এক্সপ্লোর

Mallarpur : '৩ মাস জেল খাটিয়েছিল', অনুব্রতর গ্রেফতারির পর খুশি নিহত বিজেপি কর্মীর পরিবার

Anubrata Mondal's Arrest : নিহত বিজেপি কর্মী জাকিরের পরিবারের দাবি, তৃণমূলের জন্মলগ্ন থেকে তিনি সেই দলে ছিলেন

নান্টু পাল, মল্লারপুর : ভোট পরবর্তী সন্ত্রাসে বীরভূমে (Birbhum) খুন হন মল্লারপুরের বিজেপি কর্মী (BJP Worker) জাকির হোসেন। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর এখন খুশি নিহত বিজেপি কর্মীর পরিবার। আপাতত জাকির খুনের তদন্ত করছে সিবিআই।

গরুপাচার মামলায় আপাতত CBI হেফাজতে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার বোলপুরের নিচুপট্টির বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অনুব্রতর গ্রেফতারির এই খবরে খুশি মল্লারপুরের নিহত বিজেপি কর্মী জাকির হোসেনের পরিবার।

জাকির-হোসেন হত্যা- 

গতবছর বিধানসভা ভোট পরবর্তী সন্ত্রাসে জাকির হোসেন খুন হন। তাঁকে মারধরের অভিযোগ উঠেছিল অনুব্রত মণ্ডলের অনুগামী তৃণমূলকর্মীদের বিরুদ্ধে। সেই মামলার তদন্তও চালাচ্ছে CBI। নিহত জাকির হোসেনের ছেলে নাসিমুদ্দিন শেখ বলেন, অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ায় আমরা খুশি। এই তৃণমূলের আরও অনেকে গ্রেফতার হবে। তৃণমূলের শেষের দিন এসে গেছে।

আরও পড়ুন ; 'ঢাক বাজাবে বঙ্গবাসী', ফের কবিতা-কটাক্ষ রুদ্রনীলের, কী বললেন তিনি

নিহত বিজেপি কর্মী জাকিরের পরিবারের দাবি, তৃণমূলের জন্মলগ্ন থেকে তিনি সেই দলে ছিলেন। ময়ুরেশ্বর এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতিও ছিলেন। অভিযোগ, ২০১৩ সালে তাঁকে পদ থেকে সরিয়ে দেন অনুব্রত। ২০১৯-এর লোকসভা ভোটের আগে তৃণমূলের গুণ্ডাবাহিনী তাঁদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। 
নাসিমুদ্দিন শেখ বলেন, হামলার পর বাবা অনুব্রতকে ফোন করেন। তিনি বলে ফেলেছিলেন এখানে তৃণমূলের সবাই চোর। একথা বলার জন্য বাবাকে ৩ মাস জেল খাটিয়েছিল।

২০২১’এর বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন জাকির হোসেন ও তাঁর ছেলে। বিধানসভা ভোটে বিজেপির বুথ এজেন্ট ছিলেন জাকির। অভিযোগ, ভোটের ফল বেরনোর পর, ৮ মে, জাকির হোসেনকে রাস্তায় ফেলে ব্যাপক মারধর করে অনুব্রত-অনুগামীরা। ৮ দিন পর তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় ১২ জন গ্রেফতার হয়েছিলেন। তার মধ্যে ১১ জন এখন জামিনে মুক্ত। একজন জেল হেফাজতে। এর মধ্যে গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন অনুব্রত মণ্ডল। আগামীদিনে ভোট-পরবর্তী সন্ত্রাসে খুনের সিবিআই তদন্তে কী উঠে আসে ? সেদিকেই তাকিয়ে জাকিরের পরিবার।

এদিকে অনুব্রত মণ্ডলের গ্রেফতারির সঙ্গে সঙ্গে গুড়-বাতাসা-নকুলদানা বিলি করতে দেখা গেছে বিরোধীদের। এবার এনিয়ে পাল্টা হুমকি দিতে শোনা গেল ইলামবাজারের তৃণমূল নেতাকে (TMC Leader)। ‘ইলামবাজারে কেউ গুড়-বাতাসা নিয়ে মিছিল করলে পিঠে চড়াম চড়াম পড়বে’, তৃণমূলের ইলামবাজার ব্লক সাধারণ সম্পাদকের এমনই হুমকি-র ভিডিও এখন ভাইরাল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
Embed widget