এক্সপ্লোর

Birbhum: ভোটের আগে বোমা-বারুদের স্তূপে বীরভূম, অস্ত্র-সমেত গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী

Birbhum Panchayat Vote: পুলিশ সূত্রে খবর, শেখ ইসমাইল নামে ওই দুষ্কৃতী ২০১৯-এ পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত হয়ে দীর্ঘদিন ধরে ফেরার ছিল।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: পঞ্চায়েত ভোটের আগে বোমা-বারুদের স্তূপে বীরভূম (Birbhum)। এবার খয়রাশোলের বড়রা গ্রাম থেকে অস্ত্র-সমেত কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল কাঁকড়তলা থানার পুলিশ (West Bengal Police)। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান ও এক রাউন্ড গুলি। পুলিশ সূত্রে খবর, শেখ ইসমাইল নামে ওই দুষ্কৃতী ২০১৯-এ পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত হয়ে দীর্ঘদিন ধরে ফেরার ছিল। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে খয়রাশোলে অভিযান চালিয়ে দুষ্কৃতীর বাড়ি থেকেই তাকে গ্রেফতার (Arrest) করে পুলিশ।    

বীরভূমে আগেও অস্ত্র উদ্ধার:
শুক্রবারও বীরভূম (Birbhum) থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছিল। ওইদিন সাঁইথিয়া থেকে শতাধিক বোমা উদ্ধার করা হয়েছিল। উদ্ধার হয়েছিল চারটি আগ্নেয়াস্ত্রও। সাঁইথিয়া (Sainthia) থানার বিভিন্ন গ্রামে টানা পুলিশ অভিযান করে কালভার্ট, পরিত্যক্ত বাড়ি ও পুকুরের পাড় থেকে পাঁচটি ড্রাম ভর্তি প্রায় শতাধিক বোমা উদ্ধার করে। ২ কেজি বোমার মশলাও উদ্ধার করে পুলিশ। এর পাশপাশি, গোপন সূত্রে খবর পেয়ে, সাঁইথিয়ার বাতাসপুর স্টেশনের কাছে আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তার কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র সহ ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে রয়েছে দুটি মাসকেট এবং দুটি ওয়ান শর্টার। ওইদিনই, সদাইপুরেও উদ্ধার হয়েছিল আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ। সদাইপুরেই এক ব্যক্তির কাছ থেকে  প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। ২ জনকেই গ্রেফতার করেছে সদাইপুর থানার পুলিশ। 

তারও কয়েকদিন আগে মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙা থেকেও অস্ত্র উদ্ধার (Arms Recovery) হয়েছিল। ফেব্রুয়ারির শেষ দিকে পরপর কয়েকদিন ধরে বেলডাঙায় অস্ত্র উদ্ধার হয়েছিল। বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছিল। তারও কদিন আগে নদিয়া থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল। নাকা চেকিংয়ের সময় দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছিল বেশ কিছু অস্ত্র ও গুলি। সেই সময়েই দক্ষিণ ২৪ পরগনায় বারুইপুর থেকে উদ্ধার হয়েছিল অস্ত্র। ওই দিন বারুইপুর থানা এলাকার মল্লিকপুর এলাকায় পুলিশ সন্তোষজনকভাবে ঘোরাঘুরি করায় একজন যুবককে আটক করে। তারপর তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে দু'টি আগ্নেয়াস্ত্র ও  দুই রাউন্ড কার্তুজ।      

আরও পড়ুন:  'অপেক্ষা করুন, মুখ্যমন্ত্রীর রাতের ঘুম কাড়ার আরেকটা ওষুধ আসছে', হুঙ্কার কৌস্তভের

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Kolkata Housing Project: আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং হয়েছে কিনা, তদন্তে ED
Kolkata Housing Project: আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং হয়েছে কিনা, তদন্তে ED
El Nino : ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget