Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
Calcutta High Court: টাকা ও সোনা মিলিয়ে এখনও পর্যন্ত টুলু মণ্ডলের ২২০ কোটি টাকার সম্পত্তির হদিশ পয়েছে পুলিশ। পরিবার ও কোম্পানির নামে পাওয়া গিয়েছে ৪০০ বিঘারও বেশি জমির নথি।

বীরভূম: কলকাতা হাইকোর্টে বিপাকে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। টুলুর বিরুদ্ধে রুজু হওয়া মামলায় সংগঠিত অপরাধের ধারায় হস্তক্ষেপ করল না আদালত। চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন টুলু, জানাল হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলছেন, 'কোনও বিচক্ষণ ব্যক্তি এত টাকা কাবার্ডে রাখে? টুলু মণ্ডল রামায়ণের ইন্দ্রজিৎ-এর মতো আচরণ করছেন, মেঘের আড়াল থেকে সব কিছু দেখছেন।'
বিচারপতি আরও বলেছেন যে, এটা একটা সংগঠিত অপরাধ, এই অপরাধের কারণে রাজস্বের ক্ষতি হচ্ছে। যদিও টুলু মণ্ডলের আইনজীবীর তরফে বলা হয়েছে, 'পাথর উত্তোলন করার জন্য উপযুক্ত লাইসেন্স আছে টুলু মণ্ডলের। কোনও বেআইনি কাজ করা হয়নি।'
টাকা ও সোনা মিলিয়ে এখনও পর্যন্ত টুলু মণ্ডলের ২২০ কোটি টাকার সম্পত্তির হদিশ পয়েছে পুলিশ। পরিবার ও কোম্পানির নামে পাওয়া গিয়েছে ৪০০ বিঘারও বেশি জমির নথি। কিন্তু, DCR-জালিয়াতিকাণ্ডে এখনও টুলু মণ্ডলকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
কিছুদিন আগেই টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সায়গল হোসেন। বীরভূম জেলা পুলিশের জালে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী। সায়গল হোসেনের বাড়িতে উদ্ধার ১২ লক্ষ ৮৪ হাজার টাকা, সৌদি আরব, পাকিস্তানের মুদ্রা। মিলল ১৫০-র বেশি জমির দলিল। টুলুর দুর্নীতিকাণ্ডে পুলিশের জালে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল। এই সায়গল হোসেনের ফ্ল্যাটে গতকাল প্রায় ১৬ ঘণ্টার ম্যারাথন তল্লাশি চলে পুলিশের। ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ১২ লক্ষ ৮৪ হাজার টাকা, ১৫০-র বেশি জমির দলিল, খবর পুলিশ সূত্রে। এছাড়াও সায়গল হোসেনের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করেছে সোনা এবং সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ল্যাপটপ, দাবি পুলিশের। টুলু মণ্ডলের DCR জালিয়াতির সূত্রে গ্রেফতার করা হয়েছে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে, দাবি তদন্তকারীদের।
উল্লেখ্য, গত শনিবার ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের দিন টানা ১৬ ঘণ্টা তল্লাশি চালানো হয় সায়গলের ফ্ল্যাটে। রবিবার ভোররাতে জেলা পুলিশের হাতে গ্রেফতার হয় সায়গল হোসেন। টুলু মণ্ডলের ২ শ্যালক ও অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে তল্লাশি চালায় পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ ১৫ অগস্ট সকালে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে বিশেষ অভিযান চালায় বীরভূম জেলা পুলিশ। সকাল সাড়ে ৯টা নাগাদ সায়গল হোসেনের আবাসনে পৌঁছে যায় বিশেষ তদন্তকারী দল। পুলিশ সূত্রে খবর, টুলু মণ্ডলের আর্থিক দুর্নীতিকাণ্ডের সূত্র ধরেই ওই তল্লাশি চালানো হয়েছে।
Before You Go
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬






















