এক্সপ্লোর

Birbhum News: তুষের বস্তার আড়ালে কয়লা পাচারের অভিযোগ, গ্রেফতার দুই পাচারকারী

৬০ নম্বর জাতীয় সড়কে একটি ম্যাটাডোর আটক করা হয়। পুলিশ সূত্রে খবর, তুষের বস্তার আড়ালে কয়লা পাচার করা হচ্ছিল। চালক ও খালাসিকে গ্রেফতার করে পুলিশ।

বীরভূম: এবার তুষের বস্তার আড়ালে কয়লা পাচারের অভিযোগ। বীরভূমের সদাইপুর থেকে গ্রেফতার দুই পাচারকারী। বাজেয়াপ্ত ৪ টন কয়লা। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে সদাইপুর থানা এলাকার পানুড়িয়ায় হানা দেয় পুলিশ। ৬০ নম্বর জাতীয় সড়কে একটি ম্যাটাডোর আটক করা হয়। পুলিশ সূত্রে খবর, তুষের বস্তার আড়ালে কয়লা পাচার করা হচ্ছিল। চালক ও খালাসিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, দুবরাজপুর থেকে সিউড়িতে পাচার করা হচ্ছিল কয়লা। বিজেপির কটাক্ষ, তৃণমূলের বাধাতেই কয়লা পাচার রুখতে কড়া পদক্ষেপ নিতে পারছে না পুলিশ। প্রচারের আলোয় আসতে সমালোচনা, পাল্টা আক্রমণ তৃণমূলের। এর আগে কখনও জলের বোতল, কখনও ফলের পেটির নীচে বীরভূমে কয়লা পাচারের ঘটনা ঘটে।

হাজিরা এড়ালেন মন্ত্রী: উল্লেখ্য দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে আজ হাজিরা এড়ালেন মন্ত্রী মলয় ঘটক ও তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো। কয়লা পাচারকাণ্ডের তদন্তে আজ জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূলের হেভিওয়েট নেতা, আইন ও পূর্ত দফতরের মন্ত্রী মলয় ঘটককে তলব করে ইডি। একইসঙ্গে এই মামলায় পুরুলিয়ার বাঘমুণ্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতোকেও তলব করা হয়েছিল।  দু’জনকেই আজ সকাল ১১টায় হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু, দুজনেই দিল্লির ইডি দফতরে যাননি। ইডি সূত্রে খবর, ইমেল করে সুশান্ত জানিয়েছেন, তিনি রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ব্যস্ত। তাই তিনি যেতে পারবেন না। ইডি’র অফিসাররা চাইলে তাঁকে রাজ্যে এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন।  

সিবিআইয়ের হাতে গ্রেফতার কোল কর্তারা: কয়লাকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার ইসিএলের ৪ বর্তমান-প্রাক্তন জিএম, একজন ম্যানেজার, ২ কর্মী-সহ ৭ জনকে নিয়ে আজ সকালে নিয়ে যাওয়া হয় আসানসোলে। মেডিক্যাল পরীক্ষার পর, সকাল ৮টা ১০ মিনিটে ৭ জনকে তোলা হয় গাড়িতে। আজই পেশ করা হবে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে। সিবিআই সূত্রে দাবি, কয়লা মাফিয়ার সঙ্গে আঁতাঁতের অভিযোগেই ইসিএলের কর্তা-কর্মী-সহ এই ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, কয়লা পাচারকাণ্ডে ফেরার অভিযুক্ত বিনয় মিশ্রকে যখন পলাতক অর্থনৈতিক অপরাধী ঘোষণা করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget