এক্সপ্লোর

Anubrata Mondal: অনুব্রতের দেহরক্ষীর ১০০ কোটির সম্পত্তি! গাড়ির সংখ্যাও চমকে দেওয়ার মতো

Saigal Hussein: এ যেন গুপ্তধনের হদিশ। গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী, সায়গল হোসেনের এমনই কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেল সিবিআই।

হিন্দোল দে, কলকাতা: গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) ধৃত অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দেহরক্ষী সায়গল হোসেনের (Saigal Hussein) প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তির হদিশ পেল সিবিআই (CBI)। সূত্রের খবর, আদালতে সায়গলের বিপুল সম্পত্তির কথা দাবি করে সিবিআই। যার মধ্যে রয়েছে ফ্ল্যাট, বাড়ি থেকে ট্রেলার, পেট্রোল পাম্প, কয়েকশো গ্রাম গয়না। 

এক-আধটা নয়, খান চারেক ফ্ল্যাট, পাঁচ-পাঁচটি বাড়ি। চার চাকার গাড়ি থেকে ট্রেলার, ক্র্যাশার থেকে পেট্রোল পাম্প। জমির দলিল থেকে ভরি ভরি সোনার গয়না। 

সিবিআইয়ের নজরে 

এ যেন গুপ্তধনের হদিশ। গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী, সায়গল হোসেনের এমনই কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেল সিবিআই। সিবিআই সূত্রে খবর, সায়গলের প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তির খোঁজ মিলেছে। আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে, আইনজীবীর উপস্থিতিতে, গরু পাচার মামলায় সিবিআইয়ের তদন্তকারী অফিসার দাবি করেন, নামে-বেনামে সায়গল হোসেনের বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। তার মধ্যে রয়েছে ৪টি ফ্ল্যাট ও ৫টি বাড়ি, এমনকী নিউটাউনেও দুটি নির্মীয়মাণ বাড়ি রয়েছে অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর। পাশাপাশি বিঘার পর বিঘা জমি রয়েছে তাঁর। শুধু স্থাবর সম্পত্তি নয়, সিবিআইয়ের দাবি, সায়গলের গাড়ির সংখ্যাও চমকে দেওয়ার মতো।  

আরও পড়ুন, অগ্নিপথ নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ, ৩৫টি হোয়াটসঅ্যাপ গ্রুপকে নিষিদ্ধ কেন্দ্র

গাড়ির সমারোহ

সিবিআইয়ের দাবি, ৩টি ১০ চাকার ট্রেলার, ছোট-বড় মিলিয়ে ১০টি গাড়ি রয়েছে সায়গলের। কয়েকশো গ্রাম সোনার গয়নার পাশাপাশি আছে ২টি পেট্রোল পাম্প, ক্র্যাশার মেশিন। সিবিআইয়ের সম্পত্তি-সংক্রান্ত তথ্যের বিরোধিতা করেন সায়গল হোসেনের আইনজীবী। তিনি পাল্টা প্রশ্ন করেন, সিজার লিস্ট ছাড়া কীভাবে আদালত এমন বক্তব্য গ্রহণ করছে। 

এর পর বিচারক, সিজার লিস্টের মাধ্যমে তথ্য জমা দেওয়ার জন্য সিবিআইকে নির্দেশ দেন বিচারক। ২৪ জুন পর্যন্ত সিবিআই হেফাজতে থাকতে হবে অনুব্রতর দেহরক্ষীকে। একজন সাধারণ কনস্টেবল হয়েও, কীভাবে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হলেন সায়গল তার খোঁজ চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Tulu Mondal: হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget