এক্সপ্লোর

Birbhum News : ওঝার 'পরামর্শ', সাপে কেটে মৃত যুবকের দেহ ১০ ঘণ্টার বেশি ডুবিয়ে রাখা হল জলে !

Nanoor Snake Bite : মৃত যুবকের শরীরের নিম্নাংশে যখন পচন ধরা শুরু করেছে, তখন পুলিশ এসে তড়িঘড়ি মৃতদেহ উদ্ধার করে

ভাস্কর মুখোপাধ্যায়, নানুর : প্রতিনিয়ত এগোচ্ছে বিজ্ঞান । কিন্তু, প্রগতির এই যুগে এখনও একাংশের মধ্যে কুসংস্কার রয়ে গেছে। তারই আরও একটা দৃষ্টান্ত দেখা গেল নানুরের (Nanoor) হোসেনপুর গ্রামে। ওঝার 'পরামর্শে' সাপে (Snake) কেটে মৃত এক যুবককে ১০ ঘণ্টার বেশি সময় ধরে জলে ডুবিয়ে রাখা হল। মৃত যুবকের শরীরের নিম্নাংশে যখন পচন ধরা শুরু করেছে, তখন পুলিশ এসে তড়িঘড়ি মৃতদেহ উদ্ধার করে। পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। মৃত যুবকের নাম সুজন থান্ডার (২৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকালে বাড়ির পাশে আখের খেতে গিয়েছিলেন সুজন। খেতের পাশে পুকুরের পাড় দিয়ে আসার সময় তাঁকে সাপে কামড়ায়। প্রাথমিকভাবে বিষয়টিতে গুরুত্ব দেননি তিনি। পরে সন্ধ্যার দিকে সুজন বমি করতে থাকেন। তাঁকে গ্রামের পাশে এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। পরে বারবার বমি করতে থাকায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মৃতদেহ ফিরিয়ে আনা হয় গ্রামে। 

ওঝার 'পরামর্শ'-

এরপর বৃহস্পতিবার সকালে বর্ধমান থেকে এক ওঝা আসে। সে 'পরামর্শ' দেয়, মৃতদেহে প্রাণ ফিরবে, যদি তা ১০ ঘণ্টার বেশি জলে ডুবিয়ে রাখা হয়। এর পরে বাড়ি সংলগ্ন এলাকায় মাটি খুঁড়ে তৈরি করা হয় ছোট্ট পুকুর। সেখানে পলিথিন রেখে জল ঢেলে সুজনের মাথা বের করে মৃতদেহের বাকি অংশ জলে ডুবিয়ে শুরু হয় ওঝার 'তুকতাক'। দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে চলে মন্ত্রপাঠ। গ্রামের মানুষ এবং মৃতের পরিবার অপেক্ষা করতে থাকে সুজনের দেহে প্রাণ ফিরবে বল।

এর মধ্যে নানুর থানার পুলিশ খবর পেয়ে গ্রামে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। প্রথমে গ্রামের মানুষ পুলিশকে বাধা দেয়। আর এই সুযোগে ওঝা পালিয়ে যায়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। ঘটনায় শোরগোল পড়ে গেছে এলাকায়।

আরও পড়ুন ; দোমহনির রেল দুর্ঘটনাস্থলে 'ভূতের ভয়', কুসংস্কার বলে দাবি বিজ্ঞান মঞ্চের

দোমহনির রেল দুর্ঘটনাস্থলে 'ভূতের ভয়'

সূর্য ডুবলেই এলাকায় গা ছমছমে ভাব! গ্রামবাসীদের একাংশের দাবি, তাদের নাকি অনুভব করা যায়! তাই সন্ধে নামলে জলপাইগুড়ির দোমহনির রেল দুর্ঘটনাস্থল এড়িয়ে চলেন বাসিন্দারা। এ সব কুসংস্কার বলে দাবি বিজ্ঞান মঞ্চের। সচেতনতামূলক প্রচার শুরু করছে রেল ও প্রশাসন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget