এক্সপ্লোর

Birbhum News: রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সিউড়ির হাসপাতালে

Suri Hospital News Today: পুলিশ সূত্রের খবর, ৩ সেপ্টেম্বর রাত আটটা নাগাদ শ্বাসকষ্টের সমস্যা নিয়ে সিউড়ি সুপার স্পেশালিটি  হাসপাতালে ভর্তি হন। তিনি সিউড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপিকা।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: ফের রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাসপাতালে। সিউড়ির (Birbhum Suri) সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা। চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে সেখানে। রোগীর আত্মীয়রা এসে হাসপাতালে বিক্ষোভ করে বলে জানা গিয়েছে। পরে সিউড়ি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু হয়েছে মহিলার, এমনটাই অভিযোগ  মৃতার পরিবারের। 

পুলিশ সূত্রের খবর, ৩ সেপ্টেম্বর রাত আটটা নাগাদ শ্বাসকষ্টের সমস্যা নিয়ে সিউড়ি সুপার স্পেশালিটি  হাসপাতালে ভর্তি হন। তিনি সিউড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপিকা। গত ১০ দিন আগে সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে অধ্যাপিকার বাচ্চা হয়ে ছিল। এরপরে ছুটি নিয়ে বাড়ি চলে গিয়েছিলেন। বুধবার হঠাৎ করে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। তড়িঘড়ি তাঁকে সিউড়ির সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাঁকে।

মৃতার স্বামী প্রতীক কবিরাজ অভিযোগ করেছেন, প্রথমে জুনিয়র চিকিৎসকরা তাঁর স্ত্রীকে একটি ইঞ্জেকশন দিয়েছিলেন। কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে কিছু সিনিয়র চিকিৎসক এসে আরও কয়েকটি ইঞ্জেকশন দেন। কিছুক্ষণ পরেই মৃত্যু হয় প্রতীকের স্ত্রী-র। এরপর আত্মীয় স্বজনরা দফায় দফায় উত্তেজিত হয়ে প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন। সিউড়ি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ, গত কয়েক মাসে একাধিক চিকিৎসা গাফিলতিতে একাধিক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। বিশেষ করে গ্রামের দিকে ও গ্রামাঞ্চলে অনেক সুপারস্পেশালিটি হাসপাতাল রয়েছে, যেখানে পর্যাপ্ত পরিকাঠামো নেই, তার ফলে রোগীদের ভোগান্তির মধ্য়ে পড়তে হচ্ছে। কখনও কখনও চিকিৎসকদের দিকেও আঙুল উঠছে। 

রাজ্যের বিভিন্ন হাসপাতালে ও নার্সিংহোমে স্বাস্থ্য পরিকাঠামো যেভাবে ভেঙে পড়েছে, তার উদাহরণ প্রতিদিন দেখা যাচ্ছে। সম্প্রতি একটি খবর নিয়ে শোরগোল পরে গিয়েছে। ইউটিউবার ও সোশ্য়াল মিডিয়া ইনফ্লুয়েন্সার সোহিনী গঙ্গোপাধ্যায় তাঁর পুত্রসন্তানের মৃত্যুর জন্য় চিকিৎসা ব্যবস্তার গাফিলতির দিকে আঙুল তুলেছিলেন। সন্তান কোলে আসার কথা ছিল ২০২৫ সালেই। কিন্তু তার মধ্যেই বিপর্যয়। ব্যক্তিগত জীবনে বড় বিপর্যয়ের মুখে রূপটান শিল্পী ও ইউটিউবার সোহিনী গঙ্গোপাধ্যায়। সন্তান জন্মের সময়েই ঘটে গিয়েছে দুর্ঘটনা, আর তার ফলে, কোল খালি হয়েছে সোহিনীর। তিনি ও তাঁর পরিবারের পক্ষ থেকে পরবর্তীতে ভিডিও পোস্ট করে প্রমাণ দিয়ে সংশ্লিষ্ট চিকিৎসক ও চিকিৎসা ব্যবস্থার বেহাল দশা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন।

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতি মামলায় চার্জশিট পেশ, ইস্যু করা DCR-এর প্রায় ৯৯.৬ শতাংশই জাল
টুলু মণ্ডলের DCR জালিয়াতি মামলায় চার্জশিট পেশ, ইস্যু করা DCR-এর প্রায় ৯৯.৬ শতাংশই জাল
Birbhum News: DCR জালিয়াতি-কাণ্ডে গ্রেফতার আরও এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, সদস্য ছিলেন টুলু মণ্ডলের সিন্ডিকেটের
DCR জালিয়াতি-কাণ্ডে গ্রেফতার আরও এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, সদস্য ছিলেন টুলু মণ্ডলের সিন্ডিকেটের
West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
West Bengal News Live Updates: চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget