এক্সপ্লোর

TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ

Kajal Sheikh: এর আগে 'কালীঘাট-তৃণমূল' থেকে 'ঋতব্রত-তৃণমূল'-এ গিয়েছিলেন কাজল শেখ।

বীরভূম: বীরভূমে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের (Kajal Sheikh) ইস্তফা। আগামী ২৩ তারিখ কাজল শেখের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে বৈঠকের আগে পদত্যাগ। এর আগে 'কালীঘাট-তৃণমূল' থেকে 'ঋতব্রত-তৃণমূল'-এ গিয়েছিলেন কাজল শেখ।

বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, তৃণমূল বিধায়ক কাজল শেখ এবং চন্দ্রনাথ সিন্হার নিরাপত্তাও কাটছাঁট করা হল। এতদিন ওয়াই প্লাস নিরাপত্তা পেতেন তাঁরা। এবার থেকে পাবেন এক্স ক্যাটিগরির নিরাপত্তা। 

বিধানসভা ভোটে গোহারা হেরেছে তৃণমূল। তারপরই মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের অতিরিক্ত নিরাপত্তা কাটছাঁট করেছে পুলিশ। এবার বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, তৃণমূল বিধায়ক কাজল শেখ এবং প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক চন্দ্রনাথ সিন্হার নিরাপত্তাও কাটছাঁট করা হল। তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল এতদিন ওয়াই প্লাস নিরাপত্তা পেতেন। মোট ১৭ জন নিরাপত্তারক্ষী ছিল তাঁর। তার মধ্যে বোলপুরের নিচুপট্টি বাড়িতে থাকত ৪ জন হাউস গার্ড। এছাড়াও পাইলট কার-সহ ২টি গাড়ি পেতেন অনুব্রত। 

একই ধরনের নিরাপত্তা পেতেন জেলা পরিষদের সদ্য প্রাক্তন সভাধিপতি ও বর্তমান বিধায়ক কাজল শেখও। নতুন সরকার ক্ষমতায় এসেই তাঁদের নিরাপত্তায় কাটছাঁট করল। এবার থেকে এক্স ক্যাটিগরির নিরাপত্তা পাবেন অনুব্রত-কাজলরা। তাঁদের আর কোনও হাউস গার্ড থাকবে না। শুধুমাত্র একজন নিরাপত্তারক্ষী থাকবেন।  এই কাজল শেখই ভোটে ভরাডুবির পর তৃণমূলের অন্দরে গদ্দার রয়েছে বলে দাবি জানিয়েছিলেন।             

বীরভূমের ১১ টি আসনের মধ্যে দুবরাজপুর বাদে, বাকি ১০টি কেন্দ্রেই জয়ী হয়েছিল ঘাসফুল। তবে সেই জেলাতেও এবারের বিধানসভা নির্বাচনে পরিবর্তনের সুর। ১১টির মধ্যে  পাঁচটি আসনে তৃণমূল জয়ী হলেও, ছয়টি আসনে জয় পেয়েছে বিজেপি, হারের ধাক্কা সামলাতে হয় তৃণমূল কংগ্রেসকে। এরপরেই বিস্ফোরক অভিযোগ আনলেন কাজল শেখ (Kajal Sheikh)। তাঁর ইঙ্গিত দলের অন্দরেই সমস্যা রয়েছে।

কাজল শেখ এবিপি আনন্দ-কে জানান, 'বীরভূম জেলায় কোর কমিটি দ্বারা পরিচালিত হয়েছিল আগের নির্বাচন। ২০২৪-র লোকসভা নির্বাচনেও আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পায়ে মিলিয়ে কাজ করেছি। এই নির্বাচনে পাঁচটা আসনে আমরা জয়যুক্ত হয়েছি, আর ছয়টায় পরাজিত হয়েছি। কেন পরাজিত হয়েছি সেই নিয়ে আমি আলাদা মন্তব্য করব না। নিশ্চয়ই উচ্চ নেতৃত্ব এই নিয়ে আলোচনা করছে।'                 

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Ghatal Update: নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
Advertisement

ভিডিও

Chaos in Jadavpur University |
Flood Situation in Bengal | ডুবেছে পশ্চিম মেদিনীপুরের ৪১টি গ্রাম পঞ্চায়েত অঞ্চল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget