এক্সপ্লোর

Birbhum News: পঞ্চায়েত থেকে পুর এলাকায় বদল, আবাস যোজনার টাকা না মেলায় 'আশ্রয়সঙ্কট' গ্রামবাসীদের

Birbhum: ভিতের ওপর কোনওমতে ইটের দেওয়ালটুকু উঠেছে। তার পর আর এগোয়নি বাড়ি তৈরির কাজ। এই ছবি বীরভূমের শান্তিনিকেতন থানার বনেরপুকুর ডাঙা গ্রামের।

আবির ইসলাম, বীরভূম: পঞ্চায়েত এলাকা থেকে গ্রাম উন্নীত হয়েছে পুর এলাকায়। কিন্তু বিভাগীয় জটিলতায় আটকে গিয়েছে সরকারি প্রকল্পে বাড়ি তৈরির তৈরি কাজ। এমনই অভিযোগ বীরভূমের বনেরপুকুর ডাঙা গ্রামের একাধিক আদিবাসী পরিবারের। মানতে নারাজ পঞ্চায়েত। দায় নিতে নারাজ পুরসভা।

ভিতের ওপর কোনওমতে ইটের দেওয়ালটুকু উঠেছে। তার পর আর এগোয়নি বাড়ি তৈরির কাজ। এই ছবি বীরভূমের শান্তিনিকেতন থানার বনেরপুকুর ডাঙা গ্রামের। আদিবাসী অধ্যুষিত এই গ্রাম এবার পুরভোটের আগে পঞ্চায়েত এলাকা থেকে পুরসভা এলাকায় উন্নীত হয়েছে। 

আগে যেটা ছিল তৃণমূল পরিচালিত রূপপুর গ্রামপঞ্চায়েতের আওতায়, এখন সেটাই হয়েছে তৃণমূল পরিচালিত বোলপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এলাকার এই চারিত্রিক পরিবর্তনের জেরেই নাকি আশ্রয়সঙ্কটে পড়েছে বনেরপুকুর ডাঙা গ্রামের একাধিক পরিবার!

আদিবাসী বাসিন্দাদের একাংশের অভিযোগ, পঞ্চায়েতের মাধ্যমে আবাস যোজনা প্রকল্পে তাঁদের বাড়ির জন্য টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু গ্রাম পুরএলাকায় বদলে যেতেই পঞ্চায়েত বাড়ি তৈরির জন্য আর বাকি টাকা দিতে চাইছে না। আবার পঞ্চায়েতের প্রকল্পে বরাদ্দ করবে না জানিয়ে ফিরিয়ে দিচ্ছে পুরসভাও। তার জেরে অসমাপ্ত হয়ে পড়ে রয়েছে আবাস যোজনার কয়েকটি বাড়ি।  

বনেরপুকুর ডাঙা গ্রামের বাসিন্দা সোম সোরেনের দাবি, সরকারি প্রকল্পে বাড়ি পেয়েছি। কিন্তু বাড়ি কমপ্লিট করতে পারছি না। পঞ্চায়েত বলছে পুরসভা জানে। পুরসভা বলছে পঞ্চায়েত জানে। বনেরপুকুর ডাঙা গ্রামের আরও এর বাসিন্দা ছিতে কিস্কু বলছেন, বাড়ির জন্য ৭০ হাজার টাকা পেয়েছি। বাকিটা পাচ্ছি না। তাই করতে পারছি না।

যদিও তৃণমূল পরিচালিত গ্রামপঞ্চায়েতের দাবি, বাড়ি তৈরির জন্য সব টাকাই মিটিয়ে দেওয়া হয়েছে। রূপপুর গ্রামপঞ্চায়েতের উপপ্রধান নরেন্দ্রনাথ সরকারের কথায়, গ্রামবাসীদের বুঝতে ভুল হচ্ছে। যে সব বাড়ির কথা বলছে সেই সব বাড়ির টাকা মিটিয়ে দেওয়া হয়েছে।

বোলপুর পুরকর্তৃপক্ষের সাফাই, পঞ্চায়েতের কাজের দায় তারা নেবে না। বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষের দাবি, দু'বছর আগে যে কাজ হয়েছে তার দায় পুরসভা নেবে না। সেই সমস্ত কাজ পঞ্চায়েত দেখবে । নতুন কোনও যদি প্রকল্প আছে সেগুলো নিয়ে আমরা নিশ্চয়ই চিন্তাভাবনা করব ওই এলাকার জন্য।

প্রশাসনের সাফাই বুঝতে কোথাও ভুল হচ্ছে গ্রামবাসীদের। বোলপুর-শ্রীনিকেতনের বিডিও শেখর সাঁই বলছেন, ১ লাখ ২০ হাজার টাকার বাড়ি। কেউ হয়তো লাস্ট ইনস্টলমেন্ট পাননি। সেটা সমস্যা নয়। মিটিয়ে দেওয়া হবে। সমস্যা হচ্ছে যখনই পুরসভায় গিয়েছে, পুরসভায় এই স্কিমগুলো হচ্ছে বড় টাকার। ৩ লাখ ৬৫ এই রকম। এর ফলে যারা পেয়ে গিয়েছে তারা আর সরকারি সুবিধা পাবে না। তাদের কাছে মনে হচ্ছে ব্যাপারটা সমস্যার। অসমাপ্ত পড়ে থাকা বাড়ির সদস্যরা তাহলে কী করবেন? প্রশ্ন এখন সেটাই। 

সেরা শিরোনাম

Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
Kalipujo 2026: আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
Gangarampur News: স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget