মূর্তি। বিচারপতিকে সম্মান জানাতে মাটির মূর্তি তৈরি করলেন শিল্পীরা। সামনে বিচারপতির ছবি রেখে শিল্পীদের হাতযশে মাটির তালে নতুন রূপে ফুটে উঠলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।  

তাঁর সমর্থনে পোস্টার, প্ল্যাকার্ড, ফ্লেক্স তো ছিলই, এবার কবিগুরুর ভূমি শান্তিনিকেতনের ভাস্কর্য কর্মশালায় জায়গা করে নিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আবক্ষ মূর্তি। সামনে মডেল বসিয়ে ভাস্কর্য তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই কর্মশালায়। তবে বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের ক্ষেত্রে সম্বল ছবি। ছবি দেখেই মাটির তাল থেকে একটু একটু করে ফুটে উঠেছে বিচারপতির আবক্ষ মূর্তি। 

শিল্পী ঝুলন মেহতরি বলেন, 'বাচ্চা মেয়েদের বসিয়ে মাটি দিয়ে মূর্তি বানাচ্ছেন সকলে৷ পাশাপাশি, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটা ছবি দেখেও মূর্তি বানানোর চেষ্টা করছি। মাটি নিয়ে শিল্পের খেলা একে বলে। যেহেতু এই মুহূর্তে প্রতিবাদী মুখ বিচারপতি গঙ্গোপাধ্যায়, তাই তাঁর মূর্তিও এই কর্মশালায় রয়েছে।' 

বীরভূমের দুবরাজপুরের কবিরাজপাড়ার বাসিন্দা শিল্পী ঝুলন মেহেতরী। ২০১৫ সাল থেকে বোলপুরের জাম্বুনীতে বসবাস করেন৷ বেসরকারি একটি আর্ট প্রতিষ্ঠান থেকেই শিল্পকর্মে হাতে খড়ি৷ মূলত তাঁর উদ্যোগেই বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহের শান্তিদেব কক্ষে শুরু হয়েছে দুদিনের ভাস্কর্য কর্মশালা। জীবন্ত মানুষকে সামনে বসিয়ে মাটি দিয়ে তার অবয়ব নির্মাণের প্রশিক্ষণ নিচ্ছে শিল্পীরা৷ পাশাপাশি, এই কর্মশালায় দেখা গেল মাটি দিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আবক্ষ মূর্তি তৈরি করছেন শিল্পীরা। ছবি দেখে এই মূর্তি নির্মাণ করা হচ্ছে৷ 

উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়োগ সংক্রান্ত দুটি মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে এই নির্দেশ দিয়েছে। তারপর থেকে আরও চর্চায় বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরেছে ২ টি মামলা। কিন্তু তাতে কী? সাধারণ মানুষের মনে যে দাগ তিনি ইতিমধ্যেই কেটে ফেলেছেন, তারই প্রতিফলন দেখা যাচ্ছে দিকে দিকে। 

আরও পড়ুন, এই পেঁয়াজ কাটলেও চোখে আসে না জল! রয়েছে আরও গুণ, জেনে নিন কী কী?

ভাস্কর্য কর্মশালার আয়োজক শিল্পী ঝুলন মেহেতরী বলেন, "লাইভ মডেল বসিয়ে ভাস্কর্য বানানোর কর্মশালার আয়োজন করেছি আমরা৷ বাচ্চা মেয়েদের বসিয়ে মাটি দিয়ে মূর্তি বানাচ্ছেন সকলে৷ পাশাপাশি, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটা ছবি দেখেও মূর্তি বানানোর চেষ্টা করছি। মাটি নিয়ে শিল্পের খেলা একে বলে৷ যেহেতু এই মুহুর্তে প্রতিবাদী মুখ বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ তাই তাঁর মুর্তিও এই কর্মশালায় রয়েছে।" আরেক শিল্পী সুদীপ্তা মণ্ডল বলেন, "আমিও অংশ নিয়েছি লাইভ মডেল বসিয়ে ভাস্কর্য নির্মাণের এই কর্মশালায়৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের একজন প্রতিবাদী মুখ, তাই তাঁকে সম্মান দেওয়ার জন্য পোট্রের্টও করা হচ্ছে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
Anubrata Mondal: চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
West Bengal News : এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
Howrah Division: শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল
শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল

ভিডিও

Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE
Baruipur News | বারুইপুরকাণ্ডে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে প্রেসিডেন্সি রেঞ্জের IG
Laketown News | ৬ বছরের শিশুকন্যাকে 'যৌন নির্যাতন'! লেকটাউন এলাকার বাসিন্দা শিশুকন্যাকে 'যৌন নির্যাতন'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget