এক্সপ্লোর

Birbhum News: 'কে স্টেজে এল, কে এল না, আমাদের কাছে ম্যাটার করে না', ইঙ্গিতপূর্ণ বার্তা কাজল শেখের

TMC News : আমন্ত্রিত ছিলেন সকলেই। কিন্তু, একপক্ষ এলেও, আরেকপক্ষ অনুপস্থিতই থেকে গেলেন।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • নানুরে বিজয়া সম্মিলনীতে অনুব্রতর অনুগামীরা অনুপস্থিত ছিলেন।
  • কাজল শেখ নাম না করে বার্তা দিলেন, কে এল তাতে যায় আসে না।
  • গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব উড়িয়ে দিল তৃণমূল, বিজেপি খোঁচা দিল।
  • বীরভূমে তৃণমূলের দুই হেভিওয়েট নেতা একই মঞ্চে আসেননি।

ভাস্কর মুখোপাধ্যায়, নানুর : বীরভূমের নানুরে, তৃণমূলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের অনুগামীরা। সেই মঞ্চ থেকেই নাম না করে একাধিক ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ। যা ঘিরে খোঁচা দিতে দেরি করেনি বিজেপি। পাল্টা গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব উড়িয়ে দিয়েছে তৃণমূল জেলা নেতৃত্ব।

আমন্ত্রিত ছিলেন সকলেই। কিন্তু, একপক্ষ এলেও, আরেকপক্ষ অনুপস্থিতই থেকে গেলেন। বীরভূমের নানুরে, বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানের মঞ্চে অনুপস্থিত থাকলেন তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের অনুগামীরা। আর দলীয় মঞ্চ থেকে নাম না করে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ। তিনি বললেন, "নানুরে মানুষ লড়াই করতে জানে। নানুরে মানুষ সংগ্রাম করতে জানে। নানুরে মানুষ রক্ত দিতে জানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। কে স্টেজে এল, কে এল না, এটা ম্যাটার আমাদের কাছে করে না। এটা আমাদের কাছে কোনও বিষয় নয়। আমরা লড়াই করেছি। সংগ্রাম করেছি।"

কিন্তু কাদের উদ্দেশে এই বার্তা ? ৫ অক্টোবরের থেকে ব্লকে ব্লকে বিজয়া সম্মিলনীর আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। এক কথায়, তৃণমূলের মেগা আউটরিচ। বৃহস্পতিবার, বীরভূমের নানুরেও তৃণমূল কংগ্রেসের তরফে আয়োজন করা হয় বিজয়া সম্মিলনীর। মঞ্চে উপস্থিত ছিলেন, তৃণমূলের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বোলপুরের তৃণমূল সাংসদ অসিত মাল,
দুবরাজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেশ বাউড়ি, তৃণমূলের জেলা যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব। কিন্তু অদ্ভূতভাবে, এদিনের অনুষ্ঠানে দেখা যায়নি অনুব্রত মণ্ডলের অনুগামীদের। তাৎপর্যপূর্ণভাবে এদিনের মঞ্চে দেখা যায়নি, রামপুরহাটের বিধায়ক তথা জেলা তৃণমূলের চেয়ারপার্সন আশিস বন্দ্যোপাধ্যায় ও লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ-কেও।

গোটা ঘটনা ঘিরে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। বীরভূম সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা বলেন, "তৃণমূলের এই গোষ্ঠী কোন্দল এবং তৃণমূলের ভাগ-বাঁটোয়ারা...ভাগাভাগি...এটাকে কেন্দ্র করে তৃণমূলের বিসর্জন হবে। " অন্যদিকে, রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, "কাজল কিন্তু বলেননি কখনো যে এটা অন্তর্দ্বন্দ্ব, সেটা বলেছেন কী ? তা তো বলেননি। রামপুরহাটে কি সবাই আসতে পেরেছিলেন ? আসতে পারেননি।"

সূত্রের খবর, পুজোর পর থেকে বীরভূমে তৃণমূলের একাধিক বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়নি লাল মাটির জেলার তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে।একইভাবে, নানুরের সভাতেও এক মঞ্চে এলেন না দুই নেতা। কাজে বিধানসভা নির্বাচনের আগে, দ্বন্দ্ব থেকেই গেল ঘাসফুল শিবিরে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget