এক্সপ্লোর

Birbhum News: ১১ লক্ষের বেশি টাকা তছরুপের অভিযোগ, গ্রেফতার অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার

ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সাইপ্রাইজ ভিজিটেই আর্থিক তছরুপের পর্দাফাঁস! ১১ লক্ষের বেশি টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার বীরভূমের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের সাব পোস্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার।

এরশাদ আলম, বক্রেশ্বর (বীরভূম): ১১ লক্ষের বেশি টাকা তছরুপের অভিযোগ। বীরভূমের (Birbhum) বক্রেশ্বর (Bakreshwar) তাপবিদ্যুৎ কেন্দ্রের সাব পোস্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টারকে গ্রেফতার করল পুলিশ। গায়েব হওয়া টাকা কোথায়? জানতে মরিয়া তদন্তকারীরা।

আর্থিক তছরুপের পর্দাফাঁস: ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সাইপ্রাইজ ভিজিটেই আর্থিক তছরুপের পর্দাফাঁস! ১১ লক্ষের বেশি টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার হলেন বীরভূমের (Birbhum) বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের সাব পোস্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার। ধৃত সুদীপ্ত মণ্ডলের ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে সিউড়ি আদালত (Suri Court)।

ঠিক কী ঘটনা ঘটেছিল? সম্প্রতি সিউড়ি হেড পোস্ট অফিস থেকে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের সাব পোস্ট অফিস পরিদর্শনে যান অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পোস্ট সুদীপ্ত রক্ষিত। 

আরও পড়ুন: SBI Recruitment 2022: স্টেট ব্যাঙ্কে অবসরপ্রাপ্তদের জন্য চাকরি, এই তারিখের মধ্যে করতে হবে আবেদন

হিসেব দিতে পারেননি অভিযুক্ত: সূত্রের খবর, সুদীপ্ত মণ্ডলের থেকে পোস্ট অফিসে জমা পড়া মোট টাকার হিসেব চান তিনি। কিন্তু সেই হিসেব দিতে পারেননি অভিযুক্ত! মোট ১১ লক্ষ ১৬ হাজার ৭৯ টাকার গরমিল ধরা পড়ে। সেই টাকা কোথায় গেল, তার সদুত্তর দিতে পারেননি সুদীপ্ত! এরপর শনিবার সদাইপুর থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেদিনই বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের সাব পোস্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার সুদীপ্ত মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। 

সিউড়ি আদালতের সরকারি আইনজীবী অসীমকুমার দাসের কথায়, ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। উনি টাকার গরমিলে সন্তষজনক উত্তর দিতে পারেননি। গায়েব হওয়া ১১ লক্ষের বেশি টাকা কোথায় গেল, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তার খোঁজ পেতে এখন মরিয়া তদন্তকারীরা।  

তেজস্ক্রিয় পদার্থ বিক্রির নামে প্রতারণা: পূর্ব বর্ধমানে তেজস্ক্রিয় পদার্থ (Radioactive Material) বলে ৫০ লক্ষ টাকায় হাতবদল হচ্ছিল সন্দেহজনক এক বস্তু। সেই সময়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। সেই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে হুগলির শ্রীরামপুর (Serampore) থেকে আরও একজনকে গ্রেফতার করল বর্ধমান (Bardhaman) থানার পুলিশ। জেরায় ধৃতের দাবি, তিনি অরুণাচলের অবসরপ্রাপ্ত বিডিও।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget