এক্সপ্লোর

Birbhum: পড়ুয়াদের আন্দোলনে পাঁচদিন ধরে গৃহবন্দি উপাচার্য, অচলাবস্থা কাটাতে হাইকোর্টের দ্বারস্থ বিশ্বভারতী

ক্যাম্পাসকে স্বাভাবিক ছন্দে ফেরাতে, আদালতের কাছে হস্তক্ষেপের আবেদন জানিয়েছে কর্তৃপক্ষ...

গোপাল চট্টোপাধ্যায়, বোলপুর: অচলাবস্থা কাটাতে হাইকোর্টের দ্বারস্থ হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসকে স্বাভাবিক ছন্দে ফেরাতে, আদালতের কাছে হস্তক্ষেপের আবেদন জানিয়েছে কর্তৃপক্ষ। পুলিশ বসিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হোক, আবেদন বিশ্বভারতী কর্তৃপক্ষের। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।

বিশ্বভারতীতে অশান্তির সূত্রপাত গত ৯ জানুয়ারি। সেদিন ছাতিমতলায় বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় পড়ুয়াদের একাংশ। অর্থনীতি বিভাগের একটি ঘরের তালা ভাঙা হয় বলে অভিযোগ। এরপরই সোমনাথ সৌ, ফাল্গুনী পান এবং রূপা চক্রবর্তী নামে ৩ পড়ুয়াকে ৩ বছরের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বিশ্বভারতীর তিন পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে উপাচার্যের ঘরের সামনে মঞ্চ বেঁধে চলছে আন্দোলন। পাঁচদিন ধরে গৃহবন্দি উপাচার্য। সকালে দুধ-কলা-পাউরুটি আর সন্ধ্যায় মুড়ি-আলুর দম-কাঁচালঙ্কা। ঘরবন্দি উপাচার্যর কাছে খাবার পাঠালেন আন্দোলনকারীরা। যদিও এসব খাবার গ্রহণ করেননি বিদ্যুৎ চক্রবর্তী।  

পাঁচ দিনের মাথাতেও সমাধানসূত্র দূর অস্ত। উল্টে ক্যাম্পাসে ঢুকল পুলিশ। মঙ্গলবারই বীরভূম জেলা প্রশাসনকে ই-মেল করে নিরপাত্তা চেয়েছেন উপাচার্য। আচার্য-প্রধানমন্ত্রীকে   চিঠিতে জানিয়েছেন, তিনি বন্দি। বেরোতে পারছেন না। ভিতরে আনা যাচ্ছে না খাবার। বুধবার সকালে বিক্ষোভকারী পড়ুয়ারাই ব্রেকফাস্ট পৌঁছে দেন উপাচার্যের বাসভবনের মূল ফটকে। 

এই ঘটনার কিছুক্ষণ পর বাইরে থেকে দু’জন খাবার পৌঁছে দিতে গেলে বিক্ষোভাকারীরা বাধা দেন। আন্দোলনকারীদের দাবি, তাঁদের দেওয়া খাবারই খেতে হবে।  সন্ধ্যায় উপাচার্যকে পাঠানো হয় মুড়ি-আলুর দম-কাঁচালঙ্কা। তাও গ্রহণ করেননি তিনি। এদিন বিশ্বভারতীর ক্যাম্পাসে ঢোকে কংগ্রেসও। 

বীরভূম জেলা কংগ্রেস সভাপতি মিল্টন রশিদের নেতৃত্বে মিছিল করে উপাচার্যের বাসভবনের গেটের সামনে হয় সভা। সেখান থেকে উপাচার্যকে দেওয়া হয় হুঁশিয়ারি। তিনি বলেন, এই উপাচার্য বিজেপির দালাল, আপনি আগে পদত্যাগ করুন, নাহলে কীভাবে পদত্যাগ করাতে হয় বুঝে নেব, আপনি এখানে উপাচার্য, বাইরে আপনি ফকির।

ঘটনার ঘনঘটার পরেও, বিশ্বভারতী কর্তৃপক্ষের মুখে কুলুপ। পাঁচ দিন ধরে ঘর থেকে বেরোননি উপাচার্য। এরই মধ্যে বৃহস্পতিবার শাসক দলের ছাত্র সংগঠন, তৃণমূল ছাত্র পরিষদের বিশ্বভারতীতে আন্দোলনে নামার কথা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birth Certificate Scam: TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান
TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
West Bengal News Live: বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE
Fake Birth Certificate |
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED-র তলব, সিজিও কমপ্লেক্সে মদনের বড় পুত্র
Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget