এক্সপ্লোর

Birbhum News: ওল্টাল স্পিডবোট, নদীর জলে ২ সাংসদ, বিধায়ক, জেলাশাসক-সহ ১৩ ; তারপর যা ঘটল লাভপুরে...

Flood-Like Situation: কুয়ে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লাভপুরের প্রায় ১৫টি গ্রাম।

ভাস্কর মুখোপাধ্যায়, লাভপুর (বীরভূম) : কুয়ে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লাভপুরের প্রায় ১৫টি গ্রাম । চারিদিকে শুধু জল আর জল। এই পরিস্থিতিতে এলাকা পরিদর্শনে গিয়ে বিপদে পড়লেন দুই সাংসদ, বিধায়ক ও জেলাশাসক-সহ ১৩ জন।

লাভপুরে বন্যার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে গিয়ে বড় দুর্ঘটনার কবলে পড়লেন তাঁরা। প্রত্যেকে জলে পড়ে যান। পরে তাঁদের স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ উদ্ধার করে। এঁরা কেউ সেফটি জ্যাকেট পরেননি। যা নিয়ে প্রশ্ন উঠেছে। 

কুয়ে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লাভপুরের প্রায় ১৫টি গ্রাম। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার লাভপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে যান বীরভূমের জেলাশাসক বিধান রায়, পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম, তৃণমূল সাংসদ অসিত মাল, লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহা সহ মোট ১৩ জন । পরিদর্শনের সময় যোগাযোগ বিচ্ছিন্ন গ্রামগুলিতে পৌঁছাতে তাঁরা একটি স্পিডবোটে কুয়ে নদী অতিক্রম করছিলেন। কিন্তু আচমকাই স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বোটে থাকা সকলেই নদীতে পড়ে যান। পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বাদে জেলাশাসক বিধান রায় সহ বাকিরা জলে পড়ে যান।

নিম্নচাপের জেরে গত কয়েকদিন ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টি হয়েছে। তার জেরে মাইথন ও পাঞ্চেত জলধার থেকে DVC-র ছাড়া জলে প্লাবিত বাংলার একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা। এক নাগাড়ে বৃষ্টি ও DVC-র ছাড়া জলে দক্ষিণবঙ্গের সাত জেলায় বন্য়া পরিস্থিতি। জল ছাড়ার জেরে ভাসছে দুই মেদিনীপুর, দুই বর্ধমান,  হুগলি, হাওড়া, বাঁকুড়ার একাংশ। গ্রামের পর গ্রামে জমি, বাড়ি জলের তলায়। ডিভিসির ছাড়া জলে নিম্ন দামোদর উপত্যকার একাধিক এলাকায় প্লাবনের আশঙ্কা। যেদিকে চোখ যায় শুধুই জল আর জল। জলমগ্ন ঘর-বাড়ি। বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায়। 

পুজোর মুখে হাওড়ার উদয়নারায়ণপুরে ভয়াবহ বন্যা পরিস্থিতি। DVC-র ছাড়া জলে ভাসছে কুরচি শিবপুর, কানুপাট-মনশুকা এবং সিংটি-শিবানীপুর, এই ৩টি গ্রাম পঞ্চায়েতের ১৬-১৮টি গ্রাম।উদয়নারায়ণপুর- ডিহিভুরসুট রাজ্য সড়কের ওপর দিয়ে জল বইছে। বাড়ি, দোকানপাট, চাষের জমি জলমগ্ন। হাঁটু জল পেরিয়ে যাতায়াত করছেন উদয়নারায়ণপুর থানার পুলিশ কর্মীরা। বন্যা পরিস্থিতি মোকাবিলায় গতকাল পূর্তমন্ত্রী পুলক রায় ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন উদয়নারায়ণপুর ও আমতার দুই তৃণমূল বিধায়ক সমীর পাঁজা ও সুকান্ত পাল। দুর্গত এলাকা থেকে দেড় হাজারের বেশি মানুষকে উদয়নারায়ণপুরের ফ্লাড সেন্টারে নিয়ে আসা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে শুকনো খাবার, পানীয় জল। জোরকদমে চলছে উদ্ধারকাজ।  

DVC জল ছাড়ায় বাঁকুড়ার সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর নিত্যানন্দপুর, সমিতিমানা, পাণ্ডে পাড়া, ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি, কেনেটিমানা-সহ একাধিক এলাকা জলমগ্ন।কোথাও কোথাও কোমর সমান জল। ভেলায় করে যাতায়াত করতে হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বেশ কিছু মানুষকে আনা হয়েছে রিলিফ সেন্টারে। বন্য়া পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। দুর্গাপুর ব্যারাজ সংলগ্ন বাঁকুড়ার একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়ায়, আজ পরিদর্শনে যান মন্ত্রী মলয় ঘটক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের

ভিডিও

School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম
Shankar Ghosh | পাহাড়ে বিনিয়োগ টানতে নবান্নে উত্তরবঙ্গের শিল্পপতিদের সঙ্গে বৈঠক | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget