এক্সপ্লোর

Durga Puja 2021: বাড়ির পুজোয় নিজেই চণ্ডীপাঠ করতেন প্রণব মুখোপাধ্যায়, মৃত্যুতে জৌলুসহীন মিরাটির পুজো

প্রতিবার নিয়ম মেনে মহাষষ্ঠীর দিন দুপুর নাগাদ দিল্লি থেকে মিরাটির এই বাড়িতে এসে পৌঁছতেন প্রণব মুখোপাধ্যায়।

গোপাল চট্টপাধ্যায়, বীরভূম: শারদীয়া উৎসবের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। পুজোর প্রস্তুতিতে কোমর বাঁধছে উদ্যোক্তা থেকে বনেদি বাড়িগুলো। তালিকায় রয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাড়িও। এবার ১২৬ বছরে পদার্পণ করবে এই পুজো। শোনা যায়, ১৮৯৫ সালে লাভপুরের মিরাটি গ্রামে এই পুজোর সূচনা করেছিলেন প্রণব মুখোপাধ্যায়ের পিতামহ জঙ্গল মুখোপাধ্যায়।

পরিবারের একজনকে সরাসরি পুজোয় সামিল হতেই হবে, শুরু থেকে চলছে এই রীতি। সেই প্রথা মেনেই প্রতিবছর এই পুজোয় অংশ নিতেন খোদ প্রণব মুখোপাধ্যায়। পুজোর সমস্ত কাজ থেকে মন্ত্র ও চণ্ডীপাঠ, নিজেই করতে প্রাক্তন রাষ্ট্রপতি। কখনও দেশের অর্থমন্ত্রী কখনও বিদেশ মন্ত্রী, কখনও বা বাণিজ্যমন্ত্রী, এমনকি রাষ্ট্রপতি হয়েও শত কাজের ব্যস্ততার মধ্যেও শিকড়ের টানে বার বার ফিরে এসেছেন গ্রামের বাড়ির এই পুজোয়। প্রতিবছর মুখোপাধ্যায় বাড়ির পুজোর আড়ম্বর ছিল দেখার মতোই।

স্থানীয়দের কাছেও মুখোপাধ্যায় বাড়ির পুজো এক অন্য অনুভূতি। প্রতিবার নিয়ম মেনে মহাষষ্ঠীর দিন দুপুর নাগাদ দিল্লি থেকে মিরাটির এই বাড়িতে এসে পৌঁছতেন প্রণব মুখোপাধ্যায়। পুজোর আগে থেকেই শুরু হয়ে যেত প্রশাসনিক কর্তা ব্যক্তিদের আনাগোনা। কড়া নিরাপত্তাবলয় থাকত বাড়ির চারপাশে।  দিল্লি থেকে ফিরেই পুজোয় বসতেন প্রাক্তন রাষ্ট্রপতি।

চারদিন মহাআড়ম্বরে চলত মুখোপাধ্যায় বাড়ির দুর্গা পুজো। ভিড় জমাতেন গ্রামের মানুষও। তবে প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর পর খানিক জৌলুস হারিয়েছে তাঁর বাড়ির পুজো। বাবার মৃত্যুর পর প্রথা মেনে বাড়ির দুর্গা পুজোয় সরাসরি অংশগ্রহণ করেন পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। জনসমাগম কিছুটা কম হলেও, পুজোর রীতিনীতিতে কোনও ভাটা পড়েনি। তাই অন্যান্য বছরের মতো এ বছরও শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। বাড়ির সামনের কাঁদর নদী থেকে ঘট ভরে জল এনে পুজোর সূচনা করবেন প্রণব পুত্র অভিজিৎ।

আরও পড়ুন: পাহাড়ের গুহায় পূজিত হন লালজলের 'দেবীদুর্গা', রোমহর্ষক সেই উৎসবের প্রাচীন কাহিনি

আরও পড়ুন: দেবীর নেই দশহাত-অস্ত্র, নেই মহিষাসুর, 'অভয়া' মূর্তিতে পূজিত হন বীরভূমের এই দুর্গা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'যা খুশি বলবেন আর শুনে যাব, এটা এই আমলে হবে না', রেজিনগরে হুমায়ুন কবীরকে পাল্টা হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
'যা খুশি বলবেন আর শুনে যাব, এটা এই আমলে হবে না', রেজিনগরে হুমায়ুন কবীরকে পাল্টা হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
Anubrata Mondal: বোলপুরে অনুব্রতর পার্টি অফিসে তালা দিল BJP
বোলপুরে অনুব্রতর পার্টি অফিসে তালা দিল BJP

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget