এক্সপ্লোর

Birbhum: আন্দোলনে অনড় বিশ্বভারতীর পড়ুয়ারা, উপাচার্যের বাড়ির সামনে পোস্টার

Birbhum: বিশ্বভারতীর উপাচার্যের পদত্যাগ চেয়ে, 'উপাচার্য দূর হটো' লিখে এবার পোস্টার উপাচার্যের বাড়ির সামনে। পড়ুয়াদের ঘেরাও অবস্থান বিক্ষোভে এবার শামিল অধ্যাপকদেরও একাংশ ও এসএফআইয়ের রাজ্য সভাপতি।

গোপাল চট্টোপাধ্যায়, আবীর ইসলাম, বীরভূম: টানা দু'দিন ধরে ঘেরাও রয়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বিশ্বভারতীর ৩ পড়ুয়াকে বরখাস্ত করার প্রতিবাদে ছাত্র বিক্ষোভ চলছে। উপাচার্যের বাড়ির সামনে প্যান্ডেল খাটিয়ে মাইক বেঁধে ও বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটিয়ে চলছে বিক্ষোভ। আন্দোলনে অনড় রয়েছেন পড়ুয়ারা ।

বিশ্বভারতীর উপাচার্যের পদত্যাগ চেয়ে, 'উপাচার্য দূর হটো' লিখে এবার পোস্টার উপাচার্যের বাড়ির সামনে। পড়ুয়াদের ঘেরাও অবস্থান-বিক্ষোভে এবার শামিল হলেন অধ্যাপকদেরও একাংশ ও এসএফআইয়ের রাজ্য সভাপতি প্রতিকুর রহমান । যতক্ষণ না অধ্যাপকদের সাসপেনশন প্রত্যাহার-সহ বহিষ্কৃত পড়ুয়াদের পঠন-পাঠনে ফেরানো হচ্ছে, ততক্ষণ উপাচার্যকে ঘেরাও করে রাখা হবে বলে জানান পড়ুয়া-অধ্যাপকরা। রাতভর নিজের বাসভবনে ঘেরাও বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বহিষ্কৃত ৩ জন পড়ুয়াকে পুনরায় পঠন-পাঠনের না ফেরানো পর্যন্ত এই ঘেরাও চলবে বলে জানান পড়ুয়ারা।

এদিন বিশ্বভারতীর কর্মসমিতির বৈঠক হওয়ার কথা ৷ উপাচার্য ঘেরাও হয়ে থাকায় সেই বৈঠক কার্যত সংশয় মুখে। বিভিন্ন কারণে এরমধ্যেই বিশ্বভারতীর বেশ কিছু জন অধ্যাপক-অধ্যাপিকাকে সাসপেন্ড করা হয়েছে। এছাড়াও অর্থনীতি বিভাগের দুই ছাত্র ও সঙ্গীত ভবনের এক ছাত্রীকে ছয় মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল । পরবর্তীতে সেই সাসপেনশন বর্ধিত করা হয় । সাসপেন্ড থাকাকালীন তিন পড়ুয়াকে তিন বছরের জন্য বহিষ্কার করা হয়। এরপর থেকেই বিশ্বভারতীতে উত্তেজনা বাড়তে থাকে

শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ বহিষ্কৃত ছাত্রদের পুনরায় পঠন-পাঠনের ফেরাতে হবে এই দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করেন পড়ুয়ারা । উপাচার্যের আপ্ত সহায়ক-সহ আধিকারিকদের ঘেরাও করা হয়। পড়ুয়াদের সঙ্গে রীতিমতো বচসা শুরু হয় আধিকারিক ও বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীদের। পরে রাত এগারোটা নাগাদ শান্তিনিকেতনে উপাচার্যের বাসভবন পূর্বিতা ঘেরাও করেন পড়ুয়ারা। রাতভর বাসভবন ঘেরাও রয়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এদিন কর্মসমিতির বৈঠক হওয়ার কথা ছিল। উপাচার্য ঘেরাও থাকায় সেই বৈঠক কার্যত সংশয় মুখে । পড়ুয়াদের দাবি, যতক্ষণ না তিন পড়ুয়াকে পুনরায় পঠন-পাঠনের আনা হবে ততক্ষণ এই ঘেরাও চলবে। বিশ্বভারতীর উপাচার্য একাধিক সিদ্ধান্ত ঘিরে গত এক বছর ধরে পড়ুয়া, আধিকারিক, অধ্যাপক-অধ্যাপিকা আশ্রমিকদের একটা বড় অংশ ক্ষিপ্ত ।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |
INDI Alliance | বারাখাম্বা রোড থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিলে INDI জোট, বন্ধ ৬টি মেট্রো স্টেশন
Supreme Court | বিরোধী নেতাদের সঙ্গে দেখা করতে পারব না, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি | CJI on INDI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget