এক্সপ্লোর

Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা

Birbhum News Former Minister Asish Banerjee Death Mystery: TRDA-র দুর্নীতি নিয়ে আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের উপর কেউ চাপ সৃষ্টি করেছিলেন? উঠল এবার বড় প্রশ্ন

ভাস্কর মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ, দীপক ঘোষ, বীরভূম: প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সঙ্গে কি 'তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ'-এর দুর্নীতির কোনও যোগ রয়েছে? মৃতদেহের পাশ থেকে উদ্ধার হওয়া নোটের লেখা ঘিরে বাড়ছে জল্পনা। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে অনুব্রত মণ্ডল, কেউই মনে করেন না, আশিস বন্দ্যোপাধ্যায় দুর্নীতির সঙ্গে জড়িত থাকতে পারেন।

আরও পড়ুন, তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক

TRDA-তে জেনারেল মিটিং ছাড়া আর কোনও দায়িত্ব ছিল না। আমি টেন্ডার কমিটিতে ছিলাম না। প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহের পাশ থেকে উদ্ধার হওয়া নোটে, এমনটাই লেখা রয়েছে। তাহলে কি তাঁর অস্বাভাবিক মৃত্যুর সঙ্গে যোগ রয়েছে 'তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ' বা TRDA-র দুর্নীতির? মাথাচাড়া দিয়েছে এই জল্পনা।

এবিপি আনন্দ: TRDA-এর বিষয়টা বারবার বিজেপি অভিযোগ করছিল। এটা নিয়ে কী বলবেন? এটাও কি একটা মানসিকভাবে চাপ দেওয়ার...

মৃত আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাই প্রশান্ত বন্দ্যোপাধ্যায়: হ্যাঁ নিশ্চয়ই। ব্যক্তিগতভাবে...দারুণ ভাবে চাপে হয়তো ফেলে দিয়েছিল। যেটা আশিসদা প্রকাশ করতে পারছিল না। আশিসদা কোনও দুর্নীতির সঙ্গেই কখনই কোনও ভাবে যুক্ত নয়। এটা চারদিকের মানুষ জানে এবং বুক ফুলিয়ে সেটা বলা যায়। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে ২০১৫ সালে পথ চলা শুরু হয় তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের। তৃণমূল জমানায় দীর্ঘদিন তার চেয়ারম্যান ছিলেন রামপুরহাটের ৫ বারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। মে মাসে পালাবদলের পর, সেই দায়িত্ব পালনে তাঁকে আর সক্রিয় ভূমিকায় দেখা যায়নি। আশিস বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান থাকাকালীন, ওই সংস্থার বিরুদ্ধে বারবার অভিযোগ তুলেছে বিজেপি। বিজেপি নেতা ধ্রুব সাহা বলেন, এই প্রশাসন যন্ত্রকে সামনে রেখে আশিস ব্যানার্জিরা যেভাবে ভোট বৈতরণী পার হওয়ার জন্য কোটি কোটি টাকা কালেকশন করছে প্রতি মাসে এবং সেটা পার্টি ফান্ডে নিয়ে যাচ্ছে। সরকারি টাকা অপচয় হচ্ছে। 
 
বিজেপি এরাজ্য়ে ক্ষমতায় আসার পর, তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করে জেলা প্রশাসন। ২২ দিন ধরে সেই তদন্ত চলার পর, জেলাশাসকের কাছে রিপোর্টও জমা পড়েছে। অন্য়দিকে, আশিস বন্দ্য়োপাধ্য়ায়ও 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত-তৃণমূল'-এ নাম লিখিয়েছিলেন।এবার আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য় ঘনাল। পাশ থেকে উদ্ধার হওয়া নোটে লেখা রয়েছে,TRDA-তে জেনারেল মিটিং ছাড়া আর কোনও দায়িত্ব ছিল না। আমি টেন্ডার কমিটিতে ছিলাম না। আমার চেক পাওয়ার ছিল না। আমি প্ল্যান পাস বা নো অবজেকশন সার্টিফিকেট ইস্যুর ব্যাপারেও ছিলাম না। আমার সঙ্গে এ বিষয়ে কোনওদিন কেউ-ই আলোচনা করেনি, আমারও এইসব বিষয়ে কোনও আগ্রহই ছিল না।
 
এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি TRDA-র দুর্নীতি নিয়ে আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের উপর কেউ চাপ সৃষ্টি করেছিলেন? 'কালীঘাট-তৃণমূল' এর বিধায়ক  কুণাল ঘোষ বলেন, আমাদের কাছে একাধিক সূত্রে খবর আছে, উনি কিন্তু চাপের মুখে ওদিকে গিয়েছিলেন। বীরভূমে যারা যারা নিজেদের পাপ বাঁচাতে ওদিকে গেছেন, তারা আশিসবাবুর মতো একটি লোককে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য চাপ দিয়েছিলেন। উনি দিদির সঙ্গে থাকতে চেয়েছিলেন। এগুলো আসছে। এগুলো পুলিশ খোঁজ নিক, সত্যি না মিথ্যে। 
 
এবিপি আনন্দ: TRDA-র দুর্নীতি কি একটা বড় কারণ? কী মনে করছেন আপনি?
অনুব্রত মণ্ডল: আমার মনে হয় না আশিস ব্যানার্জির মতো লোক কোনও দুর্নীতিতে থাকবেন। আশিস ব্যানার্জি এমন একটা ব্যক্তিত্ব, উনি কোনও দুর্নীতিতে থাকতে রাজি নন। 
 
আশিস বন্দ্যোপাধ্যায় দুর্নীতিতে জড়িত থাকতে পারেন বলে মানতে চাননি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। প্রয়াত প্রাক্তন বিধায়কের পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলেছেন তিনি।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, তারাপীঠ (রামপুরহাট) ডেভলপমেন্ট অথরিটি বলুন, পুলিশ-প্রশাসন বলুন, কোনও চিঠি-নোটিস ওঁকে কেউ করেনি, ডাকেনি কখনও। উনি খুব শান্তিপূর্ণভাবে ছিলেন ওখানে। তদন্ত তো হতেই পারে, একটা সরকার ছিল, প্রচুর গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, ডেভলপমেন্ট অথরিটি, পুরসভার বিরুদ্ধে অভিযোগ আছে, তদন্ত হচ্ছে। আশিসবাবুর বিরুদ্ধে কোনও FIR হয়েছে বলে আমার জানা নেই। ' 'ঋতব্রত তৃণমূল' বিধায়ক  আখরুজ্জামানেরও দাবি, ওঁর সঙ্গে দুর্নীতির যোগ ছিল না, নিজেই তো নোটে লিখে গেছেন। এদিন দুপুরে আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান বীরভূমের NCPI সাংসদ শতাব্দী রায়। ছিলেন বোলপুরের NCPI সাংসদ অসিত মালও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Advertisement

ভিডিও

Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget