এক্সপ্লোর

Birbhum: সিউড়িতে পরিত্যক্ত ব্যাগকে ঘিরে ছড়াল বোমাতঙ্ক

Birbhum News: পুলিশ সূত্রে খবর, সিউড়ি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে, আয়কর অফিসের কাছে গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

এরশাদ আলম, বীরভূম: ফের বোমাতঙ্ক ছড়াল বীরভূমে (Birbhum)। এবারের ঘটনা সিউড়ি (Suri)। পরিত্যক্ত ব্যাগ (Abandoned Bag) ঘিরে ছড়াল আতঙ্ক। ঘটনা গতকাল রাতের। ঠিক কী ঘটেছিল?

বীরভূমে ফের বোমাতঙ্ক

পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়াল বীরভূমের সিউড়িতে। পুলিশ সূত্রে খবর, সিউড়ি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে, আয়কর অফিসের (Income tax office) কাছে গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা খবর দেন সিউড়ি থানায়। পুলিশ এসে প্রথমে জায়গাটিকে ঘিরে দেয়। তারপর বম্ব ডিসপোজাল স্কোয়াড (Bomb Disposal Squad) এসে ব্যাগটিকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখে। পুলিশ সূত্রে খবর, ব্যাগে কোনও বোমা বা বিস্ফোরক ছিল না। কিছু পোশাক রাখা ছিল।  

ফের বোমা উদ্ধার নানুরে

দিন দুই আগে নানুরে ফের বোমা উদ্ধার হয়েছে। বাঁশঝাড়ের মধ্যে মাটিতে অর্ধেক পোঁতা চার চারটি ড্রাম। সেখান থেকেই মেলে ১০০ টির বেশি বোমা। ঘটনায় ফের শিরোনামে বীরভূমের নানুর। শনিবার, গোপনসূত্রে খবর পেয়ে, অজয়ের ধারে সিধাই গ্রামে বাঁশঝাড়ের মধ্যে থেকে বোমাভর্তি ড্রামগুলি উদ্ধার করে পুলিশ। বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুরজিৎকুমার দে জানান, গোপন সূত্রে নানুর থানার পুলিশ খবর পায়। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বোমা।

আরও পড়ুন: Purba Bardhaman: মহিলা বিডিওর উদ্দেশে 'অসম্মানজনক' মন্তব্য, অভিযোগ পূর্ব বর্ধমানের তৃণমূল নেতার বিরুদ্ধে

বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। বোমা উদ্ধার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল বলেন, 'পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তৃণমূল ভিত্তিক সম্মেলন শুরু করেছে, তেমনই সন্ত্রাসের উন্নয়নের জন্য বোমা মজুত করতে শুরু করেছে। পুলিশ মনে করলে প্রতিদিন হাজার হাজার বোমা বন্দুক উদ্ধার করতে পারে।'

কলকাতায় বোমা উদ্ধার

অন্যদিকে খাস কলকাতা (Kolkata) থেকেও উদ্ধার হয়েছে তাজা বোমা। গত শুক্রবার গভীর রাতে বেনিয়াপুকুর থানা এলাকার তিলজলা রোড (Tiljala) থেকে ১১টি বোমা উদ্ধার করে কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখা। সঙ্গে ছিল উইনার্স বাহিনী ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। সম্প্রতি শেখ তনু নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ (Kolkata Police)। তাকে জেরা করেই তিলজলা রোডের (Tiljala Road) ঝুপড়িতে বোমার হদিশ মেলে বলে পুলিশ সূত্রে দাবি।

সেরা শিরোনাম

West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতি মামলায় চার্জশিট পেশ, ইস্যু করা DCR-এর প্রায় ৯৯.৬ শতাংশই জাল
টুলু মণ্ডলের DCR জালিয়াতি মামলায় চার্জশিট পেশ, ইস্যু করা DCR-এর প্রায় ৯৯.৬ শতাংশই জাল
Birbhum News: DCR জালিয়াতি-কাণ্ডে গ্রেফতার আরও এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, সদস্য ছিলেন টুলু মণ্ডলের সিন্ডিকেটের
DCR জালিয়াতি-কাণ্ডে গ্রেফতার আরও এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, সদস্য ছিলেন টুলু মণ্ডলের সিন্ডিকেটের

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget