এক্সপ্লোর

Birbhum News: বিজেপি কর্মী মনোজ জয়সওয়াল খুনের ঘটনার গ্রেফতার আরও এক

BJP Worker Murder Case: গত ১৪ মে নলহাটিতে খুন হন বিজেপি কর্মী মনোজ জয়সওয়াল। ভোট পরবর্তী হিংসার বলি হন তিনি। মনোজ জয়সওয়ালের খুনের ঘটনায় পাঁচ জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়।

নান্টু পাল, বীরভূম: বিজেপি কর্মী মনোজ জয়সওয়াল খুনের ঘটনায় আরও এক ব্যক্তিকে গ্রেফতার করল সিবিআই। গতকাল রাতে নলহাটির পিরানপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ তাকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়।

বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরও এক-

গত ১৪ মে নলহাটিতে খুন হন বিজেপি কর্মী মনোজ জয়সওয়াল। ভোট পরবর্তী হিংসার বলি হন তিনি। মনোজ জয়সওয়ালের খুনের ঘটনায় পাঁচ জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়।  ইতিমধ্যেই অভিযুক্ত পাঁচজনের মধ্যেই গ্রেফতার হয়েছে চার জন। যদিও তাদের মধ্যেই একজন জামিন পেয়েছে। গতকাল এই ঘটনায় চাঁদ মহম্মদ নামে এক ব্যক্তিকে নলহাটির পিরানপাড়ার বাড়ি থেকে গ্রেফতার করে সিবিআই। জানা গিয়েছে, ধৃত চাঁদ মহম্মদের নামে অভিযোগ ছিল না। সিবিআই সূত্রে খবর, ধৃত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত চলতে পারে।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, গত ১৪ মে বিজেপি কর্মী মনোজ জয়সওয়ালের খুনের ঘটনায় অভিযুক্তদের তালিকায় নাম ছিল না ধৃত চাঁদ মহম্মদের। কিন্তু তদন্ত করতে গিয়ে জানতে পারা গিয়েছে যে, নিহত বিজেপি কর্মীর খুনের ঘটনায় জড়িত রয়েছে সে। এরপরই চাঁদ মহম্মদের বাড়িতে হানা দেয় সিবিআই। এবং গতকাল রাতে নলহাটির পিরানপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ তাকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়।

আরও পড়ুন - Birbhum: বীরভূমে বিপুল অস্ত্রভাণ্ডারের হদিশ, গ্রেফতার ২ দুষ্কৃতী | Bangla News

অন্যদিকে, গোপন সূত্রে খবর পেয়ে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে গতকাল দুপুরে চারটি আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড কার্তুজ সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, ধৃত ওই দুই ব্যক্তির বাড়ি পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। তাদের নাম ফুলবাবু এবং মিলন খান। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি কারবাইন, একটি নাইন এমএম, একটি ৭ এমএম এবং একটি ওয়ান শটার ও ৩৪ রাউন্ড কার্তুজ। এই বিষয়ে বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান, গত ২৭ এপ্রিল কীর্ণাহার থানা এলাকা থেকে দুই দুষ্কৃতীকে ৫৭ রাউন্ড কার্তুজ সহ ধরা হয়েছিল। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে এই দুই ব্যক্তির নাম উঠে আসে। পুলিশ সুপার বলেন, 'আমরা খবর পেয়েছিলাম তারা আগ্নেয়াস্ত্র নিয়ে বীরভূমের নানুর থেকে বর্ধমানের মঙ্গলকোটে যাওয়ার পরিকল্পনা করেছিল।' এরপর নানুর এবং কীর্ণাহার থানার পুলিশ এই দুজন দুষ্কৃতীকে ধরে ফেলে। তারা বাইকে করে আগ্নেয়াস্ত্র, গুলি নিয়ে যাচ্ছিল। নানুর থানার পালিতপুর থেকে এই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। আগামীকাল তাদের আদালতে তোলা হবে।

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Tulu Mondal: হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget