এক্সপ্লোর

Kali Puja 2021: বীরভূম-ঝাড়খণ্ড সীমান্তে অধিষ্ঠান মা মৌলীক্ষার, কালীপুজোতে দুই রাজ্যের মানুষের উপস্থিতিতে চলে আরাধনা

এই সিদ্ধপীঠে অন্যান্য পুজোর থেকেও শ্যামাপুজোর বিকাশ অত্যন্ত প্রকট। এখানে কালীপুজোর দিন মা মৌলীক্ষাকে কালী রূপে পুজো করা হয়। দীপাবলিতে সারাদিন ধরে চলে মায়ের পুজোঅর্চনা।

গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: মলুটি গ্রাম। বীরভূম-ঝাড়খণ্ড সীমান্তে অবস্থিত একটি গ্রাম। রামপুরহাট থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে অবস্থিত। সেই গ্রামেই অধিষ্ঠান করেন মা মৌলীক্ষা। এটি একটি সিদ্ধপীঠ। 

এই সিদ্ধপীঠে অন্যান্য পুজোর থেকেও শ্যামাপুজোর বিকাশ অত্যন্ত প্রকট। এখানে কালীপুজোর দিন মা মৌলীক্ষাকে কালী রূপে পুজো করা হয়। দীপাবলিতে সারাদিন ধরে চলে মায়ের পুজোঅর্চনা। দুপুরে মায়ের উদ্দেশে ভোগ নিবেদন করা হয়। সন্ধ্যায় চলে আরতি। নিশি রাতে চলে মায়ের পুজো। 

সন্ধ্যাবেলায় মৌলীক্ষা মন্দিরের বাইরে দীর্ঘ সময় ধরে আতসবাজি পোড়ানো হয়। এই আতসবাজি দেখতে দুই রাজ্য থেকে হাজার হাজার মানুষের সমাগম হয়। যেসব গ্রামবাসী কর্মসূত্রে বা অন্যান্য কারণে গ্রামের বাইরে বসবাস করেন, তাঁরা সকলেই এই কালীপুজোর সময়ে গ্রামে ফেরেন। প্রথা অনুযায়ী গ্রামে কালী মায়ের পুজোর আগে ঢাক - ঢোল ইত্যাদি বাদ্য সহকারে গ্রামের স্ত্রী-পুরুষ সকলে মৌলীক্ষা মায়ের পুজো দিতে যায়। এই প্রথার নাম, 'এয়োজাত'।  

আরও পড়ুন: Kali Puja 2021: মেষ-ছাগ বলিতে দেবীকে নিবেদন, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠের ডাকাত ভবানী পাঠকের কালীপুজো এক ইতিহাসের সাক্ষী

'মৌলি' অর্থাৎ মস্তক এবং 'ইক্ষা' অর্থে দর্শন। এই দুটি শব্দের যোগে 'মৌলীক্ষা' শব্দটির সৃষ্টি হয়েছে। বাস্তবে মৌলীক্ষা মায়ের সম্পূর্ণ অবয়ব নেই। কেবলমাত্র অপরূপ লাবণ্যময়ী এক দেবীমস্তক মন্দিরের বেদিতে দেখতে পাওয়া যায়। এই দেবীর একমাত্র 'মৌলি' বা মস্তকই দেখা যায়, সেই কারণে এই দেবীর নাম 'মৌলীক্ষা'। মৌলীক্ষা মাকে সিংহবাহিনী রূপে পুজো করা হয়। 

কথিত আছে,মৌলীক্ষা মায়ের কাছে সাধক বামাক্ষ্যাপা প্রথম সিদ্ধিলাভ করেন। তাই মলুটি মৌলীক্ষা মায়ের মন্দির হল সিদ্ধপীঠ। মৌলীক্ষা মন্দিরে বামদেবের সাধনা কক্ষটি রয়েছে। সেখানে বামদেবের ব্যবহৃত ত্রিশূল ও বামদেবের বৃহৎ শঙ্খটি আজও সেই ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। সাধক বামাক্ষ্যাপা তারা মাকে 'বড়মা' ও মা মৌলীক্ষাকে 'ছোটমা' বলে ডাকতেন।

মন্দিরের সেবাইত কানাই লাল চট্টোপাধ্যায় জানান, রাজা রাখালচন্দ্র রায় প্রথম স্বপ্নাদেশ পেয়ে মায়ের মন্দির প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন। কালীপুজোর দিন এখানে মাকে কালী রূপে পুজো করা হয়। সেবাইত বনেশ্বর বন্দ্যোপাধ্যায়ের কথায়, 'সাধক বামাক্ষ্যাপা সাধনা ও সিদ্ধিলাভ করে মাকে পেয়েছিলেন। তাই এটি সিদ্ধপীঠ।' কালীপুজোর দিন সকালে মাকে ফল মিষ্টির ভোগ দেওয়া হয়। দুপুরে নয় রকম ভাজা দিয়ে খিচুড়ি ভোগ দেওয়া হয়।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ

ভিডিও

Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget