এক্সপ্লোর

Anubrata Mondal:শিবঠাকুরের বিস্ফোরক অভিযোগের মামলায় জামিন অনুব্রত মণ্ডলের

Shiv Thakur Mondal: শিবঠাকুর মণ্ডলের বিস্ফোরক অভিযোগের মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল! কিন্তু আদতে কি স্বস্তি পেলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি? সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।

প্রকাশ সিনহা, কলকাতা: শিবঠাকুর মণ্ডলের (shiv Thakur mondal) বিস্ফোরক অভিযোগের মামলায় জামিন (bail) পেলেন অনুব্রত মণ্ডল (anubrata mondal)! কিন্তু আদতে কি স্বস্তি পেলেন বীরভূমের (birbhum) জেলা তৃণমূল সভাপতি? সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।

কী হতে চলেছে?
এদিন রাজ্য পুলিশের দায়ের করা মামলায় জামিন পেলেন কেষ্ট। তাঁকে আরও ৭ দিন হেফাজতে রাখার পুলিশের আবেদন খারিজ করে দুবরাজপুর আদালত। ১ জানুয়ারি ফের দুবরাজপুর আদালতে পেশ করতে হবে তাঁকে। তত দিন পর্যন্ত আসানসোল জেলেই রাখা হতে পারে অনুব্রতকে। আজ দুবরাজপুর কোর্টে আজ এই মামলার কেস ডায়েরি পেশ করে পুলিশ।  

কী ঘটেছিল?
হালে জেলায় দলের শীর্ষ নেতার বিরুদ্ধে খুনের চেষ্টার মতো বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন শিবঠাকুর। অভিযোগকারী তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান দাবি করেছিলেন একুশের বিধানসভা ভোটের আগে তাঁকে খুনের চেষ্টা করেন অনুব্রত। তাঁর কথায়, 'বললাম, দাদা দল আমি করব না। আমি প্রয়োজন হলে বসে যাচ্ছি। তখন উনি রেগে গিয়ে আমার গলা চেপে ধরেন এবং প্রাণে মারার চেষ্টা করেন। অনুব্রত মণ্ডল একা এবং তাঁর সঙ্গে এক জন সিকিউরিটি ছিল।' কিন্তু সেই ঘটনার এত দিন পর কেন তিনি মামলা করলেন, এই নিয়ে প্রশ্ন উঠলে শিবঠাকুর জানান এই মুহূর্তে জেলার দাপুটে নেতা জেলবন্দি। তাই সাহস সঞ্চয় করে অভিযোগ করেছেন তিনি। তার পরই মামলা ওঠে দুবরাজপুর কোর্টে। কিন্তু এদিনের জামিনের পর আদৌ কতটা সুবিধা হল অনুব্রতর? প্রশ্ন উঠতে শুরু করেছে এর মধ্যেই। প্রসঙ্গত, আগেই তাঁকে সাসপন্ড করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। 

আরও যা...
এদিকে তাঁকে পুলিশের গ্রেফতারি সংক্রান্ত সব নথিই পেয়েছে ইডি। দুরবাজপুর আদালতের নির্দেশে ইডির হাতে সব নথির কপি তুলে দেওয়া হয়। দেওয়া হয়েছে এফআইআরের কপি ও আদালতের নির্দেশনামার কপিও। পুলিশ এই মামলায় আদালতে যতগুলি আবেদন করেছে, তার কপিও দেওয়া হয়েছে। গত কাল ১ ঘণ্টার শুনানির পর কপি তুলে দেওয়ার নির্দেশ দেয় আদালত। কিন্তু যেখানে শিবঠাকুর মণ্ডলকে মারধর করার অভিযোগ উঠেছে, সেখানে এখনও যায়নি পুলিশ। এমনকি দুবরাজপুর ব্লক তৃণমূল পার্টি অফিসেও দেখা নেই পুলিশের। তদন্তের জন্যও একবারও ঘটনাস্থলে যায়নি পুলিশ, দাবি কার্যালয়ের কেয়ারটেকারের। 

আরও পড়ুন:বুস্টার ডোজ হিসেবে নেওয়া যাবে, নেজাল ভ্যাকসিনের দাম বেঁধে দিল কেন্দ্র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget