এক্সপ্লোর

Birbhum News: ৩ বছর আগের জোড়া বিস্ফোরণের তদন্তের সব নথি দিতে হবে এনআইএ-কে, রাজ্যকে নির্দেশ হাইকোর্টের

এই মামলায় বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ তার পর্যবেক্ষণে বলে, রাজ্যের তদন্তকারী সংস্থা কোনও প্রাথমিক রিপোর্ট NIA-কে পাঠায়নি।

সৌভিক মজুমদার ও এরশাদ আলম, বীরভূম: বীরভূমে (Birbhum) ৩ বছর আগের জোড়া বিস্ফোরণের (Blust) তদন্তের সব নথি তুলে দিতে হবে এনআইএ-র হাতে। রাজ্য সরকারকে (WB government) নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Kolkata Highcourt)। নথি হস্তান্তরের পাশাপাশি এনআইএ-কে (NIA) বিস্ফোরণকাণ্ডের তদন্তে সহযোগিতারও নির্দেশ দিয়েছে আদালত। 

কলকাতা হাইকোর্টের (Kolkata Highcourt) নির্দেশে বীরভূমের (Birbhum) রামপুরহাট (Rampurhat) হত্যাকাণ্ডের তদন্ত করছে সিবিআই (CBI)। এবার ৩ বছর আগে বীরভূমের (Birbhum) জোড়া বিস্ফোরণের মামলার, তদন্ত সংক্রান্ত সব নথি আরেক কেন্দ্রীয় এজেন্সি NIA-র হাতে তুলে দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

এই মামলায় বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ তার পর্যবেক্ষণে বলে,রাজ্যের তদন্তকারী সংস্থা কোনও প্রাথমিক রিপোর্ট NIA-কে পাঠায়নি। আইন অনুযায়ী এমন ঘটনায় রিপোর্ট পাঠায় রাজ্যের তদন্তকারী সংস্থা।

রিপোর্ট বিবেচনা করে তদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেয় NIA। তাই অবিলম্বে দুই বিস্ফোরণের মামলার সব নথি NIA-র হাতে তুলে দিয়ে সবরকম সহযোগিতা করতে হবে।

২০১৯-এর ২৯ অগাস্ট বীরভূমের সদাইপুরের রেঙ্গুনিতে তৃণমূলের পঞ্চায়েত প্রধান হাইতুন্নিসা খাতুনের বাড়ির সামনে ধান গোলার চাল উড়ে যায় বিস্ফোরণে।

ওই বছরই ২০ সেপ্টেম্বর বীরভূমের লোকপুরে বাবলু মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে জোরাল বিস্ফোরণ ঘটে! বাড়ি থেকে কয়েক মিটার দূরে উড়ে গিয়ে পড়ে টিনের চাল।

প্রথমে বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু করে জেলা পুলিশ। পরে দু’টো ঘটনারই তদন্তভার সিআইডির হাতে তুলে দেয় রাজ্য সরকার। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে বীরভূম বিস্ফোরণকাণ্ডে স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করে NIA কিন্তু রাজ্যের তরফে এই মামলার নথি না পাওয়ার অভিযোগে বিশেষ আদালতের দ্বারস্থ হয় তারা।

NIA-র হাতে মামলার নথি তুলে দিতে রাজ্য সরকারকে নির্দেশ দেয় আদালত। যে নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় রাজ্য সরকার। সেই মামলাতেই এবার এনআইএ-র হাতে সমস্ত নথিপত্র তুলে দিতে নির্দেশ দিল হাইকোর্ট।

আরও পড়ুন- ইএমআই দিতে না পারায় যুবককে পিটিয়ে খুনের অভিযোগ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget