এক্সপ্লোর

Birbhum: লাভপুরে কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ১২৫ তম জন্মজয়ন্তী পালন

Birbhum News: ১৮৯৮ সালের ৮ই শ্রাবণ বীরভূমের লাভপুরে জন্ম গ্রহণ করেন কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এদিনের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বহুরূপী শিল্পীরা ঢাক, ঢোল নিয়ে।

পরিতোষ দাস, বীরভূম: অমর কথাসাহিত্যের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের (Tarashankar Bandopadhyay) আজ ১২৫ তম জন্ম জয়ন্তী (Birth Anniversary)। সেই উপলক্ষ্যেই তাঁর জন্মভূমি বীরভূমের (Birbhum) লাভপুরে (Lavpur) উদযাপিত হল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মজয়ন্তী। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সূচনা হয় এই অনুষ্ঠানের।

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন

১৮৯৮ সালের ৮ই শ্রাবণ বীরভূমের লাভপুরে জন্ম গ্রহণ করেন কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এদিনের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বহুরূপী শিল্পীরা ঢাক, ঢোল নিয়ে। এছাড়াও এনসিসি বাহিনী, স্কুল ও কলেজের ছাত্র ছাত্রী, ও বাউল শিল্পীরা। শোভা যাত্রায় পা মেলান এলাকার আপামর জনগণ। শোভাযাত্রাকে বরণ করতে রাস্তার মোড়ে মোড়ে মহিলারা শঙ্খ বাজিয়ে ফুল ছড়িয়ে, বরণ করে নেন। তারাশঙ্করের ধাত্রীদেবতায় তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন বিশিষ্টজনেরা।

লাভপুর ও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পরিবারের মানুষজনের দাবি সংরক্ষণ করা হোক তারাশঙ্করের আঁতুড়ঘর। বিভিন্ন সময়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যে সমস্ত পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, সংরক্ষণের অভাবে লাভপুর থেকে সে গুলোকে সরিয়ে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখন পরিবারের মানুষজন চাইছেন সরকারিভাবে উদ্যোগ নিয়ে সেগুলিকে ফিরিয়ে আনা হোক লাভপুরেই।

তারাশঙ্করের বাড়ি ও ধাত্রী দেবতাকে সরকারিভাবে হেরিটেজের তকমা দেওয়া হলেও এখনও সেভাবে কিছু উন্নয়ন করা হয়নি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র বাসুদেব বন্দ্যোপাধ্যায় জানান, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম ভিটে যে আঁতুড়ঘর, তা অবিলম্বে সংস্কারের প্রয়োজন। কারণ সেটি মাটির ঘর। প্রায় ১৫০ বছরেরও বেশি পুরনো বাড়ি, অবিলম্বে তার সংস্কার করা না হলে, তা ধ্বংস হয়ে যাবে। অপরদিকে তারাশঙ্কর ভবন নির্মাণ করা হয়েছে দীর্ঘদিন আগেই তা এখনও কোনও কাজে লাগানো যায়নি।

উল্লেখ্য, তারাশঙ্করের উপন্যাস ও ছোটোগল্প অবলম্বনে বাংলা ভাষায় একাধিক জনপ্রিয় চলচ্চিত্র নির্মিত হয়েছে। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য সত্যজিৎ রায়ের জলসাঘর, অভিযান। এছাড়াও সপ্তপদী, তরুণ মজুমদারের গণদেবতা ও তপন সিংহের হাঁসুলী বাঁকের উপকথা উল্লেখযোগ্য। 

আরও পড়ুন: পূর্বস্থলীতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা ভ্যানের, মৃত ২, গুরুতর আহত ৩

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Asish Banerjee Son Reacts: ‘আমরা আর রাজনীতিতে নেই’, কান্নায় ভেঙে পড়লেন আশিস বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো
‘আমরা আর রাজনীতিতে নেই’, কান্নায় ভেঙে পড়লেন আশিস বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো
Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget