এক্সপ্লোর

Birbhum News: বিয়ের মরসুমে ছাড়, দোকান-বাজার খোলা রাখার সময়সীমা বাড়লো বীরভূমে

বিয়ের মরশুম বলে, দোকান-বাজার খোলা রাখার সময়সীমা বাড়ানো হল বীরভূমের (Birbhum) চার পুর এলাকায়।

বীরভূম: রাজ্যে (West Bengal) লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার (Covid19) সংক্রমণ ও মৃত্যু। এই পরিস্থিতিতেও বিয়ের মরশুম বলে, দোকান-বাজার খোলা রাখার সময়সীমা বাড়ানো হল বীরভূমের (Birbhum) চার পুর এলাকায়। অন্যদিকে আজ ও কাল দোকান-বাজার সম্পূর্ণ বন্ধ রাখা হচ্ছে সিঙ্গুর এক নম্বর পঞ্চায়েত এলাকায়।

অন্যদিকে করোনা সংক্রমণ মোকাবিলায় তত্পর পুলিশ। বারুইপুরের কাছারি বাজার মোড়ে চলল ধরপাকড়। বিনা মাস্কে ঘোরাফেরা করায়, ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। কাছারি বাজারের ভিতরেও অসচেতনতার ছবি। ক্রেতা-বিক্রেতাদের অনেকেরই মুখে নেই মাস্ক। প্রশ্ন করলে বিধিভঙ্গকারীরা দিচ্ছেন অজুহাত। পরিস্থিতি নিয়ন্ত্রণে চলতি সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার বারুইপুর পুর এলাকায় সমস্ত দোকান, বাজার বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। এরপরও বারুইপুর কাছারি বাজারে কোভিড বিধিভঙ্গের ছবি ভয় ধরাচ্ছে। 

পাশাপাশি, সংক্রমণ-গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় আজ থেকে ভাঙড় ২ নম্বর ব্লকে রোটেশনের ভিত্তিতে বিভিন্ন বাজার বন্ধ থাকবে। প্রশাসনিক নির্দেশে এদিন বন্ধ ছিল পোলেরহাট-সহ ভাঙড়ের একাধিক বাজার। 

ক্যানিং ১ নম্বর ব্লকেও বাড়ছে করোনা সংক্রমণ। আজ থেকে পরপর তিনদিন ক্যানিংয়ের তালদি ও সাতমুখী বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শুধুমাত্র জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। 

করোনা আবহে সরকারি বিধিনিষেধ অগ্রাহ্য করে দোকান খোলায় ব্যারাকপুরের বুড়ির বাজারে পুলিশের অভিযান। সংক্রমণ-শৃঙ্খল ভাঙতে প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার ব্যারাকপুর পুর-এলাকায় দোকান, বাজার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। এদিন সেই নির্দেশিকা অমান্য করে দোকান খোলা হয়। ব্যবসায়ীদের সতর্ক করে দোকান বন্ধ করে দেয় টিটাগড় থানার পুলিশ। এরপর নোনা চন্দনপুকুর বাজারে চলে ধরপাকড়। মাস্ক না পরায় লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। 

হাওড়া গ্রামীণ এলাকা আমতায় বাড়ছে করোনা সংক্রমণ। পরিস্থিতি সামাল দিতে সোম-মঙ্গল, পরপর দু’ দিন বাজার, দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পুলিশের তরফে মাইকে সতর্কতামূলক প্রচার চালানো হয়। তবে আর্থিক ক্ষতির আশঙ্কায় ব্যবসায়ীরা চান, সপ্তাহে একদিন বাজার, দোকান বন্ধ রাখা হোক।

পাশাপাশি পুরভোটের আগে দিনহাটা শহরে রেড ভলান্টিয়ারদের বাড়ি বাড়ি গিয়ে কাজ বন্ধের জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। রেড ভলান্টিয়ার্সের তরফে অভিযোগ, তাদের সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে কাজ না করার জন্য হুমকি দিচ্ছেন দিনহাটা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য সাবির সাহা রায়চৌধুরী। রেড ভলান্টিয়ার্সের তরফে এ নিয়ে দিনহাটা থানায় অভিযোগও দায়ের হয়েছে। ভোটের আগে প্রচারের আলোয় আসতে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে, দাবি অভিযুক্ত পুর প্রতিনিধির। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: 'মন ভারাক্রান্ত', কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েই বার্তা ধর্মেন্দ্র প্রধানের
'মন ভারাক্রান্ত', কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েই বার্তা ধর্মেন্দ্র প্রধানের
Birth Certificate Scam: TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান
TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget