এক্সপ্লোর

Birbhum Violence: নানুরের বালিগুলি গ্রামে সিপিএম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ

CPIM worker allegedly killed in Birbhum: ‘সিপিএম করত বলেই তৃণমূলকর্মীদের হামলা’, অভিযোগ পরিবারের। যদিও হামলার অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। 

গোপাল চট্টোপাধ্যায়, বোলপুর: নভেম্বর বিপ্লবের পতাকা লাগানোর সময় বীরভূমের নানুরের বালিগুলি গ্রামে সিপিএম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। মৃতের নাম বাদল শেখ (৬০)। ওই সিপিএম কর্মীকে তুলে নিয়ে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ।

‘সিপিএম করত বলেই তৃণমূলকর্মীদের হামলা’, অভিযোগ পরিবারের। যদিও হামলার অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। 

নানুরের বালিগুণী গ্রামে গতকাল নভেম্বর দিবস উপলক্ষে সিপিএম কার্যালয়ে পতাকা উত্তোলন হচ্ছিল৷ সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সিপিআইএম কর্মী বাদল শেখ৷ অভিযোগ, দলীয় কর্মসূচি শেষে তৃণমূলের লোকজন তাকে বাড়ি থেকে ডেকে পাঠায়। তৃণমূল কার্যালয়ের কাছে ডেকে এনে বেধড়ক মারধর করা হয়। এমনকী, গুরুতর আহত হলেও, বাড়ি থেকে হাসপাতালে যেতে দেয়নি তৃণমূলের লোকজন৷ পরে খবর পেয়ে নানুর থানার পুলিশ এসে বাদল শেখকে বাড়ি থেকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায়৷ চিকিৎসক মৃত বলে ঘোষণা করে৷ পরে হাসপাতালে আসেন সিপিআইএমের নানুর বিধানসভার প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধান সহ দলের নেতারা৷ 

তৃণলের লোকজন ডেকে নিয়ে গিয়ে মেরেছে এমনটাই অভিযোগ নিহতের স্ত্রী জরিনা বিবির৷ সিপিআইএমের প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধান বলেন, "তৃণমূলের লোকজন বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে আমাদের কর্মীকে খুন করেছে৷ আমরা চাই দোষীদের গ্রেপ্তার করে ব্যবস্থা নিক পুলিশ৷ বৃদ্ধ কর্মীকে এভাবে মারা হয়েছে৷ পুলিশ যেন কাউকে না ছাড়ে এই দাবি আমাদের।"

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। 

অন্যদিকে বীরভূমে আক্রান্ত হলেন এক NVF কর্মী। সদাইপুর থানায় কর্মরত ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্সের কর্মী মহম্মদ শাহজাহান, রবিবার থানা থেকে ডিউটি করে নানুরের বাড়িতে ফিরছিলেন। তাঁর দাবি, চলন্ত বাসে কয়েকজন যুবক নেশাগ্রস্ত অবস্থায় ধূমপান করছিলেন। প্রতিবাদ করায় চার যুবক তাঁকে মারধর করেন বলে অভিযোগ।

মুখের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন ওই NVF কর্মী মহম্মদ শাহজাহান। ভেঙে ফেলা হয় তাঁর মোবাইল ফোন, সানগ্লাস। এই ঘটনার কথা জানিয়ে নানুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত NVF কর্মী।

সেরা শিরোনাম

West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
Anubrata Mondal: বোলপুরে অনুব্রতর পার্টি অফিসে তালা দিল BJP
বোলপুরে অনুব্রতর পার্টি অফিসে তালা দিল BJP
News Live Updates: 'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের

ভিডিও

Baruipur News |
Baruipur News |
Baruipur News |
Baruipur Incident News | তদন্ত মুখ্যমন্ত্রী করতে দিয়েছে, যেই হোক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা হবে
Baruipur Incident News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget