এক্সপ্লোর

Birbhum: অনুব্রতর গড়ে ফের বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ সিপিএম থেকেও

বীরভূমে  বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বোলপুর-শ্রীনিকেতন ব্লকের প্রায় পাঁচটি গ্রামের বেশ কিছু বাসিন্দা ।

গোপাল চট্টোপাধ্যায়,বীরভূম: অনুব্রত মণ্ডলের গড়ে বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত রয়েছে। বিধানসভা ভোটের পর থেকেই বিজেপি সহ অন্যান্য দল থেকে তৃণমূলে যোগদানের ঢল চলছে। এরইমধ্যে বীরভূমে  বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বোলপুর-শ্রীনিকেতন ব্লকের প্রায় পাঁচটি গ্রামের বেশ কিছু বাসিন্দা ।

বুধবার বোলপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয় বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন ২০০ জন সিপিএম ও বিজেপি কর্মী সমর্থকরা । যোগদানকারী স্থানীয় নেতারা এলাকায় দলের নেতৃত্ব দেবেন বলেও  জানালেন অনুব্রত মণ্ডল । তিনি বলেন, এদের নেতৃত্বে হবে এলাকায় কাজ ।

উল্লেখ্য, বিধানসভা ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের কার্যত হিড়িক পড়ে গিয়েছিল। কিন্তু বিধানসভা নির্বাচনে তৃণমূল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে আসে। এরপর থেকে শুরু হয়েছে উল্টোস্রোত। বিরোধী দল, বিশেষ করে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিচ্ছেন রাজ্যের বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা।  তাঁদের মধ্যে কেউ কেউ আবার এলাকায় ভুল স্বীকার করে প্রচারেও সামিল হয়েছেন। তারপর তৃণমূলে প্রত্যাবর্তন করেছেন।  বীরভূমেও এই ধারা অব্যাহত রয়েছে।

গত মাসেই বীরভূমের নানুর বিধানসভার অন্তর্গত  শিমুলিয়ায়  বিজেপি, সিপিএম-সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় সাড়ে তিন হাজার নেতা- কর্মী‌ তৃণমূলে যোগদান করেছিলেন। বীরভূম তৃণমূল জেলা সভাপতি তাঁদের হাতে পতাকা তুলে দিয়েছিলেন। 

বিজেপি অবশ্য বারেবারেই দাবি করছে ভয় দেখিয়ে দলবদল করানো হচ্ছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।  দলবদলের জেরে রাজ্যে বেশ কিছু পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির ক্ষমতার সমীকরণও বদলে গিয়েছে। হাতের বাইরে থাকা অনেক গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি তৃণমূলের নিয়ন্ত্রনে এসেছে বা আসতে চলেছে।

 উল্লেখ্য, বুধবারই পুরনো দল তৃণমূলে যোগ দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। উন্নয়নে সামিল হতেই দলবদল বলে প্রতিক্রিয়া তৃণমূলের। এর পাশাপাশি  বুধবারই বিজেপি ছাড়ার কথা জানালেন বসিরহাটের ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টার।

সেরা শিরোনাম

News Live Updates: মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
Birbhum News: ঠিকাদারদের নিয়ে হোটেলে 'গোপন বৈঠক'- এর অভিযোগ, প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব
ঠিকাদারদের নিয়ে হোটেলে 'গোপন বৈঠক'- এর অভিযোগ, প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব
West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Santiniketan Incident: বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..
বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget