এক্সপ্লোর

Birbhum : ইলামবাজারে বিজেপি কর্মী খুনের ঘটনার তদন্তে এবার তৃণমূল কার্যালয়ে পৌঁছে গেল সিবিআই

ভোট পরবর্তী সন্ত্রাস মামলার তদন্তে এবার তৃণমূলের ব্লক অফিসে পৌঁছে গেল সিবিআই।

গোপাল চট্টোপাধ্যায়, ইলামবাজার(বীরভূম) : বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মী খুনের ঘটনার তদন্তে তৃণমূল পার্টি অফিসে গেল সিবিআই। ধৃতকে সঙ্গে নিয়ে গিয়ে ৩ তৃণমূল নেতা, কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, তৃণমূলের বুথ কমিটির সদস্যদের নামের তালিকা ও কয়েকজনের ফোন নম্বর সংগ্রহ করেন আধিকারিকরা।

ভোট পরবর্তী সন্ত্রাস মামলার তদন্তে এবার তৃণমূলের ব্লক অফিসে পৌঁছে গেল সিবিআই । তদন্তকারীদের প্রশ্নবাণের মুখে পড়লেন তৃণমূলের ব্লক সভাপতি-সহ তিনজন। ২ মে, বীরভূমের ইলামবাজারের গোপালনগরে বিজেপি কর্মী গৌরব সরকারকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। দিনকয়েক আগে, এই ঘটনায় দুলাল মৃর্ধা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে সিবিআই। অভিযুক্তকে সঙ্গে নিয়ে সোমবার রাতে ইলামবাজারে তৃণমূলের ব্লক অফিসে যান সিবিআইয়ের আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের প্রশ্নের মুখে পড়েন তৃণমূলের নেতা, কর্মীরা।  ইলামবাজারে তৃণমূলের গোপালনগর বুথ কমিটির কর্মীদের নামের তালিকা ও কয়েকজন নেতার ফোন নম্বর সংগ্রহ করেন আধিকারিকরা। 

এদিকে তৃণমূলের ব্লক অফিসে সিবিআই পৌঁছনোর ঘটনায় শুরু হয়েছে চাপানউতোর। ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান বলেন, দলীয় কার্যালয়ে কী জন্য এসেছিল সিবিআই, এর কারণ কী, গোটাটাই বিজেপির চক্রান্ত। আমরা মনে করি, এভাবে এসে দলকে হেনস্থা করা হয়েছে। তীব্র প্রতিবাদ করছি।

অন্যদিকে বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা বলেন, সিবিআই সত্যিকারের তদন্ত করতে গিয়ে যখন তৃণমূল কার্যালয়ে ঢোকে তখন এটা তাদের বিজেপির চক্রান্ত মনে হচ্ছে, এটা ভুল। যারা প্রকৃতপক্ষে অপরাধী তারা যেখানেই থাকুক তৃণমূল কার্যালয়ে থাকুক আর পগার পারে থাকুক, তাদের খুঁজে বার করবেই। 

এদিকে নলহাটিতে বিজেপি কর্মী খুনের ঘটনায় জেল হেফাজতে থাকা দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল না রামপুরহাট মহকুমা আদালত। পদ্ধতিগত ত্রুটির জন্য সিবিআইয়ের আর্জি খারিজ হয়ে যায়। বুধবার এই মামলার ফের শুনানি হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
Birbhum Tulu Mondal News: টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
Birbhum Tulu Mondal: জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা
জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা
Birbhum Tulu Mondal: ৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য

ভিডিও

Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব
Umesh Rai on Terrorist |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget