এক্সপ্লোর

Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট

Birbhum News: পার্কিং লটের ভিতরে রয়েছে ছোট ছোট অফিস ঘর। অভিযোগ, এই অফিসেই ছাপা হতো নকল DCR. এই পার্কিং লটেই রয়েছে টুলু মণ্ডলের সাজানো গোছানো বেডরুম।

পার্থপ্রতিম ঘোষ, বীরভূম : খোঁজ মিলল বীরভূমের পাথর সম্রাট মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের আরও সম্পত্তির। পুলিশ সূত্রে খবর, এবার টুলু মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা আরও সাড়ে ৪২ কোটি টাকা ফ্রিজ করা হল। এর ফলে পাথর ব্যবসায়ীর ফ্রিজ হওয়া টাকার পরিমাণ বেড়ে পৌঁছল মোট ১৩৫ কোটি ৫০ লক্ষে। এর আগে টুলু মণ্ডলের ৫৩ লক্ষ টাকা নগদ ও বড় পরিমাণ সোনা বাজেয়াপ্ত করা হয়। সব মিলিয়ে ডবল সেঞ্চুরির পথে বীরভূমের পাথর ব্যবসায়ীর থেকে বাজেয়াপ্ত সম্পত্তির আর্থিক পরিমাণ। 

বীরভূমের স্টোন-সম্রাট নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের পার্কিং লটের অন্দরমহলে চমকে দেওয়ার মতো কাণ্ডকারখানা। মহম্মদ বাজারের এই পার্কিং লটে সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে ডাম্পার ও ট্রাক। পাশাপাশি কয়েক বিঘা জমির ওপর পাহাড়ের মতো মজুত করা রয়েছে বালি, স্টোন চিপস। রয়েছে রোড রোলার-সহ একাধিক ভারী যন্ত্রপাতি। এছাড়া এই পার্কিং লটের ভিতরে রয়েছে ছোট ছোট অফিস ঘর। অভিযোগ, এই অফিসেই ছাপা হতো নকল DCR. এই পার্কিং লটেই রয়েছে টুলু মণ্ডলের সাজানো গোছানো বেডরুম। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, এখানেই দিনের বেশ কয়েকঘণ্টা কাটাতেন বীরভূমের পাথর ব্যবসায়ী। পার্কিং লটের ডাম্পারগুলো ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে মহম্মদ বাজার থানা। 

২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে 

টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ সাড়ে ২৮ কোটি, ২২ কোটির সোনা। মহম্মদবাজারের আলিশান বাড়ি, কয়েক একরের পার্কিং লট। বীরভূমের নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলুর সেই সম্পত্তি, যা চোখে দেখা যাচ্ছে। প্রশ্ন উঠছে, আরও কত সম্পত্তি রয়েছে, যা এখনও সামনে আসেনি? সামান্য পাথর শ্রমিক থেকে পাথর সম্রাট হয়ে ওঠা মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সম্পত্তিই এখনও চর্চার কেন্দ্রবিন্দুতে। টুলু মণ্ডলের সম্পত্তির যে পরিসংখ্য়ান মুখ্য়মন্ত্রী দিয়েছেন, তা চোখ কপালে তোলার মতো! তিনি জানিয়েছেন, সব মিলিয়ে টুলু মণ্ডলের ২১টি সম্পত্তি। জমি-জায়গার পরিমাণ ৩০০ বিঘা। টুলু মণ্ডলের ৭টা বড় বাড়ি, ফার্ম হাউস, ২৪৩টা গাড়ি, ২টো পেট্রোল পাম্প রয়েছে। এছাড়াও একটা ইটভাটা,  একটা পার্কিং লট, ৩টে পাথর খাদান, ২টো ক্রাশার রয়েছে। টুলু মণ্ডলের এই সাম্রাজ্য তৈরি হওয়ার পিছনে আসলে জাদুকাঠি কী? এর জন্য বিগত তৃণমূল জমানাকেই নিশানা করছে বিজেপি ও সিপিএম। একজন খাদান শ্রমিকের একার পক্ষে এই জায়গায় পৌঁছনো যে অসম্ভব, সেটা বলার অপেক্ষা রাখে না। এর সঙ্গে বিগত তৃণমূল সরকারের বিভিন্ন দফতরও জড়িয়ে ছিল বলে সরব হয়েছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
Advertisement

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget