এক্সপ্লোর

Anubrata Mondal: হাজার বেলপাতা, ৬-৭ কেজি ঘি সহযোগে 'দেশ ও রাজ্যের কল্যাণে' তারাপীঠে মহাযজ্ঞ অনুব্রতর

Anubrata Mondal: গতকাল হাসপাতাল থেকে ফিরে রাতে তারাপীঠে আসেন। সূত্রের খবর, অনুব্রতর আয়োজন করা মহাযজ্ঞে লাগছে ৩ কুইন্টাল বেলকাঠ, ৩১ কেজি বেলকাঠ, এক হাজার বেলপাতা ও ৬-৭ কেজি ঘি। 

নান্টু পাল, বীরভূম: ভোট পরবর্তী (Post Poll) সন্ত্রাসে ইলামবাজারে (Islambazar) খুনের ঘটনায় অনুব্রত মণ্ডলকে আজই তলব করেছে সিবিআই (CBI)। আর তার আগে তারাপীঠে মহাযজ্ঞের আয়োজন তৃণমূলের (TMC) বীরভূম (Birbhum) জেলা সভাপতির। 

গতকাল অসুস্থতার জন্য এসএসকেএমে যান অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তারপর হাসপাতাল থেকে ফিরে রাতে তারাপীঠে আসেন। সূত্রের খবর, অনুব্রতর আয়োজন করা মহাযজ্ঞে লাগছে ৩ কুইন্টাল ৩১ কেজি বেলকাঠ, এক হাজার বেলপাতা ও ৬-৭ কেজি ঘি। 

এ ছাড়া, দিনভর চণ্ডীপাঠ চলবে। হবে ব্রাহ্মণ ভোজনও। এ দিন তারাপীঠ মন্দির পরিক্রমা করে হরিনাম সংকীর্তনের ১৬টি দল। ছিল মহিলা ঢাকির দলও। সূত্রের খবর,
ঘনিষ্ঠ মহলে অনুব্রত মণ্ডল জানিয়েছেন, দেশ ও রাজ্যের কল্যাণের জন্যই মহাযজ্ঞের আয়োজন। 

উল্লেখ্য, বিধানসভা ভোটের ফল বেরনোর দিন ইলামবাজারের গোপালনগরে খুন হন বিজেপি কর্মী গৌরব সরকার। পরিবারের অভিযোগ, বিজেপি করায় তাঁকে পিটিয়ে খুন করে তৃণমূলের দুষ্কৃতীরা। এই নিয়ে ইলামবাজার থানায় ২৪ জনের নামে এফআইআর করেন নিহতের বাবা। সেই মামলায় অনুব্রতকে তলব করে সিবিআই। তবে অসুস্থতার কারণ দেখিয়ে প্রথমবার সিবিআই-এর কাছে হাজিরা দেননি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। আজ তাঁকে ফের তলব করে সিবিআই।

আরও পড়ুন: Mamata Banerjee: সরকার গ্যারান্টি দিচ্ছে, ছাত্রদের ঋণ দিতেই হবে, বললেন মুখ্যমন্ত্রী

গতকাল অসুস্থ হয়ে পড়েন অনুব্রত। তাঁকে এসএসকেএমে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়েও দেওয়া হয়। এরপর আজ রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় অনুব্রত মণ্ডলকে রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

‘আদালতের অনুমতি ছাড়া অনুব্রতকে গ্রেফতার করতে পারবে না সিবিআই। করতে পারবে না কড়া পদক্ষেপও। কেবল অনুব্রতর বিরুদ্ধে তদন্ত চালাতে পারবে সিবিআই। আর তদন্তে সহযোগিতা করতে হবে অনুব্রতকে। তাঁকে নতুন করে নোটিস দিতে হবে সিবিআইকে। দুর্গাপুরে সিবিআইয়ের সামনে হাজিরা দিতে হবে অনুব্রতকে,’ এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

‘অনুব্রতর শারীরিক সমস্যার কথা পুরোটা ঠিক নয়। অনুব্রত দু’রকম কথা বলে হাজিরা এড়াতে চাইছেন,’ দাবি সিবিআইয়ের। 

সেরা শিরোনাম

Kolkata News : নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
West Bengal News Live: ৮ দিন পার, কেন এখনও কলকাতা মেডিক্যালে অধরা হামলাকারীরা? প্রশ্ন তুলে পথে চিকিৎসকরা
৮ দিন পার, কেন এখনও কলকাতা মেডিক্যালে অধরা হামলাকারীরা? প্রশ্ন তুলে পথে চিকিৎসকরা
News Live Updates: মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
Birbhum News: ঠিকাদারদের নিয়ে হোটেলে 'গোপন বৈঠক'- এর অভিযোগ, প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব
ঠিকাদারদের নিয়ে হোটেলে 'গোপন বৈঠক'- এর অভিযোগ, প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget