এক্সপ্লোর

Birbhum News: পঞ্চায়েত ভোটের আগে ফের ড্রাম ভর্তি বোমা উদ্ধার বীরভূমে

Birbhum Rampurhat Bomb Rescue Case: আজ সকালে পাথর শিল্পাঞ্চল এলাকায় কাজ করতে আসা শ্রমিকেরা পরিত্যক্ত অবস্থায় একটি প্লাষ্টিকের ড্রাম দেখতে পান, ফের ড্রাম ভর্তি বোমা উদ্ধার বীরভূমে।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: পঞ্চায়েত ভোটের আগে ফের ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার বীরভূমে (Bom rescue in Birbhum)। এবার বীরভূমের রামপুরহাট থানার (Birbhum Rampurhat Police Station) বারোমেসিয়া পাথর শিল্পাঞ্চল এলাকা থেকে ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়।

আজ সকালে পাথর শিল্পাঞ্চল এলাকায় কাজ করতে আসা শ্রমিকেরা পরিত্যক্ত অবস্থায় একটি প্লাষ্টিকের ড্রাম দেখতে পান । তারা ড্রামটি খুলে দেখতে পান তার মধ্যে বোমা রয়েছে। এরপর পুলিশে খবর দিলে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জায়গাটি ঘিরে রেখেছে। রামপুরহাট পুলিশ জানিয়েছেন  আনুমানিক ৫ পিস বোম রয়েছে। রামপুরহাট থানার পুলিশ বম্বস্কোয়ার্ডে খবর পাঠিয়েছে । বোম্ব স্কোয়ার্ড ঘটনাস্থলে এসে তল্লাশি চালাবে এবং উদ্ধার হওয়া বোমা গুলি নিষ্ক্রিয় করবে। 

পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় বেআইনি অস্ত্রের হদিশ মিলছে প্রায় প্রতিদিনই। উদ্ধার হচ্ছে বোমা। সম্প্রতি রাজ্যের ৩ জেলায় উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও বোমা। উত্তর ২৪ পরগনার আমডাঙার সাধনপুরে সাতসকালে বোমাবাজির ঘটনা ঘটে। দোকান লক্ষ্য করে ছোড়া বোমার আঘাতে আহত হন এক ব্যক্তি। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে আমডাঙা থানার পুলিশ (Amdanga Police Station)। 

আমডাঙা গ্রামীণ হাসপাতাল ভর্তি করা হয় জখম ব্যক্তিকে। আটক করা হয় একজনকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গাঁজা মদের আসর বসে। প্রতিবাদ করায় বোমা মারা হয়েছে বলে অভিযোগ। এদিকে, মালদায় আগ্নেয়াস্ত্র (Arms Recovered) এবং গুলি সহ গ্রেফতার করা হয় ২ দুষ্কৃতীকে। পুলিশ সূত্রে খবর, হরিশ্চন্দ্রপুরে নাকা চেকিং চলাকালীন দুই ব্যক্তিকে দেখে সন্দেহ হয়। তাদের আটক করতেই উদ্ধার হয় একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি। আগ্নেয়াস্ত্র নিয়ে ওই দুজন কোথায় যাচ্ছিল ? কী পরিকল্পনা ছিল তাদের ? খতিয়ে দেখছে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর আমঝাড়ায় এবার উদ্ধার হয় বোতল বোমা। কলাবাগানে একটি বালতিতে ৫টি বোতল বোমা উদ্ধার করে পুলিশ।  

আরও পড়ুন, স্কুলের ঘণ্টা বাজানো থেকে দরজা খোলা, গ্রুপ-D কর্মীর ভূমিকায় প্রধান শিক্ষক

দিনক্ষণ সরকারিভাবে ঘোষণা না হলেও আর কয়েকমাস পরই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে রাজ্যে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তাপ। যার মাঝেই কার্যত রোজই উদ্ধার হচ্ছে বোমা-অস্ত্র। বাদ নেই রাজ্যের কোনও প্রান্তই। যা নিয়ে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক তরজাও। বিরোধী শিবিরের অভিযোগ, পঞ্চায়েত ভোটে আতঙ্কের পরিবেশ তৈরি করতে বোমা, অস্ত্র মজুত করেছে শাসকদল। পাল্টা শাসক শিবিরের দাবি, রাজ্য পুলিশ ভাল কাজ করছে, তাই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ক্রমাগত অভিযানে বোমা-অস্ত্র উদ্ধার হচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget