এক্সপ্লোর

Birbhum News : এক্সপ্রেস ট্রেনের স্টপেজ এবং লোকাল বাড়ানোর দাবিতে বাতাসপুরে রেল অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

Batashpur Rail Blockade : সাঁইথিয়া থানার বাতাসপুর স্টেশনে নিত্য যাত্রী ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ শুরু করে। এই সময়টা বহু মানুষই কর্মস্থলে যান। অবরোধের জেরে সমস্যায় পড়েন তাঁরা অনেকেই। 

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম :  বুধবার সকাল সকাল রেল অবরোধ ( Railway Blockade )। আর তার জেরে রীতিমতো নাকাল হলেন নিত্যযাত্রীরা। এক্সপ্রেস ট্রেনের স্টপেজ এবং লোকাল বাড়ানোর দাবিতে বীরভূমের সাঁইথিয়া থানার বাতাসপুর স্টেশনে রেল অবরোধ করেন স্থানীয়রা।

 সাঁইথিয়া থানার বাতাসপুর স্টেশনে নিত্য যাত্রী ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ শুরু করে। তার জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়েবেশ কয়েকটি ট্রেন। সকাল ১০টা থেকে বাতাসপুর স্টেশনে শুরু হয় রেল অবরোধ। এই সময়টা বহু মানুষই কর্মস্থলে যান। অবরোধের জেরে সমস্যায় পড়েন তাঁরা অনেকেই। 

অবরোধের জেরে বাতাসপুর স্টেশনে দাঁড়িয়ে পড়ে বর্ধমান-তিনপাহাড় লোকাল । এছাড়া সাঁইথিয়া ও বাতাসপুর স্টেশনের মাঝে আটকে হাওড়াগামী হামসফর এক্সপ্রেস। যাত্রীদের দুর্ভোগ চরমে ওঠে।  একে গরম, তার উপর গন্তব্যে পৌঁছতে দেরি হওয়ার টেনশন, সব মিলিয়ে অসন্তুষ্ট হন অনেকে। 

বিক্ষোভকারীদের দাবি, সাহেবগঞ্জ লুপ প্যাসেঞ্জার লাইনে একাধিক এক্সপ্রেস ট্রেন গেলেও, বাতাসপুরে কোনও স্টপেজ নেই। ফলে স্থানীয়দের আমোদপুর বা সাঁইথিয়া স্টেশনে নেমে বাতাসপুরে আসতে হয়। ফলে সময় অনেকটাই বেশি লেগে যায়। বাতাসপুর থেকে বহু যাত্রীই ট্রেনে যাতায়াত করেন। কিন্তু এলাকায় স্টেশন থাকা সত্ত্বেও তাঁরা ট্রেন ধরতে পারেন না। কারণ একাধিক এক্সপ্রেস ট্রেন সেখানে থামে না। এর জেরে সমস্যায় পড়েন স্থানীয়রা। তাই এক্সপ্রেস ট্রেনের স্টপেজ এবং লোকাল বাড়ানোর দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা । 

শিয়ালদা-রানাঘাট শাখায় অবরোধ

অগাস্ট মাসের শেষের দিকে লোকালের সংখ্যা বাড়ানো ও স্টপেজের দাবিতে শিয়ালদা-রানাঘাট শাখায় নদিয়ার মদনপুর স্টেশনে রেল অবরোধের জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল। সকাল ৭টা ৪০-এ শিয়ালদাগামী রানাঘাট ডাউন মেমু লোকাল আটকে রেখে বিক্ষোভ দেখান নিত্য যাত্রীরা। মদনপুরে স্টেশনের প্যানেল রুম লক্ষ্য করে চলে পাথরবৃষ্টি। সেদিনও অবরোধের জেরে কল্যাণী স্টেশনে আটকে পড়ে ঢাকাগামী ভারত-বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস ও মুর্শিদাবাদগামী হাজারদুয়ারি এক্সপ্রেস।

নিত্যযাত্রীদের দাবি ছিল, রানাঘাট শাখায় ৭টা ৪১-এর ডাউন মেমু লোকালের পরিবর্তে ১২ বগির ট্রেন চালানো এবং ৭টা ৪১-র ট্রেন বাতিল করে তার পরিবর্তে অন্য লোকাল ট্রেন দিতে হবে। রেলের আশ্বাসে ঘণ্টাচারেক পর অবরোধ ওঠে। অফিস টাইমে রেল অবরোধের জেরে রীতিমতো নাকাল হন অন্য যাত্রীরা।   

আরও পড়ুন :

 মেঘমুক্ত ঝকঝকে আকাশ, চুটিয়ে হোক ঠাকুর দেখা, সুখবর দিল আবহাওয়া দফতর

 

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Tulu Mondal: হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget