এক্সপ্লোর

Birbhum News: বিপুল পরিমাণ নকল সোনার কয়েনসহ পুলিশের জালে এক দুষ্কৃতী

Fake Gold Coin: ধৃত আশরাফুলের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, দুটি কার্তুজ, প্রায় ৩০০টি নকল সোনার কয়েন এবং ওই ব্যবসায়ীর কাছে থেকে নেওয়া ১ লক্ষ ১৫ হাজার টাকাও পুলিশ উদ্ধার করেছে।

এরশাদ আলম, বীরভূম: নকল সোনার কয়েনকে (Fake Gold Coin) আসল বলে চলছিল বিক্রি। প্রতারণা চক্রের এক দুষ্কৃতীকে হাতেনাতে ধরল পুলিশ। ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) সাঁইথিয়ায়। ইতিমধ্যেই ধৃতের কাছ থেকে বিপুল পরিমাণ নকল সোনার কয়েন ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

নকল সোনার কয়েন বিক্রির প্রতারণে চক্রের এক দুষ্কৃতী গ্রেফতার-

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শেখ আশরাফুল। দক্ষিণেশ্বরের এক ব্যবসায়ীর সঙ্গে বীরভূমের সাঁইথিয়া থানার কল্যাণপুরের সোনার কয়েন বিক্রেতার কথা হয় সোনার কয়েন বিক্রি প্রসঙ্গে। শেখ আশরাফুল নামে ওই প্রতারকের কথা মতো দক্ষিণেশ্বরের ব্যবসায়ী ১ লক্ষ ১৫ টাকার টানা নিয়ে সাঁইথিয়া থানা এলাকার ডেকড্ডার গ্রামে যান। সোনার কয়েন বিক্রির অবৈধ লেনদেনের খবর গোপন সূত্রে আগেই ছিল পুলিশের কাছে। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে পৌঁছে যায় পুলিশও। ব্যবসায়ীর সঙ্গে লেনদেন করতে এসে পুলিশ দেখেই দৌড়ে পালানোর চেষ্টা করে আশরাফুল। যদিও শেষ পর্যন্ত তাকে ধরে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃত আশরাফুলের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, দুটি কার্তুজ, প্রায় ৩০০টি নকল সোনার কয়েন এবং ওই ব্যবসায়ীর কাছে থেকে নেওয়া ১ লক্ষ ১৫ হাজার টাকাও পুলিশ উদ্ধার করেছে। আজ ধৃতকে সিউড়ি আদালতে তোলা হবে। জানা গিয়েছে, ধৃত দুষ্কৃতী নকল সোনার কয়েনের ব্যবসা করত। এর আগে বহু লোককে সে প্রতারণা করেছে। গোটা বিষয়টা তদন্ত চলছে।

আরও পড়ুন - Birbhum News: ফেসবুকে পোস্ট করে পদ থেকে ইস্তফা দিলেন বিজেপি নেতা

অন্যদিকে, SSC থেকে প্রাথমিক টেট (TET), নিয়োগ দুর্নীতির অভিযোগে যখন তোলপাড় রাজ্য, তখনই এই দৃশ্য শোরগোল ফেলে দিল বীরভূমের ইলামবাজারে। প্রাথমিক স্কুলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে, লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। কিন্তু চাকরি না মেলায় টাকা ফেরত পেতে, রাস্তাতেই তৃণমূল কর্মীর পা ধরলেন এক যুবক। একবার নয়, দু’দুবার! ইলামবাজারের বাসিন্দা আশিস সিংয়ের দাবি, ২০১২ সালে প্রাথমিকে চাকরি পাওয়ার জন্য, তৃণমূল কর্মী রতন মণ্ডলকে ৯ লক্ষ টাকা দিয়েছিলেন। কিন্তু চাকরি মেলেনি। এরপর ৭ লক্ষ ২০ হাজার টাকা ফিরিয়ে দেন তৃণমূল কর্মী। ১ লক্ষ ৮০ হাজার টাকা এখনও ফেরত দেননি বলে অভিযোগ। এরপরই শুক্রবার রাস্তায় তৃণমূল কর্মীর সঙ্গে দেখা করেন চাকরিপ্রার্থী। টাকা ফেরত পেতে, তাঁর পা-ও ধরেন যুবক। প্রাথমিকে চাকরিপ্রার্থী প্রাথমিকে চাকরিপ্রার্থী আশিস সিং বলেন, "প্রাইমারি স্কুলের চাকরি দেওয়ার নাম করে রতন মন্ডল কে আমি ৯ লক্ষ টাকা দিয়েছিলাম । কিন্তু চাকরি হয়নি , আমাকে ৭ লক্ষ ২০ হাজার টাকা দিয়েছে বাকি টাকা দিচ্ছেনা । বাবা অসুস্থ টাকার খুব প্রয়োজন।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget