এক্সপ্লোর

School Job: স্কুলে চাকরি দেওয়ার নামে নিয়েছেন ৯ লক্ষ, টাকা ফেরত পেতে তৃণমূল কর্মীর পা ধরলেন প্রার্থী

Birbhum News: প্রাথমিক স্কুলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। কিন্তু চাকরি না মেলায় টাকা ফেরত পেতে, রাস্তাতেই তৃণমূল কর্মীর পা ধরলেন এক যুবক।

আবির ইসলাম, বীরভূম: প্রাইমারি স্কুলে চাকরি (Primary School Job) পাইয়ে দিতে ৯ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল (TMC) কর্মীর বিরুদ্ধে। টাকা ফেরত পেতে পায়ে পড়লেন চাকরিপ্রার্থী। ঘটনা বীরভূমের (Birbhum) ইলামবাজারে। যদিও অভিযুক্তের দাবি, চাকরি (Job) পাইয়ে দেওয়ার জন্য নয়, অন্য কারণে টাকা নিয়েছিলেন।

SSC থেকে প্রাথমিক টেট (TET), নিয়োগ দুর্নীতির অভিযোগে যখন তোলপাড় রাজ্য, তখনই এই দৃশ্য শোরগোল ফেলে দিল বীরভূমের ইলামবাজারে। প্রাথমিক স্কুলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে, লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। কিন্তু চাকরি না মেলায় টাকা ফেরত পেতে, রাস্তাতেই তৃণমূল কর্মীর পা ধরলেন এক যুবক।

একবার নয়, দু’দুবার! ইলামবাজারের বাসিন্দা আশিস সিংয়ের দাবি, ২০১২ সালে প্রাথমিকে চাকরি পাওয়ার জন্য, তৃণমূল কর্মী রতন মণ্ডলকে ৯ লক্ষ টাকা দিয়েছিলেন। কিন্তু চাকরি মেলেনি। এরপর ৭ লক্ষ ২০ হাজার টাকা ফিরিয়ে দেন তৃণমূল কর্মী। ১ লক্ষ ৮০ হাজার টাকা এখনও ফেরত দেননি বলে অভিযোগ।

আরও পড়ুন, টিউমার-সহ চোখ বাদ গেল ক্যানসার আক্রান্ত একরত্তি শিশুর, প্রাণ বাঁচালেন চিকিৎসকরা

এরপরই শুক্রবার রাস্তায় তৃণমূল কর্মীর সঙ্গে দেখা করেন চাকরিপ্রার্থী। টাকা ফেরত পেতে, তাঁর পা-ও ধরেন যুবক। প্রাথমিকে চাকরিপ্রার্থী প্রাথমিকে চাকরিপ্রার্থী আশিস সিং বলেন, "প্রাইমারি স্কুলের চাকরি দেওয়ার নাম করে রতন মন্ডল কে আমি ৯ লক্ষ টাকা দিয়েছিলাম । কিন্তু চাকরি হয়নি , আমাকে ৭ লক্ষ ২০ হাজার টাকা দিয়েছে বাকি টাকা দিচ্ছেনা । বাবা অসুস্থ টাকার খুব প্রয়োজন।" 

চাকরিপ্রার্থীর দাবি, প্রথমে টাকা ফেরত দেওয়ার জন্য ২ মাস সময় চান তৃণমূল কর্মী। কিন্তু এখনও মেলেনি সেই টাকা। টাকা নেওয়ার কথা স্বীকার করলেও অভিযুক্তর দাবি, তিনি অন্য কারণে ওই টাকা ধার নিয়েছিলেন। অভিযুক্ত তৃণমূল কর্মী রতন মণ্ডল বলেন, "সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমি নিজের মেয়ের প্রাইমারিতে চাকরির জন্য, নানুরের বাসাপাড়ার বাসিন্দা রফিককে টাকা দিয়েছিলাম। তিনি আমাকে টাকা দিচ্ছেন না।"  

SSC-র নিয়োগ দুর্নীতি মামলায় দুই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। হাইকোর্টের নির্দেশে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার। টেট দুর্নীতির মামলায় ২৬৯ জনকে চাকরি থেকে বরখাস্ত এবং বেতন বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই প্রেক্ষাপটেই ইলামবাজের চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum: গড়ে উঠেছিল তৃণমূলের পার্টি অফিস, সিউড়িতে স্কুল ফেরত পেল পুরন্দরপুর হাইস্কুল কর্তৃপক্ষ
গড়ে উঠেছিল তৃণমূলের পার্টি অফিস, সিউড়িতে স্কুল ফেরত পেল পুরন্দরপুর হাইস্কুল কর্তৃপক্ষ
Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর
অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Birth Certificate Scam: TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান
TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget