এক্সপ্লোর

Birbhum : 'অনুব্রতর কায়দাতেই ভোট করব', হুঙ্কার প্রাক্তন তৃণমূল বিধায়কের

Former TMC MLA Gadadhar Hazra : পঞ্চায়েত ভোটের আগে হুঙ্কার ছাড়লেন প্রাক্তন তৃণমূল বিধায়ক গদাধর হাজরা

ভাস্কর মুখোপাধ্যায়, নানুর (বীরভূম) : পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে চড়ছে রাজনৈতিক পারদ। এদিকে বীরভূমের একসময়ের দৌর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) আজ জেলে। কাজেই তৃণমূল কি পারবে তাঁর অনুপস্থিতিতে ভোটে সাফল্যের পুরনো পরিসংখ্যান ধরে রাখতে ? এনিয়ে রাজনৈতিক মহলে নানা চর্চার মধ্যেই পঞ্চায়েত ভোটের আগে হুঙ্কার ছাড়লেন প্রাক্তন তৃণমূল বিধায়ক গদাধর হাজরা। তিনি বললেন, 'বীরভূম জেলায় কীভাবে ভোট করতে হয়, অনুব্রত মণ্ডলের কাছে শেখা আছে'। অনুব্রতর কায়দাতেই ভোট করব।'

গদাধর হাজরার বক্তব্য, "আমাদের নেতা অনুব্রত মণ্ডলকে বিজেপি সরকার মিথ্যা কেসে ফাঁসিয়েছে। ইডি-সিবিআই লাগিয়ে দিয়ে অনুব্রত মণ্ডলকে শেষ করা যাবে না। অনুব্রত মণ্ডলের সৈনিক আমরা। বিভিন্ন জেলায় কীভাবে ভোট করতে হয়, তা তাঁর কাছে শেখা আছে। আগামী পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে সেই একই কায়দায় ভোট করব। অনুব্রত মণ্ডলের যদি কোনও কষ্ট হয়, সেই একই কায়দায় বীরভূম জেলায় যাঁরা বিজেপি আছেন, তাঁদের কষ্ট কিন্তু আমাদের কাছ থেকে পেতে হবে।"

পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। দলীয় নেতা রাহুল সিনহা বলেন, "অনুব্রত মণ্ডল যে একটা অগণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক শক্তি, সেটা বিরোধীরা বলত। এখন ওঁর দলের লোকেরা বলে দিচ্ছেন। অতএব, অনুব্রত মণ্ডল যে বীরভূমের লোকদের পক্ষে বিপজ্জনক, পরিষ্কার কথাটাও স্বীকারোক্তিতে পাওয়া গেল। এইরকম লোককে গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক বলে ঘোষণা করা দরকার। আর দিল্লি-যাত্রা বিলম্বিত হতে পারে। কিন্তু, অনুব্রত মণ্ডলের ভাগ্যলিখনে আছে দিল্লি-যাত্রা। অতএব তিহাড় যাত্রা হবেই, কেউ সেটা আটকাতে পারবে না। হুঙ্কার দিয়ে বিজেপিকে খতম করা সম্ভব নয়। অনেক বিজেপি কর্মী রক্ত দিয়েছেন বীরভূমে, অনেক বিজেপি কর্মী খুন হয়েছেন বীরভূমে। কিন্তু,বিজেপি বেড়েছে ছাড়া কমেনি। "  

এদিকে অনুব্রত মণ্ডলের দিল্লি-যাত্রা নিয়ে আজ দিনভর অব্যাহত রইল টানাপোড়েন। কে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাবে কেন্দ্রীয় সরকারের হাসপাতালে ? তাঁকে দিল্লি কে নিয়ে যাবে? এনিয়ে সারাদিন ধোঁয়াশা বজায় রইল। টানাপোড়েন চলল জেল কর্তৃপক্ষ, আসানসোল কমিশনারেটের পুলিশ ও কেন্দ্রীয় সরকারি সংস্থা ED-র মধ্যে। উল্লেখ্য, এর আগে, সুপ্রিম কোর্টের নির্দেশে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকেও দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল। তখন, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং ৫জন বন্দুকধারী পুলিশ কর্মীর ঘেরাটোপে দিল্লি নিয়ে যাওয়া হয় সায়গলকে।

আরও পড়ুন ; ভোটের আগে বোমা-বারুদের স্তূপে বীরভূম, অস্ত্র-সমেত গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget