এক্সপ্লোর

Birbhum News: SFI-DYFI-এর বিক্ষোভে উত্তাল সিউড়ি, পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি

ব্যারিকেড ভেঙে পাঁচিল টপতে দফতরে ঢোকার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের।

ভাস্কর মুখোপাধ্যায়, সিউড়ি: এসএফআই-ডিওয়াইএফআইয়ের বিক্ষোভে উত্তাল সিউড়ি। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি, গোলমালে জখম ২ পুলিশকর্মী। ব্যারিকেড ভেঙে পাঁচিল টপকে দফতরে ঢোকার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের। সিউড়ির চাঁদমারি ময়দান থেকে মিছিল করে জেলাশাসকের দফতরে আসেন বিক্ষোভকারীরা। 

SFI-DYFI-এর বিক্ষোভে উত্তাল সিউড়ি: একগুচ্ছ দাবি নিয়ে এদিন পথে নামে বাম ছাত্র-যুবরা। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, দুর্নীতিতে যুক্ত তৃণমূল নেতাদের অবিলম্বে শাস্তি, বক্রেশ্বর তাপবিদ্যুৎ প্রকল্পের ভূমি হারাদের অবিলম্বে চাকরিতে নিয়োগ, সিউড়ির হাটজন বাজারে ওভারব্রিজের কাজ শুরু, অবৈধ কয়লা পাথর বালি পাচার বন্ধ, রাজ্যে বিভিন্ন দফতরে শূন্যপদে নিয়োগের দাবিতে এদিন পথে নামে তারা। সিউড়ির চাঁদমারি ময়দান থেকে মিছিল শুরু হয়। সিউড়িতে জেলা শাসকের দফতরে বিক্ষোভ দেখায় ছাত্র-যুবরা। পরে ডেপুটেশন জমা দেন বিক্ষোভকারীরা। 

এদিকে ফের বিতর্কে বিশ্বভারতী। সম্মুখ সমরে অধ্যাপক সংগঠন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাষ্ট্রপতির সফরের আগেই তিন অধ্যাপককে শোকজের নোটিস ধরাল বিশ্বভারতী। অমর্ত্য সেনকে কু-কথা বলার প্রতিবাদ জানিয়ে বিশিষ্টদের চিঠিতে সই করায় শোকজ নোটিস পাঠানো হয় বিশ্বভারতীর রাজনীতি ও অর্থনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য, ওড়িয়া ভাষার অধ্যাপক শরৎকুমার জেনা ও দর্শন বিভাগের অধ্যাপক কৌশিক ভট্টাচার্যকে।শোকজ নোটিস নিয়ে মুখ খুলতে চায়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ। ওই তিন অধ্যাপকের প্রতিক্রিয়াও এখনও মেলেনি। পাল্টা গতকাল উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তুলে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন।  চিঠিতে অভিযোগ, গত একমাসে দু’-দু’টি সমাবর্তনের আয়োজন করা হয়েছে। পরিকল্পনার অভাবে আজকের সমাবর্তনের জন্য বাতিল করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পূর্ব নির্ধারিত পরীক্ষা সূচিও। রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে অধ্যাপক সংগঠনের অভিযোগ, বিশ্বভারতীর উপাচার্যর রোষানলের বলি হয়েছেন দলিত পড়ুয়া ও অধ্যাপিকা। একইভাবে এই উপাচার্যর আমলে শিক্ষার পরিকাঠামো উন্নত না করে, মামলার পিছনে অর্থ ব্যয় করা হচ্ছে বলেও চিঠিতে অভিযোগ করা হয়েছে। 

অন্যদিকে রাজ্যের কৃষকদের আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে পথে নামছে বিজেপি। কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হবে। রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেবেন বিজেপি কিষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার। যোগ দেওয়ার কথা শুভেন্দু অধিকারীরও। রাজ্যে কৃষক আত্মহত্যার প্রতিবাদ, ফসলের ন্যায্যমূল্য, রাজ্যজুড়ে সার্বিকভাবে ইউরিয়া সারের দাম নির্ধারণ, প্রধানমন্ত্রী কিষাণ নিধি তালিকা-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে স্বচ্ছতা আনার দাবিতেই আজ রাজ্য বিজেপির কিষাণ মোর্চার এই কর্মসূচি।

আরও পড়ুন: Shatarup Ghosh: 'হলফনামায় মোট সম্পদ ২ লক্ষ, শতরূপের ২২ লক্ষের গাড়ি,' তৃণমূলের নিশানায় বাম নেতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
Birbhum Tulu Mondal News: টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
Birbhum Tulu Mondal: জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা
জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা
Birbhum Tulu Mondal: ৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget